Profile Photo

আবু ছাবেদ হামীমOffline

  • achamim
  • মা”
    আবু ছাবেদ হামীম

    আব্বু বলে উঠা শব্দটা আর শুনি না
    প্রায় বলতো,
    সৎ পথে চলবি আর মিথ্যা বলবি না।
    সকালে ঘুমে খুব ডাকতো আর বলতো উঠবি না?
    এখন আব্বু বলে উঠা শব্দটা আর শুনি না।
    স্কুলে যাওয়ার সময় বলতো,
    সোজা যাবি এদিক সেদিক তাকাবি না।
    আর কেউ কিছু দিলে খাবি না।
    স্কুল শেষে বাড়িতে আসার পর বলতো,
    ড্রেস খুল খেলতে যাবি পরে,এখন না খেলে খেলতে পারবি না।
    আর এখন আব্বু বলে উঠা শব্দটা আর শুনি না।
    মুরগি রান্না করলে আমার ভাইকে বলতো,
    মুরগির রানটা তার জন্য তুই খাবি না।
    এখন আব্বু বলে উঠা শব্দটা আর শুনি না।
    রাতে এক গ্লাস দুধ দিয়ে বলতো
    ঘুমানোর আগে দুধটা খাবি আর ঘুমের দোয়া পড়তে ভুলবি না।
    এখন আব্বু বলে উঠা শব্দটা আর শুনি না।
    প্রায় বলতো,
    সৎ পথে চলবি আর মিথ্যা বলবি না
    জি..আর কেউ না তিনি আমার মা।

    6
    3 Comments
Skip to toolbar