Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 8 months ago

    শিক্ষা গুরুর মর্যাদা
    আনিছুর রহমান

    শিক্ষা এখন বন্দি
    কাগজ কলমে
    শিক্ষার মান কমছে
    কোচিং বাণিজ্যে।
    গুরুর অভাব নাই
    স্কুল,রাস্তা-ঘাটে
    গুরু ছাত্র একাকার
    তফাৎ নাই তাতে।
    গুরুর মর্যাদা শুধু
    পড়ি কবিতায়
    গুরু শিষ্য নাচে
    রঙ্গমঞ্চ টায়।
    সত্যিকার শিক্ষা
    না পায় জাতি
    যাবে রসাতলে
    শিক্ষা লয়ে মাতামাতি।
    পরীক্ষা হচ্ছে পাতানো
    মান বাড়ে নাই
    ফোনে ব্যস্ত সবাই
    দুঃখের সীমা নাই।
    গুরু শিষ্য সম্পর্ক
    অন্তরে নাই
    অর্থকে বাসে ভালো
    শেখায় যা ইচ্ছা তাই।
    উন্নত হোক আজি
    শিক্ষা গুরুর শির
    গুরু শিষ্যের সম্পর্ক
    দৃঢ় থাকুক গভীর।
    গুরুজনে কর নতি
    এই হোক দীক্ষা
    ভালো ছাত্র গড়বে
    এটা হোক শিক্ষা।
    ০৬/১০/২০২২.

    7
    2 Comments
Skip to toolbar