তুলট | Anwar Hakim | Activity
ইনফেরিওরিটি কমপ্লেক্স।
আনোয়ার হাকিম।
ক. 
নীরার সাথে প্রথম দেখা এক সাহিত্য অনুষ্ঠানে। সে উপস্থাপিকা, আর আমি সময় কাটানোর দর্শক-শ্রোতা। বিষয়ঃ বাংলা উপন্যাসে আধুনিকতা। আলোচক অনেক। যুক্তিতর্কের রকমারি কাটাকুটিও চমকপ্রদ। কিন্তু আমার দৃষ্টি নীরার দিকে। ছোট্ট একটা চিরকুট পাঠালামঃ কিছু বলতে চাই- একজন পড়ুয়া হিসেবে। নীরা যেন কী দেখলো! সুযোগও দিল। আমি বিজয় গর্বে উদ্দীপিত সৈনিকের মত মঞ্চে গিয়ে দাঁড়ালাম। বিতর্কিত হবার বাসনার চেয়ে নীরার দৃষ্টি আকর্ষণের আকাংখা পেয়ে বসলো। হার্ড হিটার ব্যাটসম্যানের মত বলে গেলাম অনেক কিছু। বললাম যাদেরকে আমরা বাংলা সাহিত্যের দিকপাল বলে জানি বা মনে করে থাকি তারা আসলে কেউই  আধুনিক ছিলেন না।ব্যক্তিগত জীবনে তো নয়ই লেখাতেও না। মনে হলো হলের মধ্যে যেন বোমা ফাটিয়ে দিয়েছি। তাই মঞ্চে উপবিষ্ট ভারি লেন্সধারী মফস্বলের বাংলা বিশারদরা ঘাড় কাত করে ঘন ঘন তাকাচ্ছেন। কেউ কেউ চিড়িয়া জ্ঞানে আমাকে ডায়াসে উঠার পারমিশন কে দিয়েছে সেরুপ প্রশ্নের উত্তর খুঁজতে উশখুশ করতে থাকলেন। দর্শক-শ্রোতাদের মাঝে প্রাথমিক ক্ষীণ উত্তেজনা। নীরার মুখ রক্তিম। যেন সাজানো ড্রয়িংরুম তছনছ করে দিয়েছি আমি। বললাম, এই যে মধ্যবিত্ত আর সাধারণের শরৎ বাবুর কথাই ধরুন। তিনিও কি আধুনিক হতে পেরেছেন? শ্রীকান্ত রাজলক্ষীর প্রণয় নিয়ে জাত পাতের ভেদ ভাঙ্গতে না পেরে অযথা শ্রীকান্ত উপন্যাসটিকে চার পর্ব ঘুরিয়েছেন। প্রণয় লীলা দেখিয়েছেন,পাবলিক কাঁদানো হৃদয় চেড়া কাহিনী ফেঁদেছেন। তবু রাজলক্ষীকে শ্রীকান্তের হাতে তুলে দেওয়ার সাহসটুকু পাননি। আবার হা হুতাশ করে বলেছেন, "বড় প্রেম শুধু কাছেই টানেনা, দূরেও ঠেলিয়া দেয়"। আরো দেখুন, দেবদাসের সাথে পার্বতীর গাঁটছড়াও বাঁধাতে পারেননি। এই যদি হয় নমস্যদের দৃষ্টিভঙ্গি তাদেরকে আমি অন্তত আধুনিক বলতে পারিনা। তারচেয়ে আরো ইন্টারেস্টিং হলো রবি বাবুর কায়কারবার। জমিদার নন্দন রবি বাবু লেখায় রেখায় যথেষ্ট আধুনিক কাহিনী ফাঁদলেও শেষতক যে লাউ সেই কদুই। "শেষের কবিতা" উপন্যাসে দেখুন। অমিত লাবণ্যের প্রণয়কে আধুনিকতার সকল রেকর্ড ভঙ্গকারীর মত করে উপস্থাপন করার পরেও তাদের হাতের মিলন ঘটিয়ে দিতে পারেননি। "হঠাৎ একদিন" কবিতার কথাই ধরুণ। পেরেছেন কি তাঁর প্রণয়ীকে কাছে ধরে রাখতে? পারেননি। উল্টো কাব্য করে বলেছেন, "আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকী"? নিজেই প্রণয়ীনির মুখ দিয়ে দার্শনিক বাণী শুনিয়েছেন,
"রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"। দেখলাম হাউজের অবস্থা ক্রমশঃ ভারি হয়ে উঠছে। অপেক্ষাকৃত তরুনরা মুহুর্মুহু করতালি দিয়ে সাবাস সাবাস পটকা ফোটাচ্ছে। অন্যদিকে বিদগ্ধ সুধীদের মধ্যে চুতরা পাতার চুলকানি শুরু হয়ে গেছে। এই অবস্থায় রণে ভঙ্গ দেওয়াই নিরাপদ ভেবে মঞ্চ থেকে নেমে এলাম অনেকটা স্টান্ট মারার ভঙ্গিতে। যেন আরো অনেক কিছু বলার ছিল। আরো অনেক কিছু তুলে ধরার ছিল। কেবল সময়ের কারণেই হলো না। এক শ্রেণীর তরুণের প্রচন্ড করতালি পেলাম। কেউ কেউ উচ্চকন্ঠে চালিয়ে যেতেও বললো। আমি আসনে বসে নীরার দিকে চেয়ে থাকলাম। নীরা কি আমার উপর রাগ করেছে? চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল। মনটা চনমনে হয়ে উঠলো তার সাথে পরিচিত হতে। অনুষ্ঠান শেষে সবার নিষ্ক্রমণের পালা। হলরুম ফাঁকা প্রায়। ইচ্ছেকৃত কালক্ষেপণ করলাম। সিঁড়ি ভেঙ্গে নীচে নামার সময় নীরার কন্ঠ, "এক্সকিউজ মি"। আমার কানে তা ইকো হতে থাকলো। আমার বোধ তা গ্রহণও করলো ধীর লয়ে। 
-- যা বললেন, তার সবটাই কি বিশ্বাস করেন? নীরার প্রশ্ন।
--বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না, এ হচ্ছে যুক্তির কথা। আমার উত্তর।
--বলুন তর্কের কথা। সালমান রুশদীর স্যাটানিক ভার্সেস পড়েছেন নিশ্চয়?
--কেন বলুন তো?
--মানুষের বিতর্কিত হওয়ার কত ইচ্ছে- তাইনা? নীরা অন্যদিকে তাকিয়ে কথাগুলো বললো। আমি কিছুটা অপ্রস্তুত। নীরাই নিরবতা ভাঙ্গলো, "কোথায় থাকেন"?
--সার্কিট হাউজ
--নিশ্চয় আমলা?
--কেন? এলার্জি?
--কিছুটা। আচ্ছা, চলি। 
যাবার সময় আগামী অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানালো। আগামী সপ্তাহে, এই দিনে, এই সময়ে। আমি যেন টেক্কার ট্রয় হাতের মুঠোয় পেয়ে গেলাম। বুকের ভেতর বসন্তের ফিনফিনে হাওয়া হৃদপিন্ডের প্যান্ডুলামটায় মিষ্টি পরশ বুলিয়ে দিয়ে গেল। আমি কি প্রথম ইনিংসে এগিয়ে গেলাম?
খ.
আজকের আলোচনার বিষয়বস্তুঃ সাম্প্রতিক বাংলা কবিতাঃ প্রেক্ষাপট রাজনীতি। নীরা আমার নাম ঘোষণার অনুমতি চাইলো। আমি করজোড়ে বারণ করলাম। নীরা যেন কী অর্থ করলো তার। একবার তাকালো। আমি তার অর্থ বুঝে উঠতে পারলামনা। অনুষ্ঠান শেষে আবারো আলাপ। সিঁড়ি ভাঙ্গতে ভাঙ্গতে নীরার সংলাপ," আজ তর্কে নামলেন না যে"?
--বিতর্কিত হতে চাইনা বলে
--আমার কথা আমাকেই ফিরিয়ে দিলেন?
--নাহ। ভুল স্বীকার করে নিলাম।
নীরা যেন কিছুটা হোচট খেলো। আশ্চর্যবোধক চিহ্নের মত খানিকক্ষণ চুপ থেকে বললো,
"আপনার সাথে আলোচনা হওয়া প্রয়োজন"। 
--কোন বিষয়ে?
-- সাহিত্য।
-- ও বিষয়ে আমার পড়াশোনা খুব কম
--বিনয় দেখাচ্ছেন?
--নাহ। নিজের সীমাবদ্ধতাকে মেনে নিচ্ছি। নীরা কিছু বলতে গিয়েও থেমে গেল।
গ. 
অনেকদিন নীরার সাথে দেখা নেই। অফিসের কাজে উপজেলা টু উপজেলা ঘুরছিলাম। বিকেলে আর্ট কলেজের গ্যালারিতে দেখা। নবীন শিল্পীদের আর্ট এক্সিবিশন চলছে। চোখাচোখি হতেই নীরার কন্ঠ,"বহুদিন দেখা নেই। কী ব্যাপার?
--ব্যস্ত ছিলাম।
--ও তাইতো। আমলাদের ব্যাপার-স্যাপারই আলাদা
--খোঁটা দিচ্ছেন?
--মোটেই না।
--তাহলে? 
--দেখলাম সহজেই রেগে যান কিনা?
--কি দেখলেন?
--ইগোতে লেগেছে মনে হলো
--তাই নাকি?
--হ্যা,ওটাই তো আমলাদের সম্বল। নীরা যেন মৃদু হাসলো।
নীরার সাথে এভাবেই ঘনিষ্ঠতা বাড়ে। ওর দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বিতর্কিত হয়েছি। আবার বিতর্কিত হয়েছি বলেই তো তার কাছে আসার সুযোগ পেয়েছি। তবু, কেন জানি শূন্যতা বোধ হয়। একদিন বলেই ফেলি,
" আজকাল কেমন যেন লাগে"?
--কেমন?
-- ঘুম হচ্ছে না ঠিকমত 
--কোন প্রবলেম?
-- নানা চিন্তা
--যেমন? 
--থাক।
--সেই চিন্তার মধ্যে আমিও আছি নাকি?
--হুম্ম।
--খুব খারাপ লক্ষ্মণ তো
--হেয়ালি করছো?
--মোটেই না। নীরা হাসতে থাকে। ওর হাসি কাঁচ কাটা হীরার মত খচ খচ টানে হৃদয়ের প্যান্ডুলামটাকে রক্তাক্ত করে। কোথায় যেন সব জট পাকিয়ে গেছে। অথচ নীরা তা বোঝেনা। শুধুই হাসে। বলে,"আপনার কপালে অনেক দুঃখ আছে"। আমিও তেমনটা আঁচ করি। আপনি থেকে তুমিতে কিভাবে যে নেমে এলাম নিজেও জানিনা। আমি কি দ্বিতীয় ইনিংসে পিছিয়ে পড়ছি?
ঘ. 
সময় এভাবেই  গড়িয়ে চলে। আর নীরার দহন জ্বালা পোড়াতে থাকে। তাই নানা উছিলায় স্টেডিয়ামের পাশের কফি শপে সন্তর্পণে চলে আড্ডার নামে আলাপ। আলাপের নামে উষ্ণ সাহচর্য। সাহচর্য মানে সান্নিধ্য। কফি খেতে খেতে এতসব ভাবছি। কিছুক্ষণ পর নীরা এলো। বেশ গম্ভীর। বেশি কথা না বলে গাড়ীতে ওঠার ইশারা করলো। অনুগত সহচরের মত গিয়ে বসলাম। ড্রাইভিং সিটে নীরা। আমি পেছনের সীটে। নীরা অবাক হলো। কপাল কুঁচকে বললো," আমি কি আপনার ড্রাইভার?"
আমি হতচকিত হয়ে বলেই ফেললাম,"কেন"। "আপনার মাথা। এভাবে কথা বলা যায়?"
"তো" আমি বোকার মত বলে ফেললাম। "সামনে বসুন" বলে বা হাত দিয়ে ইশারা করলো। আমি কিছুটা লাজে, কিছুটা 'পাছে লোকে কি বলবে' গোছের আড়ষ্টতা নিয়ে তার পাশে গিয়ে বসলাম। পারফিউমের গন্ধে গাড়ী মৌ মৌ। এ গন্ধ কার সেন্টের আর নীরার পারফিউমের। গাড়ী ছুটে চলেছে পতেঙ্গার দিকে। নীরা গম্ভীর। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললো,"কাল সারারাত অনেক চিন্তা করে দেখলাম। সব কিছু আপনাকে জানানো প্রয়োজন"। আমি ঔৎসুক্য নিয়ে শুনতে থাকলাম তার অকথিত কথামালা। অল্পদিনের জানাশোনাতেই ভালোবেসে হুট করে বিয়ে করে ফেলেছিল সে। কিন্তু সে ভালোবাসা ছ'মাসও টিকেনি। একদিন সকালে ভালোবাসার সাজানো সংসার দু'পায়ে ঠেলে চলে গিয়েছিলো তার ভালোবাসার প্রাণ পুরুষ। সেও ছিলো এক আমলা। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলো সে। নীরার ভালোবাসাই তাকে সাহসী করে তুলেছিল। কিন্তু সব সময় এক ধরণের কমপ্লেক্সে ভুগত সে। নীরার বাবার প্রাচুর্য আর পারিবারিক আধুনিকতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি কখনোই। সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেও হার মানে নীরা। একসময় আসে চূড়ান্ত ক্ষণ। নীরা পাড়ি জমায় কানাডায়। ওর বড় বোনের কাছে। সেখানেই তূলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে। বছরে দু'মাস কাটিয়ে আসে লন্ডনে। বড় ভাইয়ের কাছে। 
নীরা খানিকটা থামলো। গলা ধরে এসেছে তার। বা হাতে ক্যাসেটটা অন করে দিলো। কি যেন ইংলিশ মেলোডি বাজছে তাতে। আমার খুব অস্বস্তি লাগছে। বুকের ভেতরটায় ফায়ার ব্রিগেডের পাগলা ঘন্টাধ্বনি অনবরত বেজে চলেছে। যেন হৃদয় জুড়ে আগুন লেগেছে। নীরার দুঃখের সাথী হতে ইচ্ছে করছে। অথচ নীরা অনড়। ওর দুঃখ একান্তই ওর।
ঙ.
তিন মাসের ট্রেনিং শেষে কর্মস্থলে এসে দেখি টেবিলের উপর দু'টো চিঠি। একটা বদলীর। ভেদরগঞ্জ উপজেলায়। আর অন্যটা নীরার। তারিখ অনুযায়ী নীরা এখন লন্ডনে। ওখানে 
থেকে এরপর কানাডায়। আর আমি? এখান থেকে ভেদরগঞ্জ। হয়ত কিছুদিন পর সেখান থেকে অন্য কোথাও, অন্য কোন উপজেলায়। নীরার কক্ষপথের ব্যাপ্তি কত বড়! কত সমৃদ্ধ! আর আমার? পরিভ্রমণের বলয় ক্রমশই ছোট হয়ে আসছে। আমার কেবলই সেই পরাজিত মুখটার কথা মনে পড়ছে। যে নীরার মত সুন্দরীর অধিকারী হয়েও পরাজয়কে মেনে নিয়েছে সানন্দ চিত্তে। অন্যদিকে নীরার গ্লেয়ারিং এন্ড গ্লিটারিং মুখটাও অনবরত ভেসে উঠছে চোখের পর্দায়। 
শীতের রাত। দরোজা, জানালা সব বন্ধ। তবু যেন দম বন্ধ হয়ে আসছে। জানালা খুলে দেওয়ার সাথে সাথে এক পশলা হিম শীতল বাতাস সমস্ত শরীরে ঠান্ডার পরশ দিয়ে গেল। বাইরে ঘোর অমাবস্যা। শুন শান নিরবতা। হৃদয়ে ক্ষরণজনিত অস্থিরতা। অথচ নীরার মুখোমুখি হয়ে ফরোয়ার্ড মার্চ করার সাহসও হয়না। এ এক অসহনীয় অবস্থা। এরই  নাম কি ইনফিওরিটি কম্পলেক্স?
(রচনাকাল ১৯৮৯)
ইনফেরিওরিটি কমপ্লেক্স।
আনোয়ার হাকিম।
ক.
নীরার সাথে প্রথম দেখা এক সাহিত্য অনুষ্ঠানে। সে উপস্থাপিকা, আর আমি সময় কাটানোর দর্শক-শ্রোতা। বিষয়ঃ বাংলা উপন্যাসে আধুনিকতা। আলোচক অনেক। যুক্তিতর্কের রকমারি কাটাকুটিও চমকপ্রদ। কিন্তু আমার দৃষ্টি নীরার দিকে। ছোট্ট একটা চিরকুট পাঠালামঃ কিছু বলতে চাই- একজন পড়ুয়া হিসেবে। নীরা যেন কী দেখলো! সুযোগও দিল। আমি…Read More
আজিমপুর টু উত্তরা
 স্যরি 
আনোয়ার হাকিম। 
করোনার তান্ডব চলছে। বিশ্বজুড়ে এর দাপাদাপিতে রাজা বাদশা থেকে শুরু করে উচ্চ-মধ্য-নিম্নবিত্ত, হাই প্রোফাইল- লো- প্রোফাইল, সেলিব্রেটি, ছুত-অচ্ছুত সবাই আছে পেরেশানিতে। করোনার কারণে দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভার্সিটি বন্ধ। অফিস আদালতও। সবাই সপরিবারে নিজ নিজ গ্রামে, মফস্বলে। রাজধানী আলটপকা ফাঁকা। মেসের বুয়া বিনা নোটিশে গায়েব। মেসম্যাটরাও যার যার দেশের বাড়ীতে। আমিও যাবো, যাবো করছি। কিন্তু বাধ সেজেছে খালা। সপরিবারে বাড়ী যাবে। তার প্রস্তাব আমি যেন তার উত্তরার বাসার অন্তর্বর্তীকালীন দায়িত্বটা গ্রহণ করি। ফ্রিজে আলাদা আলাদা বাক্সে মাছ-মাংস রান্না করা আছে। ওভেনে গরম করে নিলেই হবে। বাসায় টিভি আছে। আছে ডিশ কানেকশন। আর ওয়াইফাই সুবিধা। ঢাকায় বিপদে আপদে খালাই ভরসা।না করি কি করে? ২৫ মার্চ সরকার দশ দিনের ছুটি ঘোষণা করায় খালার বাসাতে অবস্থানের সিদ্ধান্ত নিয়েও শেষতক পাল্টে ফেললাম। খালা মনঃক্ষুণ্ণ হলেন কিছুটা। জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত নিজের বুদ্ধিতে নিয়ে গিয়ে বুঝতে পেরেছি আহাম্মকেরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেনা। ভার্সিটি ছুটি।ঢাকায় পরিচিত আর কেউ নেই। যারা ছিলো সবাই ঢাকা ছেড়ে যার যার দেশের বাড়ীতে। আগে থেকে টিকেট কাটার অভ্যেস কোন কালেই ছিলো না। এলাহী ভরসা করে স্টেশনে গিয়েই টিকেট তালাশ করি।মিললে ভাল। না মিললে কালোবাজারি মামাদেরকে কিছু ধরিয়ে দিলেই পাওয়া যায়। আর একান্তই না পেলে দু'পা ভরসা। স্ট্যান্ডিং টিকেট তো আছেই। স্টেশনে গিয়ে কাউন্টারে টিকেট চাইতেই কাউন্টার থেকে পাশে দাঁড়ানো বালিকাকে দেখিয়ে বললো, “উনার কাছে আছে”। আমি তো হতবাক।তবে কি সুন্দরী বালিকা টিকেট কালোবাজারিতে নাম লিখিয়েছে? চোখাচোখি হতেই সেই সুন্দরী বললো, “যাবেন কোথায়”? বললাম,”জামালপুর”। বালিকা বললো, “আমার সাথে এক আত্মীয়ের যাবার কথা ছিলো। শেষ মুহুর্তে ক্যানসেল হওয়ায় একটা টিকেট স্পেয়ার হয়েছে। কিন্তু এক টিকেটে দুই সিট থাকায় ফেরৎও দিতে পারছিনা। আমি অবশ্য ময়মনসিংহ নামবো”। তারমানে টিকেট কনফার্ম। সাথে ননস্টপ বালিকা সঙ্গ;আপ টু ময়মনসিংহ। তার পর না হয় দাঁড়িয়েই যাওয়া যাবে। বললাম, “ নো প্রবলেম। কত দিতে হবে”? বালিকা মুচকি হেসে বললো, “আচ্ছা, চলুন তো আগে ট্রেনে গিয়ে বসি”। ট্রেন ছাড়তে আরো দশ মিনিট বাকি। মনে মনে চাচ্ছি আজ ট্রেন এক ঘন্টা দুই ঘন্টা লেট হোক। ক্ষতি কি? নাহয় কয়েক ঘন্টা পরেই বাড়ী গিয়ে পৌছাবো। সিট নম্বর ঠ- চৌত্রিশ, পঁয়ত্রিশ। পাশাপাশি। বসতে গিয়ে বাঁধলো বিপত্তি। সেখানে আগে থেকেই এক বয়ষ্ক দম্পতি বসে আছেন। টিকেট চেক করা হলো। তাদেরও সিট নম্বর ঠ-চৌত্রিশ, পঁয়ত্রিশ। টিকেট কাটার তারিখ পরখ করা হলো। সেটাও তাদের পক্ষে। একদিন আগে কাটা। কোন উপায় নেই। বালিকার মুড অফ।আর আমার মুখ অন্ধকার। বীরত্ব দেখানোর সুযোগ নেই। প্রামানিক দলিল আমাদের বিপক্ষে। মাস্তানী করেও টেকা যাবেনা। কারণ উনারা বয়ষ্ক। আর কম্পার্টমেন্টের এত এত লোকের কারো অনুকম্পাই পাওয়া যাবে না। ইতোমধ্যে ট্রেন চলতে শুরু করে দিয়েছে। “দেখছি” বলে বালিকাকে দাঁড় করিয়ে রেখে টিকেট চেকার খুঁজতে লেগে গেলাম। পেয়েও গেলাম কাছাকাছি। উভয় পক্ষের দলিলপত্র দেখে তিনি বিজ্ঞের মত মাথা নাড়লেন । আর অস্ফুট স্বরে বললেন, “আসুন”। বালিকাকে নিয়ে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টের করিডোর বরাবর লোক ডিঙ্গিয়ে হাঁটছি তো হাঁটছিই। কিছুক্ষণ পর এই যাত্রার অবসান হলো। মেঘ না চাইতেই বৃষ্টির মত। এসি কুপ। মন নেচে উঠলো। ভাবটা এমন, একেই বলে কপাল ! কিন্তু দরোজা খুলেই মুখ অন্ধকার। ভেতরে আরেক বৃদ্ধ দম্পতি বসে আছেন। পর্দানশীল। মিনিট তিনেক পরেই সেই বৃদ্ধ ভদ্রলোকের জেরার মুখে পড়লাম। কোথায় থাকি? কোথায় যাচ্ছি? আমাদের দু'জনের সম্পর্ক কি? ইত্যাদি নানাবিধ প্রশ্ন। আমি বিব্রত। আর বালিকা হতকচিত। লজ্জায় আর হতাশায় লালচে, কালচে শ্রী। কাজিন বলে চালিয়ে দিতেই সেই বৃদ্ধ আরো কৌতুহলী হয়ে উঠলেন। আমি জামালপুর যাবো শুনেই তিনি আরো সম্পূরক প্রশ্নের ডালি খুলে বসলেন। জামালপুর কোথায় বাসা? বাবার নাম কি? কি করেন? ইত্যাদি। আমার চুবানির এখানেই শেষ না। সহসাই বেরিয়ে এলো থলের বিড়াল। সেই বৃদ্ধ বাবার বাল্য বন্ধু। সরকারি চাকরির কারণে দেশের সাথে যোগাযোগ কম। তাই আমাকে দেখেন নি এর আগে কোনদিন। আমি ঢোক গিললাম। ভাবছি জানালা দিয়ে এখনই ঝাঁপ দেই। কিন্তু তাতো সম্ভব না। বালিকার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। আমার এই নাস্তানাবুদ অবস্থা দেখে বালিকা মুচকি হাসছে আর আড় চোখে এমন ভাব প্রকাশ করছে যেন “এখন ঠ্যালা সামলান”।এরপর শুরু হলো বালিকার তত্ব-তালাশ। কাজিন হলে সে ময়মনসিংহ নামবে কেন? আমি আগ বাড়িয়ে বললাম, “ওর বাবা মানে আমার আংকেল সরকারি চাকরি করেন তো, তাই”। ভেবেছিলাম এতেই এ প্রসঙ্গের যবনিকাপাত হবে। কিন্তু হলো উল্টো। এখন প্রশ্ন বালিকার চৌদ্দ গুষ্ঠি নিয়ে। বাবা কোন অফিসে চাকরী করেন? তাদের অরিজিনাল বাড়ী কোথায়? বাড়ীতে আর কে কে আছেন? কয় ভাই বোন? আমাকে দেখিয়ে বললেন কেমন কাজিন? আমি বললাম,দুর সম্পর্কের। এরপর তিনি আরো অগ্রসর হয়ে বললেন, “মা, কিছু মনে না করলে তোমার বাবার নাম, ফোন নম্বর আর ডেজিগনেশনটা একটু লিখে দেবে? দরকার ছিলো”। এই বলে তিনি তার সহধর্মিণীর সাথে একান্তে কি যেন বলতে থাকলেন। এরি মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কোন মূল্যে বিনা বাক্য ব্যয়ে কম্পার্টমেন্ট ত্যাগ করবো। ট্রেন ছুটে চলেছে সবেগে। নামার কোন উপায় নেই। বেস্ট পসিবল অপশন হলো ঝাঁপ দেয়া। বরাবর ভীরু প্রকৃতির আমি জীবনে সুন্দরী বালিকাকে একান্তে পেয়ে কিছুটা চাঙ্গা হতে গিয়েছিলাম। এখন আম ছালা উভয়ই খোয়াবার জোগাড় হয়েছে। সামনে বাবার বাল্য বন্ধু। তার মানে কি? নির্ঘাত এই ভ্রমণ কাহিনী সবিস্তারে বাবার কানে গিয়ে পৌছবে। এমনিতেই বাড়ী যাইনা বলে বাবা ভীষণ রেগে থাকেন। আর মা অনুযোগ করেন। এখন উল্টো পাল্টা কী ভাববেন কে জানে? কুপ থেকে বেরোবো এটা ফাইনাল। কিন্তু বাধ সেধেছে তিন দায়। এক, বাংকারে আমার হ্যান্ড ব্যাগ রাখা।ওতে কিছু মূল্যবান ডকুমেন্টস আছে। দুই, বালিকার টিকেটের মূল্য পরিশোধ করা হয়নি। আর তিন, এই বৈরী পরিবেশে নিষ্পাপ এক বালিকাকে ফেলে রেখে পালাই কি করে? যাহোক, “আসছি” বলে এমন একটা ভাব করলাম যেন ওয়াশ রুমে যাচ্ছি। কুপের বাইরে এসে খানিকক্ষণ জোরে জোরে দম ফেললাম আর নিলাম। জীবনে এই প্রথম পড়বি তো পড় মালীর ঘাড়েই পড়লাম। সিগারেটের অভ্যেস নেই। কফি খেতে মন চাইছে। কিন্তু সেই বালিকাকে ফেলে স্বার্থপরের মত খেতে মন সায়ও দিচ্ছেনা। কিছুক্ষণ পর চক্ষু চড়কগাছ। সেই বৃদ্ধ বেরিয়ে এলেন। কাছে এসে বললেন, “বাবাজি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে যাও। ফিল ফ্রি। তুমি তো জানোনা তোমার বাবা আর আমি কত ইন্টিমেট ছিলাম। স্কুলে আমাদের যেমন গলায় গলায় ভাব ছিলো তেমনি পড়ালেখায় ছিলো তুমুল ফাইট। একবার সে ফার্স্ট হলে পরের বার আমি। সেবার জামালপুর জেলা স্কুল থেকে আমরা দু'জনেই লেটার সহ ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম”। আমি যেন কুঁকড়ে যাচ্ছি। সিদ্ধান্ত নিতে পারছিনা শেষ পর্যন্ত জামালপুর যাবো নাকি বালিকাসহ ময়মনসিংহ নেমে বাসে করে আবার ঢাকায় ফিরবো। সেই বৃদ্ধলোক ওয়াশরুমে ঢুকলেন। এখনই সুবর্ণ সুযোগ। তাড়াতাড়ি কুপে ঢুকে ব্যাগটা নিয়ে বালিকাকে বললাম, “ আমি সামনে আছি। এক ফ্রেন্ডের ওখানে”। তাকে কোন প্রশ্ন করতে না দিয়ে বেরিয়ে গেলাম সামনের কম্পার্টমেন্টের দিকে।এই কম্পার্টমেন্টটা কিছুটা হাল্কা। বালিকাকে নিয়ে আসা যায়। কিন্তু তার নাম জানিনা। ফোন নম্বরও নেয়া হয়নি। আর পুনর্বার সেই ভয়াল কুপে বৃদ্ধের তোপের মুখোমুখি হবার ইচ্ছেও নেই। কিন্তু মনটা খচ খচ করছে অনবরত। একেতো বালিকাকে অসহায় অবস্থায় রেখে আসা স্বার্থপরের মত কাজ হয়েছে। অন্য দিকে তার প্রাপ্য টিকেটের মূল্যও দেয়া হয়নি। পরক্ষণেই মনের মধ্যে সমাধান পথ বেরিয়ে এলো। বালিকা যখন ময়মনসিংহ নামবে তখন টাকাটা দিলেই ঋণ মুক্ত হওয়া যাবে। কিন্তু থেকে থেকে সেই অজানা অচেনা বালিকার সুশ্রী অথচ বিব্রত ম্লান মুখটাই ভেসে উঠছে। আমি কি দুর্বল হয়ে যাচ্ছি তার প্রতি? ধ্যাত। কীসব আজেবাজে চিন্তা করছি। টিকেটের টাকাটা আলাদা করে বুক পকেটে রাখলাম যাতে চট করে দেওয়া যায়। “আপনি এখানে”? বালিকার প্রশ্নে হতকচিত হয়ে বললাম, “ কি করবো? বিধি বাম। বাবার বাল্য বন্ধু বলে কথা। কপালে যে কী আছে কে জানে"?
 - কেন, উনি তো খুব ভাল মানুষ। আন্টিও। বালিকার সহাস্য উত্তর 
- মানে! আমার বিস্ময় 
- অনেক আলাপ করলেন। 
- যেমন? 
- তার এক ছেলে ফুল ব্রাইট স্কলারশীপ নিয়ে পিএইচডি করছে আমেরিকায়। পিএইচডি শেষ। শুধু 
  প্রেজেন্টেশন বাকী। এখন দেশে আছে। বিয়ে করেই ফিরে যাবে ওখানে। 
- ভালো তো 
- হ্যা তো 
- আর কি বললেন? 
- আর আমার বায়োডাটা নিলেন। কয় ভাই কয় বোন। কে কি করে? আমি কত নম্বর? বাবা কি 
  করেন? ফোন নম্বর চাইলেন। 
- দিয়েছেন? 
- আরে না। মাথা খারাপ। উনি তো তার ছেলের পাত্রী হিসেবে আমাকে দেখছেন। আন্টিরও খুব 
   ইচ্ছে। আমাকে নাকি খুব পছন্দ হয়েছে তাদের। 
- ভালোই তো। ছেলে ফুলব্রাইট স্কলার। আমেরিকায় সেটেল করবে । মহারানী করে রাখবে। আর 
 কি চান? আমি হতাশা চেপে রেখেই বললাম। 
- ধ্যাত। পাগল নাকি? 
- ক্যান? 
- আমার বিএফ আছে না? 
- ও তাই? মনটা এবার পারমানেন্টলি চুপসে গেল।
ট্রেন ময়মনসিংহ স্টেশনে ঢুকবে। কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন পার হয়ে গেছে অনেক আগেই। বালিকা ব্যাগ আনতে গেল। আমি টাকাটা দিতে হাত বাড়ালাম। মুচকি হেসে বললো, “রাখেন। বাড়ী গিয়ে পিঠে যখন লাঠি পড়বে তখন ওষুধ কিনে খাবেন”। 
- আপনার নামটা জানা হলোনা কিন্তু। আমার নির্লজ্জ প্রকাশ। 
- নাম দিয়ে কি করবেন? বালিকার দুষ্টুমি 
- না। এমনি 
- ইরা 
- আমাদের আর দেখা হওয়ার সম্ভাবনা কি আছে? 
- মনে হয়না 
- কেন? 
- বললাম না আমার বিএফ আছে 
- ও। আমি আবারো চুপসে গেলাম। 
- তবে আপনার নম্বরটা লিখে দিন। প্রয়োজন হলে আমিই কল দেবো। ইরার সহাস্য উত্তর। 
- আচ্ছা। আমি ঘাড় নাড়লাম। 
- আর হ্যা, যাকে তাকে কাজিন বানাবেন না। পরিণতি দেখলেন তো? 
- তাই তো দেখছি। 
সেই থেকে ইরার ফোনের আশায় বসে থাকি। মোবাইল হাত ছাড়া করিনা কখনো। বড় বাথরুম আর ছোট বাথরুম পেলেও সাথে নিয়ে টয়লেটে ঢুকি। ভলিউম একেবারে হাই লেভেলে সেট করে রাখি। কিছুক্ষণ পর পর ম্যাসেজ চেক করি। ফেবুতে ‘ইরা’ নাম লিখে সার্চ দেই। হাজারো ইরা ভেসে আসে। কিন্তু হাজারো ইরার ভীড়ে সেই ইরাকে আর পাইনা। কিছুতেই মন থেকে সরাতে পারছিনা তাকে। মনে মনে বাবার সেই বাল্যবন্ধুর উপর ভীষণ রাগ হলো। বুড়ো হলে মনে হয় লোকজনের প্যাচাল পারা আর তত্ত্ব-তালাশের মাত্রা বেড়ে যায়। পরক্ষণেই মনটা বিষিয়ে উঠে।ক্ষনিকের দেখা একজন ইরাকে নিয়ে নিষ্ফল এই ভাবনায় লাভ কি? তার তো বয় ফ্রেন্ড আছে। ভণিতা না করে আগেভাগেই সেকথা জানিয়ে দিয়েছে সে। তবু তার কোমল,সৌম্য, সুশ্রী মুখখানা কেন জানি চোখের পর্দায় লেগে আছে। মায়া মায়া কথা, ভেজা ভেজা চোখ। কালো টলমল। মনে হয় শীতের শিশিরে ঢাকা এক খন্ড স্বস্তির ঠিকানা। সারাদিন নানা কোলাহলের মাঝেও বারবার মোবাইলে চোখ রাখি। ম্যাসেজ চেক করি। এ এক অসহ্য ভারবাহী যাতনা। প্রতীক্ষার প্রহর যেন আর কাটেনা। লক ডাউন শেষ। সীমিত পরিসরের শ্লোগানে সব কিছুই চলছে। ইরার ফোন আর আসেনা। এটা যে অতি স্বাভাবিক সেটা বুঝতে আমার কেন যে এতদিন লাগলো সেটা ভেবে নিজের উপর নিজেই যারপরনাই লজ্জিত ও বিরক্ত । মেয়েরা হিসেবি হয় জানি। আবেগী হয় তাও জানি। কিন্তু এর মাঝেও এক ধরণের 'হিসেব' থাকে। সেটা ঠিক যাদবের পাটিগণিত না। আবার হুবহু এলজাবরা, ত্রিকোনমিতিও না। অনেকটা জ্যামিতির মত। বৃত্ত,ব্যাস,পরিধি, চাপ আরো অনেক কিছুই হিসেবের মধ্যে নিতে হয়! 
তিন মাস পর বাড়ী ফিরেছি । মন ভাল নেই। কোন কিছুতেই মন বসে না। স্থানীয় বন্ধুদের পাল্লায় পড়ে ঘরোয়া পরিবেশে সীমিত পরিসরের এক বিয়ের দাওয়াতে গেলাম। বসে আছি চুপচাপ। কোলাহল ভাল লাগেনা। কতক্ষণ পর বাবা,মা এলেন। বললেন, “আয় তোর আংকেলের সাথে পরিচয় করিয়ে দেই”। অনিচ্ছা সত্বেও গেলাম। যেয়ে দেখি ট্রেনের সেই আংকেল। আমাকে দেখে হাসলেন। বললেন, “আসো, সবাই মিলে ছবি তুলি”। ছবি তুলতে গিয়েই চোখ ফ্রিজ হয়ে গেলো কণে দেখে। এতো সেই ইরা। বুঝতে বাকি রইলোনা পাশে বসা বর সেই ফুল ব্রাইট স্কলার। ততক্ষণে ক্যামেরার ফ্ল্যাশ আর ক্লিক ক্লিক শেষ। কালের স্বাক্ষী হয়ে রইলাম ফ্রেমবন্দী হয়ে। কাউকে কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে এলাম সেখান থেকে । ভাবছি, কীভাবে সম্ভব? ইরা নিজেই তো বলেছিলো তার বিএফ আছে। আংকেলকে সে ফোন নম্বরও দেয়নি। অথচ যেচে আমার ফোন নম্বর নিয়েছে। পরে আর যোগাযোগও করেনি। 
বেশ কয়েকদিন পর ছোট্ট একটি এস এম এস এলোঃ স্যরি। ইরার।#
আজিমপুর টু উত্তরা
 স্যরি
আনোয়ার হাকিম।
করোনার তান্ডব চলছে। বিশ্বজুড়ে এর দাপাদাপিতে রাজা বাদশা থেকে শুরু করে উচ্চ-মধ্য-নিম্নবিত্ত, হাই প্রোফাইল- লো- প্রোফাইল, সেলিব্রেটি, ছুত-অচ্ছুত সবাই আছে পেরেশানিতে। করোনার কারণে দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভার্সিটি বন্ধ। অফিস আদালতও। সবাই সপরিবারে নিজ নিজ গ্রামে, মফস্বলে। রাজধানী আলটপকা ফাঁকা।…Read More
আজিমপুর  টু উত্তরা
"ফায়ার অন আইস" 
যাবো বোনের বাসায়।উত্তরায়।বিশেষ কাজে।আজ শনিবার।অফিস বন্ধ। তাই।
আগের দিন রাতের খাবার টেবিলে যেই-না বলেছি কাল সকাল সকাল উত্তরা যাবো অমনি গিন্নী আর কন্যা এক সাথে হেসে উঠলো।এতে আমি মোটেই বিস্মিত হইনি। বরং নিজেও হেসে ফেলেছি।কারণটা আমার জানা। সকাল সকাল বলতে সকাল দশটার আগেনা। সেটা ওরা জানে।আজ ওরা কেউ যাবেনা।কারণ ড্রাইভার গেছে লম্বা ছুটিতে।
এদের ছুটির কোন উপলক্ষ্য লাগেনা। কোন নির্ধারিত উর্ধসীমাও নেই।মেজাজ মর্জ্জি মত আসে, যায়।সব দপ্তরেই ছুটির দরখাস্ত দাখিল করতে হয় আগেভাগে।তার একটা নিয়ম কানুনও আছে। জরুরত,প্রাপ্যতা আর দাপ্তরিক কাজের প্রয়োজন বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর অথবা নামঞ্জুর করেন কিংবা কাটছাঁট করে থাকেন।ড্রাইভার আর কাজের বুয়া এসব নিয়ম-নীতি'র বাইরে।
ড্রাইভার তবু সহনীয়। কিন্তু কাজের বুয়া জাস্ট পারসিকিউটার।এদের মেজাজ মর্জি আর বায়না-বাহানার সাথে তাল মিলিয়ে চলতে না পারলে গন্তব্য নির্ঘাত আইসিইউ।
সে তুলনায় আমাদের ড্রাইভারটা ভালই। অল্প বয়সী।বিবাহিত। এক কন্যার জনক।
তাকে আমার এখানে চাকরীর জন্য যিনি রেফার করেছিলেন তার কাছ থেকেই শোনা, স্ত্রীর সাথে তার মোটেই বনিবনা নেই। সেজন্য প্রায়ই ডিপ্রেশনের মত হয়। তবদা মেরে থাকে।রোবটের মত আচরণ করে।
কখনো কখনো মানসিক পেইনও দেয়। এসব নিয়ে মাথা ঘামানো উচিত। কিন্তু ঘামালেই বিপদ। যাকগে, সেসব। আজ ড্রাইভার আট দিনের লম্বা ছুটিতে গেছে। গত সপ্তাহেই শুক্র,শনি দুই দিন নিয়েছে। 'বুলবুল'এর এই প্রাকৃতিক দূর্যোগের সময়েও তারা কয়েক বন্ধু মিলে কিশোরগঞ্জ যাবে বলে খায়েশ করেছে। ছুটি চাইতে দেরি মঞ্জুর হতে বিলম্ব নেই।এর কোন বিকল্পও নেই।তাই আজ বাসই ভরসা। আজিমপুর টু উত্তরা দিয়াবাড়ী পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু হয়েছে।শতাব্দী পরিবহন।
এসি সার্ভিস। ভাড়া একশ'।একটু বেশিই।তবু সেটাই ভরসা।
বের হতে হতে সোয়া দশ। আরো দেরি হত। কিন্তু কন্যা আর গিন্নীর টিপ্পনীতে আর টেকা যাচ্ছিলো না।বাসার কাছেই নিউ মার্কেট।
কাউন্টারে গিয়ে বুঝলাম দুই মিনিট আগেই আগের বাস ছেড়ে গেছে।আরো পনের-বিশ মিনিট অপেক্ষা করা ছাড়া  কোন বিকল্প নেই।পাশেই বি আরটিসি'র চক্রাকার বাস সার্ভিসের কাউন্টার।সেখানে যাত্রীদের ভীড় রয়েছে।কিন্তু শতাব্দীর কাউন্টারে আমি একা।কাউন্টারে ছাতা ঝুলিয়ে প্রচন্ড রোদে বসে আসে কাউন্টার বয়। নাম ইমরান।বয়স ত্রিশ-বত্রিশ হবে। সময় ক্ষেপনের জন্য তার সাথে ভাব জমানোর চেষ্টা করলাম।বয়সী লোক দেখে ভাঙ্গা টুলে শেয়ার করে বসার অফার দিলো। আদব কায়দা যে এখনো উঠে যায়নি তা নিজে চাক্ষুষ করলাম। আলাপে জানলাম সকাল সাড়ে সাতটা থেকে এই
সার্ভিস শুরু হয়। চলে রাত নয়টা/সাড়ে নয়টা অবধি।জানা গেল খুব শীঘ্রই ডিজিটাল টিকেট মেশিন চালু করতে যাচ্ছে কোম্পানী।
আরো স্পষ্ট করতে বললো,  ট্রাফিক সার্জনরা রাস্তায় দাঁড়িয়ে যে মেশিন দিয়ে জরিমানার স্লিপ কাটে তেমন মেশিন।বাসের দেখা নেই। খবর পেলাম আসবে। আজিমপুর বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়েছে।কমপক্ষে আরো দশ মিনিট লাগবে। ভাঙ্গা টুলে আমি আর কাউন্টার বয় ইমরান বসে বসে আলাপ করছি। এর মধ্যে নানা রুটের নানা নামের বাস চলে যাচ্ছে শুধু শতাব্দীরই দেখা নেই। বসে বসে ধুলো খাচ্ছি। আশে পাশে মাথা গুঁজার কোন জায়গাও নেই।আলাপের এক পর্যায়ে তার মোবাইল নম্বরও পাওয়া গেলো। যদি কখনো কোন ইনফরমেশন লাগে, তাই।
অবশেষে শতাব্দী এলো।এরিমধ্যে সহযাত্রী জুটলো আরো তিন। বাসে উঠে সীটে বসেই দোয়া দরুদ পড়তে থাকলাম। আজকাল সড়ক, নৌ, আকাশ পথে যাত্রায় কোন ভরসা নেই। মৃত্যু অনিবার্য।দিন,ক্ষণ আর স্থান মেনেই মৃত্যুর পরোয়ানা কার্যকর হবে এটাই চূড়ান্ত।এর কোন অপশন নেই। তাও জানি।
তবু অবহেলাজনিত ড্রাইভিং মেনে নিতে কষ্ট হয়।যাত্রা কালে আমার ঘুম হয় না।
ড্রাইভারের সাথে আমিও সজাগ থাকি। দোয়া দরুদ পড়ার পর বাংলা সাহিত্যের "নন্দলাল" কবিতার কথা মনে পড়লো।স্কুলে পড়াকালে নন্দলাল নামের কবিতাটি আমাদের পাঠ্য ছিলো। আমরা মজা করে তা আওড়াতাম আর "ভ্যালারে নন্দ, বেঁচে থাকো চিরকাল" বলে তারস্বরে চিৎকার চেঁচামেচি আর হাস্যরস করতাম।তখন অতশত বুঝিনি। এখন বুঝি।দোয়া দরুদের পর তাসবীহ জপছি। সেটাও শেষ। কিছুটা পরিশ্রান্তও। মাথায় বুদ্ধি এলো মোবাইলে ফ্রি নেট চালালে মন্দ হয়না।ওপেন করা মাত্রই গত কয়েকদিন অসংখ্য ম্যাসেজ খোপ থেকে বের হওয়া কবুতরের ডানা ঝাপটানোর মত অনবরত টুং টুং গীত গাওয়া শুরু করলো।
ভাগ্যিস আমার পাশের সীট ফাঁকা।কিন্তু ম্যাসেঞ্জারের মেশিন গানের গুলির মত এই বিরক্তিকর শব্দে নিজেরও বিরক্তবোধ হলো। অপরাধীর মত পুরো মোবাইল সেটটাই পকেটে চালান করে দিলাম।যাতে শব্দ দূষণের লজ্জায় না পড়ি।বাস সোবহানবাগ মসজিদের কাছে নির্ধারিত স্টপেজে এসে দাঁড়ালো।মোবাইলের আর্ত চিৎকার ততক্ষণে কমে গেছে।আমি সেটা বের করে ফেসবুকের টাইম লাইন ঘাটতে লেগে গেলাম।
ফেসবুক এক বিস্ময়কর বই।একে অনেকেই ভার্চুয়াল জগত বলে।এর দ্বারা কী বোঝায় জানিনা।ভার্চুয়াল আর রিয়েলের মধ্যে পার্থক্যই বা কী তাও জানিনা। সাহিত্য,
সংস্কৃতি, ক্রীড়া, হাস্যরস,কৌতুক নকশা, জোকস, চিত্র, স্থাপত্য,ভাষ্কর্য, আলোচনা,
সমালোচনা, পিন্ডি চটকানো, অডিও,ভিডিও,
পর্ণো, বিনোদন,বিজ্ঞাপন, রেষারেষি, ঠ্যাসাঠ্যাসি, আনন্দ,বেদনা, হতাশার বারোয়ারি পসরার প্ল্যাটফরম এই ফেস বুক।
এরি মধ্যে এক বালিকা উঠে পিছনের দিকে চলে গেলো।এক ঝলক চোখে পড়লো।মাথায় স্কার্ফ, চোখে প্রকান্ড সানগ্লাস আর কানে হেডফোন।
বাস চলছে দ্রুত গতিতে। আড়ং মোড় পার হয়ে ডানে মোড় নিয়েছে। আমি ফেবুতে গল্প পড়ছি।আজকাল অনেকেই গল্প, কবিতা লিখছে।এটা আশার কথা।যদিও কবিতা আমি পড়িনা। জীবনানন্দ দাস সেই কবে বলে গেছেন,"সবাই কবি না,  কেউ কেউ কবি"।আমিও তাই বুঝে গেছি, বাঙ্গালী মাত্রই যেমন একটা বয়সে দারুণ প্রেম পত্র লিখতে পারঙ্গম তেমনি টুক করে কলম ঠুকে কবিতার দু' চার লাইন লিখে ফেলতেও সিদ্ধহস্ত। আজকাল অনেকেই গল্প লিখছে।
বেশির ভাগই গল্পের ব্যাকরণের মধ্যে পড়ে
না।তবু লিখছে,পোস্ট করছে, শেয়ার করছে।
এরমধ্যে কিছু ভাল গল্পও পাওয়া যায়। পড়তে ভাল লাগে।ঈর্ষাও জাগে, যদি আরো ভালো লিখতে পারতাম ওরকম কিছু।বাস এখন খামারবাড়ি পেরিয়ে এরোপ্ল্যান মোড়মুখী বাম দিকে মোড় নিয়েই থেমে আছে।ঢাকা শহর জুড়ে মেট্রোরেলের খোঁড়াখুঁড়ি চলছে।
শব্দ ও বায়ু দূষণ যেন কোন ব্যাকরণ মানছে না।যানজটের ফলে সৃষ্ট গগনবিদারী ভেঁপু আর কালো ধোঁয়াও কারো শাসন মানতে চাইছেনা।বসে আছি অনেকক্ষণ। যাত্রীদের এসব চিত্র গা সহা হয়ে গেছে।নানাজনের নানামত। কেউ বলছে, দেশ আজ উন্নয়নের মহাসড়কে, কেউ বলছে উন্নয়নের সার্কাস চলছে।কেউ বলছে অন্য কথা। সব ছাপিয়ে শোনা গেলো, ভি আইপি ম্যুভমেন্ট আছে। তাই এই বিলম্ব। কোনটা সত্য, কোনটা অসত্য জানিনা। জানার উপায় নেই। টানা পচিশ মিনিট পর বাস আবার যাত্রা শুরু করলো।মেজাজ তিরিক্ষি হয়ে আছে। গিন্নী ফোন করে জানতে চেয়েছে, "কতদূর"? 
বললাম, উন্নয়নে আটকে আছি। কি বুঝলো কে জানে? হয়ত যথার্থই ধরে নিয়েছে জ্যামে আটকা পড়ে আছি।ফোন ছেড়ে দিলো। বন্ধু তৌহিদের ফোন এলো। উত্তরায় থাকে। অপেক্ষা করছে আমার জন্য। তাকেও জানালাম, সার্কাস দেখতে দেখতে আসছি। বাস এখন দ্রুত চলেছে।সড়ক পথে চলাচলের এই এক ঝক্কি। যাত্রা পথে বিভিন্ন জায়গায় লেট করে এক সময় ড্রাইভারের মাথাতেও এই বোধ ঢুকে যে, দেরি হয়ে গেছে। তখন"দে টান,  দে টান"গতিতে ছুটতে থাকে।আগে যাত্রীরা নিষেধ করতো। এখন করেনা। একে তো যানজট আর উন্নয়ন খোঁড়াখুঁড়িতে সময়ের শ্রাদ্ধ অন্যদিকে "কী আছে জীবনে" জাতীয় উপলব্ধি। বনানী কাকলীতে আটকে আছি।এমন সময় টুং করে নিরবতা ভাঙ্গলো ম্যাসেঞ্জার।
- "আপনি কোথায়"?  মম'র নক।
- সাঁতরাচ্ছি।তুমি?
- আমিও
- কি?
- সাঁতরাচ্ছি
- মানে কি?
- যাচ্ছি
- কই?
- উত্তরা
- আমিও
- তাই নাকি? কত নম্বর?
- সাত নম্বর সেক্টর।তুমি?
- তিন। রাজলক্ষ্মী
- বাহ
- হুম্ম।আজকাল লিখছেন না যে
- প্লট পাইনা
- অন লাইনেই তো পড়ে থাকেন, 
   দেখি।লিখবেন আর কখন?
- তা অবশ্য ঠিক।
মম আমার ফেবু ফ্রেন্ড।আমার লেখার ভক্ত। প্রায়ই নক করে। নাটকীয়ভাবেই তার সাথে পরিচয়।ফেসবুকের প্ল্যাটফরমে।খোঁচাখুঁচি দিয়েই পরিচয়ের সূত্রপাত। লেখাপড়া জানা। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে।
বাইরে থেকে মাস্টার্স আর পিএইচডি করা। এনভায়রনমেন্ট সায়েন্সে। রাজধানীর নামকরা ভার্সিটিতে পড়ায়। তার সাথে ম্যাসেঞ্জারেই  নকানকি।আমার সাথে দেখা করার খুব ইচ্ছে তার।বলি," চলে আসো একদিন অফিসে"।এতেই তার আপত্তি। অফিসে বা ভার্সিটিতে না।বাইরে। অন্য কোথাও।ওপেন স্পেসে হলেও আপত্তি নেই।
কিন্তু আমার আছে। মম'র আবার নক: 
- আপনি এখন কোথায়, এক্সাক্টলি?বলেন তো
- ক্রসিং এয়ারপোর্ট
- আমিও তো।সাথে কে? গিন্নী?
- উহু।একা।
- প্রাইভেট কার এ ?
- উহু।
- উবারে?
- উহু।বাসে
- কেন?
- ড্রাইভার ছুটিতে
- উবার নিলেন না যে
- শতাব্দী এসি বাসে চেপেছি। নতুন সার্ভিস।
   জাস্ট টু হেভ এ টেস্ট।
- আমিও তো
- মানে?
- ক্যান ইউ লুক এট ব্যাক? মে বি আই'ম এট 
   ইওর ব্যাক।
   বালিকার পাল্লায় পড়লে কত যে ঝকমারি তা ভুক্তভোগী মাত্রই জানে। কাকতালীয় হলেও একই বাসের যাত্রী হিসেবে বিষয়টা বড়ই অদ্ভুত আর ড্রামাটিক।বাংলা সিনেমার অসংখ্য কাহিনীর শুরুই হয় নায়ক-নায়িকার এরকম কিছু টক-ঝাল-মিষ্টি  পরিচয় পর্ব দিয়ে।এও যেন তেমন।
হঠাৎই মনে হলো,কী সব আজে বাজে ভাবছি।কেন আমি নিজেকে  নায়ক ভাবছি? আর সেই ভার্সিটি ম্যাডামই বা কেন নায়িকা হতে যাবে। তবু কেন জানি কিছুটা লাজে কিছুটা ভয়ে আর কিছুটা কৌতুহলে সীটে বসেই পেছনে তাকালাম। বেশ কয় সারিতেই অন্তত  চার-পাঁচজন মহিলা বসা। কয়েকজন চোখ মেলে তাকালোও।থতমত খেয়ে আমি চোখ ফিরিয়ে আবার সোজা হয়ে বসলাম।
- জসীম উদ্দীনে নামেন।মম'র নক
- কেন? তুমি না রাজলক্ষী নামবে?
- তাতে কি?
- তো?
- তো তো করবেন না।প্লিজ নামুন। জাস্ট   
   ওয়ানা এ কাপ অফ কফি উইথ ইউ।
কন্ডাক্টরের চিৎকারে চেয়ে দেখি সামনেই জসীম উদ্দীনের মোড়।  বেশ কয়জন যাত্রী দাঁড়িয়ে গেছে নামবে বলে।আমিও মন্ত্রমুগ্ধের মত দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়েই ভাবান্তর হলো,আমি কেন জসীমুদ্দীনে নামবো? আমি তো নামবো আজমপুর। পৃথিবীতে অংক মেনে যেমন অনেক কিছুই হয়না তেমনি লজিক মেনে পা টিপে টিপে চলাও সম্ভব হয়না।নামার যাত্রীদের কিউতে আমিও শামিল হয়ে গেলাম।নেমেই বুঝতে পারলাম সেই স্কার্ফ, সানগ্লাস আর হেডফোনওয়ালীই হলো মম, সেই ভার্সিটি ম্যাডাম।
ঘোরের মধ্যেই হাই, হ্যালো করে গিয়ে বসলাম এক ক্যাফেতে। প্রচন্ড ইচ্ছে শক্তি থাকলেও কখনো কখনো কম্প্রোমাইজ বা এডজাস্টম্যান্টের নামই নাকি স্মার্টনেস।
এটাই নাকি স্বাভাবিকতা।এটাই নাকি ভদ্রতা।এমন সময় গিন্নীর ফোন,"তুমি কোথায়"? বললাম, " ফায়ার অন আইস"। 'ধ্যাত' বলে রেখে দিলো।মম হাসলো।
যথার্থই তো। আমি তো " ফায়ার অন আইস" এই আছি। কফি শপের নামও তো তাই।#
আজিমপুর  টু উত্তরা
“ফায়ার অন আইস” 
যাবো বোনের বাসায়।উত্তরায়।বিশেষ কাজে।আজ শনিবার।অফিস বন্ধ। তাই।
আগের দিন রাতের খাবার টেবিলে যেই-না বলেছি কাল সকাল সকাল উত্তরা যাবো অমনি গিন্নী আর কন্যা এক সাথে হেসে উঠলো।এতে আমি মোটেই বিস্মিত হইনি। বরং নিজেও হেসে ফেলেছি।কারণটা আমার জানা। সকাল সকাল বলতে সকাল দশটার আগেনা। সেটা ওরা জানে।আজ ওরা কেউ যাবেনা।কারণ…Read More
উত্তরা টু আজিমপুর
একটি এস এম এস ও একটি দীর্ঘ দিবা স্বপ্ন।
আনোয়ার হাকিম। 
এস এম এস ঝকমারিঃ
"এই, তুই আমার ফোন ধরিস না কেন? আমারে ব্লক মারছোস কেন? কুত্তা তুই সিম পাল্টাইয়া শ্রাবন্তি'র সাথে রঙ খেলতাছোস? তোরে আমি খাইছি। আমারে শেষ কইরা মনে করছোস তুই পার পাবি? কখখনো না।" এস এম এস দেখেই মনটা তিরিক্ষি হয়ে গেলো। অজানা অচেনা কারো কাছ থেকে এরকম ম্যাসেজ আসলে মনটা কেমন লাগে? তাও ম্যাসেজের ভাষার যে ছিরি! ম্যাসেজদাতা যে একজন  বালিকা সে বিষয়ে কোনই সন্দেহ নাই। ম্যাসেজটি যে তার বয় ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লেখা তাও অত্যন্ত স্পষ্ট। বিএফ এর সাথে চোর-পুলিশ খেলা, গোল্লাছুট খেলা, পলান্তি-পলান্তি খেলা, কথা-কাটাকাটি, তুই-তুকারি ও মারামারিও অস্বাভাবিক না। কিন্তু এই ম্যাসেজের মধ্যে আরো কিছু বিষয়ের অস্তিত্ব উপলব্ধি করা যাচ্ছে। ওয়ান টু ওয়ান প্রেমের ইউজুয়াল স্টোরি এখন আর নজর কাড়েনা। এখন যুগটাই ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, বহুভুজ প্রেমের। আজকাল পরকীয়া লাইনও চলছে সমান্তরালে। এই ম্যাসেজে বালিকার আর্ত চিৎকার লাউড স্পীকারের চেয়েও চড়া। বোঝাই যাচ্ছে তার কথিত জানেমান তাকে প্রায়োরিটি লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে। শুধু তাই নয় ব্লক মেরে পার্মানেন্টলি ব্ল্যাক লিস্টেডও করে রেখেছে। আমার এ নিয়ে মাথা ব্যাথা নেই। এ নিয়ে অনেক ধরণের কল্পনা করা যেতে পারে। হয়ত মেয়েটির আচরণে ছেলেটি ত্যক্ত-বিরক্ত- রক্তাক্ত- ক্ষত-বিক্ষত। অথবা ছেলেটি মেয়েটির কাছ থেকে নির্যাস যা নেওয়ার নিয়ে ফেলেছে। তাই,এতদিনের জরিনা সুন্দরীকে এখন ছোবড়া ছাড়া আর কিছুই মনে হচ্ছেনা। হয়ত ইত্যবসরে জরিনা সুন্দরী থেকেও পরমা সুন্দরী কোন দীপিকা,ক্যাটরিনার সান্নিধ্য পেয়ে গেছে। তাই নতুন প্রজাপতির রূপ,রস,গন্ধ,বর্ণে মজেছে। ঘটনা যা-ই হোক,  আমাকে এ ম্যাসেজ দেওয়ার কারণ কি? এতসব ভাবনার মধ্যে আবারো এস এম এস। একই নম্বর থেকে। এবারের ম্যাসেজ আরো ভয়ংকর," বাবু, খাইছো? রাগ করছো? স্যরি, স্যরি, স্যরি, এক লক্ষ বার স্যরি"। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ক্ষিধে চাড়া দিয়ে উঠছে। পেটের মধ্যে মিক্সচার মেশিনের খালি ব্লেড অনবরত ঘুরছে। খুব সহজেই এটাকে ফাজলামি জ্ঞান করে ইগনোর করা যায়। সেটাই করা উচিত। কিন্তু ঘটনা তো অন্যত্র! ম্যাসেজে শ্রাবন্তী'র নাম এসেছে। সেই ম্যাসেজ বালিকা শ্রাবন্তী'র সাথে আমার ইয়ের কথা জানলো কি করে? এই প্রশ্নের কোন মীমাংসা সূত্র খুঁজে পাচ্ছিনা। একবার মনে হলো, ফোন দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হই। কিন্তু নতুন জটিলতায় পড়ে যাবার ভয় পেয়ে বসলো। শয়তান মানুষের দুর্বলতার মুহুর্তে খুব আপন হয়ে উঠে। নানাবিধ পরামর্শ দিয়ে কুপথে পরিচালিত করে, তাও জানি। এমন তো হতে পারে যে, শ্রাবন্তী'ই অন্য নম্বর থেকে ম্যাসেজ দিয়ে আমাকে টেস্ট করছে। আসলেই আমার কারো সাথে কোন রিলেশন আছে কিনা? তাইতো। এটাও তো হতে পারে! শয়তান যখন কায়দা মত কাউকে পেয়ে যায় তখন মুহুর্ত ব্যয় করার সময় দেয় না। আমি বিষয়টা খোলাসা করার জন্য শ্রাবন্তীকেই সরাসরি ফোন দিলাম," কি হইছে?"
-- কই? কী হবে?
--- সাতসকালে কি সব উল্টাপাল্টা ম্যাসেজ দিছো
--- কই না তো? 
--- মজা নিতাছো?
--- ধ্যাত। রাতে উল্টাপাল্টা কিছু খাইছো নাকি?
--- বাহ! ম্যাসেজ দিলা তুমি। আর আমারে কইতাছো কত কি
--- আমি কোন ম্যাসেজ দেই নাই
--- তাহলে দিলো কে?
--- তার আমি কি জানি? 
--- বাহ! বাহ! আজেবাজে কথা লিখলা, বাবু খাইছো কইয়া স্যরিও কইলা
--- ইম্পসিবল। নাটক করতাছো আমার সাথে?
--- এস এম এস তো আমার মোবাইলে এসেছে
--- কই পাঠাও দেখি।
আমি রাগের মাথায় সেই এস এম এস কপি করে পাল্টা এস এম এস পাঠালাম। কতক্ষণ পরেই শ্রাবন্তী'র ফোন। উত্তেজনা নিয়ে ধরলাম," বলো"
--- বুঝছি
--- কি?
--হারামী তুই আমারে ঠকাইছোস। তুই কোন মাইয়ার সাথে ইটিস পিটিস করছোস। এখন ওই মাইয়ারে খাইয়া  আমারে শেষ করতে আইছোস। ব্রেক আপ। হারামী তুই আমারে আর কল দিবিনা। তোরে ব্লক মারলাম। লুইচ্চা হারামী।
ও-প্রান্তের মোবাইল ডেড হয়ে গেলো। ফেবু আইডি চেক করলাম। ব্লক। ম্যাসেঞ্জার ব্লক। হোয়াটসঅ্যাপ ব্লক। আমি ঘোরের মধ্যে রাগে-ক্ষোভে-খিদেয় ধপ করে বিছানায় বসে পড়লাম। মাথা ঘুরছে। কপাল ও ঘাড় ঘামছে।শরীর অবশ লাগছে। ভেবে পাচ্ছিনা এতে আমার দোষ কোথায়? আমার জীবনে শ্রাবন্তী একক ও প্রথম রিলেশন। এটাকে পাক্কা  রিলেশন না বলে রিলেশনের দিকে ধাবমান নির্ভেজাল ভাললাগার একটা সম্পর্ক বলা যেতে পারে। জীবনে অনেক বালিকা দেখে মুগ্ধ হয়েছি সত্য। কিন্তু নিজের জীবনের সাথে মিলিয়ে কাউকে একান্ত আপনার ভাবার মত কোন পরিস্থিতি কখনোই অনুভব করিনি। কারো সাথে রিলেশন হওয়া তো দূরের কথা এর জন্য যে সময়, মনোযোগ আর ব্যাক্তিত্ব বিসর্জন দিতে হয় তাও হয়নি। অথচ অজানা বালিকার এস এম এস ধমক আর শ্রাবন্তী'র ঝারি জীবনের ভাললাগা থেকে ভালবাসার অংকুরোদগম কালকে ক্যাকটাসযুক্ত করে তুলেছে। শয়তানের কথা মনে হতেই বুঝলাম আমি শয়তানের খপ্পরে পড়ে গেছি। তার কুমন্ত্রণায়  সরলভাবে শ্রাবন্তীকে ফোন দিয়ে বোকামীর পরিচয় দিয়েছি আর এস এম এস এর কপি পাঠিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছি। এখন উপায়? শ্রাবন্তী'র ভুল ভাঙ্গানো জরুরি। কিন্তু কোন পথ খোলা নেই। একমাত্র তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে তার সাথে কথা বলা ছাড়া। সেক্ষত্রেও ঝক্কি আছে। রাগের মাথায় কি সিন ক্রিয়েট করে ফেলবে কে জানে? কিন্তু বিষয়টার সুরাহা হওয়া দরকার।
 এমন সময় এস এম এস আলোকিত করে সেই কথিত বালিকার আগমন বার্তা। তাতে লেখা,
 " বাবু, রাগ করছো? আমার তো রাগ উঠলে হিতাহিত জ্ঞান থাকেনা। তাই কার কাছে কি শুনে তোমাকে ভুল বুঝছি। লাভ ইউ বাবু। উম্মা,উম্মা, উম্মা, এক লক্ষ উম্মা"। আমি থ। 
দিবাস্বপ্নঃ ১। 
শ্রাবন্তীকে প্রথম দেখি এক বিয়ের অনুষ্ঠানে।
আগে থেকে কোন জানাশোনা ছিল না। বিয়ের অনুষ্ঠানে তার উজ্জ্বল-উচ্ছ্বল উপস্থিতি আর নজরকাড়া লুক দেখে আর দশ বিশ জনের মত আমিও আকৃষ্ট হয়ে পড়ি। চোখ ফিক্সড হয়ে যায় তার দিকে। হলরুম জুড়ে যতই তার নড়াচড়া দেখছি ততই উদ্বেলিত হচ্ছি। কেমন যেন একটা 'ইউরেকা', 'ইউরেকা' ভাব মনের মধ্যে থেকে থেকে পুলক জাগাচ্ছে। তবে  প্রাথমিক আপ্লুতা কেটে যাওয়ার পর যে জিনিসটি মনের মধ্যে অনবরত খচ খচ করতে থাকলো  তা হলো তার পেছনে পেছনে  এক পাল রোমিওর সার্বক্ষণিক ছুটোছুটি। মধুমক্ষিকারা যেভাবে রাণী মৌমাছিকে সারাক্ষণ ঘিড়ে থাকে  ঠিক সেরূপ। যেন যথার্থই মক্ষীরানি সে।
রোমিওদের প্রায় সবাই সমবয়সী, সুদর্শন আর সেই লেভেলের স্মার্ট। আমার সেই 'ইউরেকা, 'ইউরেকা' ভাব এখন মরীচিকাবৎ। অক্ষমের পদে পদে শান্তণার প্রয়োজন পড়ে। আমার আরো বেশি। বেল পাকলে কাকের কি? তাই তো! ছোটবেলা থেকে এ প্রবাদ মুখস্থ।
এখনো গেস্ট আসা বাকী। তাই টেবিলে খানা লাগানো হয়নি। স্টেজ জুড়ে চলছে  ফটো সেশন। থেকে থেকে জ্বলে উঠছে প্রফেশনাল ক্যামেরাম্যানদের সান গানের তীব্র আলো। সেই সাথে মেক্সিকান ওয়েভের মত  চলছে অগণিত ক্যামেরা ও মোবাইলের ক্লিক ক্লিক। সাথে হাসি আর তালির হল্লা। দৃশ্য হিসেবে এটি নি:সন্দেহে অনেকের কাছেই প্রাণবন্ত কিন্তু আমার কাছে অসহ্যকর। এমনিতেই আমি কোন বিয়ে বা সোশ্যাল গ্যাদারিং এ যাই না। ভাল লাগেনা। এসেছি কাজিনের বিয়েতে বাধ্য হয়ে। ফ্যামিলি অবলিগেশন বলে কথা। বসে বসে ভাবছি এমন নেগেটিভ ভাব হওয়ার কারণ কি? ঘুরে ফিরে কেবলই মনে হচ্ছে যত দোষ ঐ প্রজাপতি বালিকার। না না। ঐ সব ছ্যাবলা টাইপের পোলাপানের। পার্সোনালিটি লেস স্মার্টনেসের কোন মূল্য আছে নাকি? কেমন আদিখ্যেতার মত এক বালিকার পিছু পিছু মৌ মৌ করছে সব। যেন তার খেদমতে জান কোরবান করে দেবে। ছি:।
হঠাৎই নিজের ভেতর থেকে প্রশ্ন এলো, তুমি হলে কি করতে? "ওরকম পিছু পিছু ছোঁক ছোঁক করতাম না মোটেই " গা ঝাড়া দিয়ে এমনই প্রত্যুত্তর করতে গিয়ে থেমে গেলাম। ভেতরের স্বত্বা টিপ্পনী কেটে বলে উঠলো, " কি হলো? চেপে গেলে যে"? অদৃশ্য সেই স্বত্বার কাছে লজ্জা পেয়ে অপরাধীর স্বীকারোক্তির মত অসহায় আত্মসমর্পণ করে নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলে উঠলাম, " আমিও সারাদিন সেই বালিকার পিছু পিছু ঘুর ঘুর করতাম"। লজ্জার ভার নিয়ে এক জায়গায় বেশিক্ষণ  বসে থাকা যায় না। তাই উঠে পড়লাম।
 কফি খেতে মন চাচ্ছে। পাশেই কফি ভেন্ডিং মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে ওয়েটার। কফিটা নিয়ে ঘুরতে গিয়েই হলো বিপত্তি। এ যেন বাংলা সিনেমার অতি পরিচিত সেই দৃশ্য! বালিকা আর তার পিপীলিকা দল এসেছে কফি খেতে। আমি খেয়াল করিনি। তাদের সাথে ধাক্কা লাগতে গিয়েও সামলে নিয়েছি কোন মতে। কিন্তু ততক্ষণে আমার সাদা শার্টের ঠিক বুক বরাবর ছিলকে উঠা কফির দগ দগে  দাগ বিয়ের অনুষ্ঠানে সকলের সামনে আমার উপস্থিতিকে  রাবার স্ট্যাম্পের মত দৃশ্যমান করে ফেলেছে। কফি খাওয়ার সাধ নিমিষেই হাওয়া। মুখে মুখে সমব্যাথী হলেও বালিকাকেন্দ্রিক সেই পিপীলিকা গং এর হাসি ঠিকই টের পেলাম। বালিকা অবশ্য নিম্নস্বরে "স্যরি" বলে টিস্যু এগিয়ে দিলো। কিন্তু ততক্ষণে আমি সার্কাসের ক্লাউন বনে গেছি। ওয়াশরুমের দিকে লম্বা লম্বা পা ফেলে হাটা দিলাম। আর ভাবতে থাকলাম আরো আগেই নিষ্ক্রান্ত হওয়া উচিত ছিল। তবু বেটার লেট দেন নেভার। 
দিবাস্বপ্নঃ২। 
আমি বরাবরই গৃহপালিত স্বভাবের। আমার দৌড়ের পরিধি সীমিত। অফিস আর বাসার বাইরে ঘনিষ্ঠ দু'চারজন বন্ধু, কলিগ ছাড়া ধুম আড্ডা বলতে তেমন একটা হয়না কারো সাথেই। স্কুলে আমার তকমা ছিলো স্বল্প বাক গুড বয়ের। কলেজে মুখচোরা আঁতেল। আর ভার্সিটিতে ইন্ট্রোভার্ট। চাকরি পরিমন্ডলে ম্যুডি। প্রতিটি পর্বেই আমাকে নিয়ে তাই স্বল্প পরিচিতদের সাথে হাই হ্যালো-র বাইরে বন্ধুতা তেমন জমে উঠেনি। উল্টো ভুল বুঝাবুঝির পরিস্থিতির সৃষ্টিও হয়েছে বেশ কয়েকবার। কিন্তু এবারের মত এত দুর্বোধ্য, জটিল, বিব্রতকর ও নাজুক পরিস্থিতি আগে কখনোই হয়নি। এই নিয়ে সাতপাঁচ অনেক কিছুই ভাবছি। এমন সময় মোবাইলে আন নোন নম্বর ভেসে উঠলো। সাধারণত আমি সব কলই রিসিভ করি। পুরুষ মানুষের আবার এত কিসের ভয়? শুধু একবার আন নোন নম্বর থেকে আসা কল  রিসিভ করে বিপদে পড়েছিলাম। আজ থেকে বছর পাঁচ -ছয় আগে।আমি তখন অন্য মন্ত্রণালয়ে। রোজার ঈদের কিছু দিন আগের ঘটনা। পাঁচটার পর মন্ত্রণালয়ের কমন সার্ভিস মাইক্রোতে করে সচিবালয়ের গেইট পেরিয়ে ওসমানী মিলনায়তন  ফেলে হাইকোর্ট মোড়ে গিয়েছি। অমনি আন নোন নম্বর থেকে ফোন। পকেট থেকে বের করেই রিসিভ করলাম। ওপ্রান্ত থেকে ভারি গলায় আস্তে আস্তে আমার নাম, শ্মশ্রু মুখাবয়ব, বাড়ীর ঠিকানা, আজিমপুর সরকারি কোয়ার্টারের খবর এবং সর্বোপরি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে জ্বীনের বাদশাহ'র মত কন্ঠে বললেন, তিনি অমুক। নামেই পরিচয়। আমাকে শুধু শুনে যাওয়ার কঠোর অথচ প্রাঞ্জল লয়ে অনুশাসন দিলেন।দেশের সর্বত্র তার সাগরেদ আছে। এদের অনেকেই অনেকদিন যাবত জেলে আছে। অনেকেই মামলা-হামলার ভয়ে দৌড়ের উপর আছে। সামনে ঈদ। তাই তাদের জামিন করানোর সুযোগ নিতে হবে। এর জন্য চাই প্রচুর টাকা। তাই আমার স্মরণাপন্ন হওয়া। তিনি এও বললেন  কিছুক্ষণের মধ্যেই তার লোক আমাকে একটা বিকাশ নম্বর দেবে। যার শেষ দু'টি ডিজিট হলো ফোর নাইন। সেই নম্বর পাওয়া মাত্র আধা ঘন্টার মধ্যে তাকে এক লক্ষ টাকা বিকাশ করে পাঠাতে হবে। কারো সাথে এই কথা শেয়ার করা যাবেনা। আর কথা মত কাজ না করলে তার লোক আমার চারপাশেই আছে। শেষে শুধু বললেন, "ঠিক আছে?" আমি বললাম,"জনাব, আমার মনে হয় আমার সম্মন্ধে আপনার ইনফরমেশন সঠিক নয়। আপনার সোর্স যাচাইবাছাই না করেই আপনাকে আমার সম্মন্ধে ভুল তথ্য দিয়েছে"। এই টুকু বলামাত্রই তিনি গলার স্বর আরো ভারি করে বললেন," আমি তো কোন কাউন্টার আর্গুমেন্ট গ্রহণ করিনা। ডু হোয়াট আই আস্ক ইউ টু ডু"। আমি বললাম," আপনি আপনার সোর্সকে ভেরিফাই করেন। আর আমার ব্যাপারে আপনার ধারণা রি-চেক করেন"।  সে যাই হোক। তারাবী পড়তে যাবার পথে হঠাৎ সে কথা মনে হলো। আর আশেপাশে যাকেই অপরিচিত দেখি তাকেই মনে হয় সেই জাহাবাজ  চাঁদাবাজের লোক। এরপর নিয়মিত বিরতিতে আন নোন নম্বর থেকে কল আসা শুরু হলো। আমিও সেই ভারি কন্ঠ শোনা মাত্র কল কেটে দিয়ে যথাক্রমে টাউট-ওয়ান, টাউট-টু, টাউট-থ্রি, টাউট-ফোর,ফাইভ নামে সেভ করতে থাকি। সব কিছুরই একটা শেষ থাকে। আমার ক্ষেত্রেও অবশেষে একদিন সেই জাহাবাজ চাঁদাবাজের মিশন পরিত্যক্ত হয়। অনেকদিন পর এবার আন নোন নম্বরের ফোন কল রিসিভ করতে কেন জানি ভয় হলো। রিসিভ করা মাত্রই পরিচয় নিশ্চিত করে আমাকে বলা হলো যত দ্রুত সম্ভব আমি যেন ধানমন্ডি থানায় যাই। থানায় কেন? "সেটা থানায় এলেই বুঝবেন" বলে ও-প্রান্তের ফোন কল শেষ হয়ে গেলো। আমার অন্তরাত্মা কেন জানি কেঁপে উঠলো। বাঘে ছুঁলে আঠারো ঘা আর পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা'র কথা মনে পড়ে গেলো। আকাশের যত তারা পুলিশের তত ধারা সেটার কথাও মনে হলো। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকলাম খানিক ক্ষণ। মাথাটা ঝিম ঝিম করছে। ঘাড়টাও ধরে আছে। প্রেসার মনে হয় লো হয়ে গেছে। কফিতে আমার আসক্তি প্রবল। কিন্তু আজকাল গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় কফি খাওয়া বন্ধ রেখেছি। গলা শুকিয়ে কাঠ। আমি কি থানায় যাওয়ার কথা শুনে ভয় পেয়ে গেছি? নিজের মনকে যতই অভয় দেই, ধানমন্ডি থানার ওসি সাহেবের কল্পিত মুখে রহস্য ঘেরা মুচকি হাসির আড়ালে ভয়ংকর রূপ দেখতে পাচ্ছি। হঠাৎই মনে হলো পুলিশের এক ব্যাচমেটের কথা। চিটাগাংয়ের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমীতে চাকরির শুরুতেই ট্রেনিং করেছি এক সাথে। এরপর একই জেলায় দীর্ঘদিন আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট হিসেবে সুসম্পর্ক বজায় রেখেই চাকরি করেছি। বিপদে খড়কুটোও অতি দরকারী মনে হয়। তার সাথে আলাপ করলাম। সব শুনে "একটু পরে জানাচ্ছি" বলে পনের-বিশ মিনিট পর গম্ভীর কন্ঠে বললো থানায় যেতে। এও বললো যে সে বলে রেখেছে। ওদের কিছু কোয়েরি আছে সেগুলো জিজ্ঞেস করবে। তাই ডেকেছে। তবে থানায় ঢোকার আগেই যেন তাকে কল দেই অথবা ম্যাসেজ দিয়ে রাখি। তার এ কথাতে সন্দেহ আরো বাড়লো। ভয় হাঁটু পর্যন্ত বিস্তৃত হলো।লজ্জায় পাল্টা প্রশ্ন আর করা হলো না।
দিবাস্বপ্নঃ৩। 
থানায় ঢুকেই সেন্ট্রিকে অতি আদবের সাথে সালাম দিয়ে নিজের পরিচয় দিয়ে বললাম ওসি সাহেব আসতে বলেছেন। সেন্ট্রি মনে হলো আগে থেকেই ওয়েল ইনফরমড। ওসির খাস কামড়ায় নিয়ে গিয়ে বসালো। চা খাবো কি-না তাও জিজ্ঞেস করলো। যথারীতি "না" করে দিলাম। আমার ভয় উবে গেছে। ওসির রুম দেখতে থাকলাম। কর্ম উপলক্ষে বেশ কয়েকবার পদাধিকার বলে একাধিক থানার ওসির রুমে গিয়েছি কর্তৃত্ব নিয়ে । আর এখন কেন এসেছি জানিনা। কিছুক্ষণের মধ্যে হাঁক-ডাক করে ওসি সাহেব রুমে ঢুকলেন। আমাকে দেখেই বললেন," ও, আপনি"? একথার অর্থ কি জানিনা। তাকে দেখে গম্ভীর প্রকৃতির মনে হলো। হঠাৎই মনে হলো আমার সেই পুলিশ ব্যাচমেটকে তো ফোনে বা ম্যাসেজে জানানো হয়নি। আরো মনে হলো থানায় যে এসেছি সেকথাও তো উত্তরার বোনকে জানাই নি। এখন কোন বিপদ আপদ হলে? ওসির ভাবভঙ্গি সুবিধের মনে হলো না। আমি ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছি। তখনই শ্রাবন্তীর কথা মনে হলো। আমাকে প্রায়ই ভীতুর ডিম বলে ক্ষ্যাপায়। কেন বলে জানিনা। প্রশ্ন করেও উত্তর পাইনি। তাই 'বাবু খাইছো' টাইপ আলাপ করার সাহসও পাইনি। বেশ কিছুক্ষণ পর ওসি সাহেব মুখ খুললেন," ভাল আছেন?" আমি তার এই কথা সহজভাবে নিতে পারলাম না।  বললাম, "জ্বী"। এরপর তিনি আমার সাথে সার্ভিস নিয়ে আমার বাড়ীঘর,পড়াশোনা, বর্তমান কর্মস্থল, বাসস্থান নিয়ে কথা বললেন। আমি বেশ নিশ্চিত যে এগুলো নিছক কথার কথা, অপ্রয়োজনীয় কথা। আসল কথা এখনো শুরুই হয়নি। তবু কি থেকে কি হয় ভেবে ওসির প্রতিটি কথার কাট টু কাট জবাব দিয়ে গেলাম। কর্মোপলক্ষে বিচারিক কার্যক্রমের সময় পুলিশের সাক্ষ্য নিতাম এজলাসে। আর এখন ওসির জেরার মুখে পড়েছি। "এবার কাজের কথায় আসি" বলে ওসি ম্যুড চেঞ্জ করে ফেললেন। আমি ভয়ে আরো কুঁকড়ে গেলাম। বললাম,"বলেন"।
-- লেখালেখি করেন?
--- জ্বী, একটু আধটু। শখে
--- ভালই তো লেখেন। আপনার লেখাতে চকোলেট কফি ফ্লেভার আছে
--- থ্যাংক্স
--- আপনার ফ্রেন্ড ফলোয়ার তাই এত বেশি
--- ওরা আমার পাঠক,পরিচিত, ফ্রেন্ডস এন্ড রিলেটিভস
--- বালিকার সংখ্যা কেমন?
--- অলমোস্ট ফিফটি ফিফটি
--- শ্রাবন্তী নামের কাউকে চেনেন
--- জ্বী চিনি
--- আপনার গার্ল ফ্রেন্ড?
--- না, ঠিক তা না। তবে-
-- তবে কি?
--- ভাল লাগে। আমার কাজিনের ফ্রেন্ড
--- তার সাথে লাস্ট কবে আপনার কথা হয়েছে
--- এই  তো সকালেই
--- এখন উনি কোথায়
--- হয়ত বাসায়। অথবা অন্য কোন খানে
--- এখানেই তো আপনাকে থামাতে হচ্ছে।
আমি চুপসে গেলাম। শ্রাবন্তী এলো কেন এখানে?ওসি রহস্যের হাসি হেসে একটা ফটো তুলে ধরে বললেন,"দেখেন তো একে চিনেন কিনা"?
--- না। আমার উত্তর
--- চিনে যাবেন সময় মত। মিস শ্রাবন্তী কি আপনাকে কোন ম্যাসেজ দিয়েছিলেন? ওসির চোখ পিট পিট করছে। আমি তার ভাষা বুঝে উঠতে পারছিনা। বললাম," না তো!"
--- দেখেন আমরা কিন্তু আপনার পুরো এস এম এস আর চ্যাটলিস্ট দেখে ফেলেছি। ইনফ্যাক্ট আপনার প্রাইভেসি বলে এখন আর কিছু নেই।
আমি ঘেমে শেষ। যুগোপৎ বিব্রত ও আতঙ্কিত।এর মধ্যে দফায় দফায় শ্রাবন্তীর ফোন। আমি কেটে দিচ্ছি। শ্রাবন্তীও নন স্টপ কল দিয়ে যাচ্ছে। বিষয়টা ওসি মার্ক করলেন। বললেন,"কার ফোন? জরুরী?" আমি মাথা নেড়ে বললাম,"  না, তেমন না।" কিছুক্ষণ চুপ থেকে অনেকটা নাটকীয় ভাবে বললেন,"কার ফোন?" আমি কাচুমাচু করছি দেখে ওসি বললেন," তার নাম কি?"
--- কার?
--- যিনি আপনাকে এতক্ষণ কল দিয়ে যাচ্ছেন
--- আমার এক ফ্রেন্ড
--- কেমন ফ্রেন্ড
--- ভাল ফ্রেন্ড
--- মেল অর ফিমেল
--- ফিমেল
--- গার্ল ফ্রন্ড?
--- যাস্ট ফ্রেন্ড
একথা শুনে ওসি বলা চলে উচ্চস্বরেই হাসলেন। বললেন,"আপনি খুব ইন্টারেস্টিং"। মুহুর্তেই তার মুখ অগ্নিশর্মা রূপ নিল। বললেন,"উনার নাম কি?" আমি অসহায় আত্মসমর্পনের মত করে বললাম, "শ্রাবন্তী"। নামটা শোনামাত্রই ওসির মুখ অগ্নি লাল বর্ণ হয়ে গেলো। বললেন," পুলিশের সাথে নাটক করবেন না।" গলা নামিয়ে চোখ পিট পিট করে বললেন," শ্রাবন্তী আজ দুপুরে এপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়েছে"। আমি চমকে উঠলাম,"বলেন কি?" ওসি হাতের লাঠিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বললেন," বিকেলে হাসপাতালে মারাও গেছে। তার মোবাইল ঘেটে শেষ কনভারশেসন হিসেবে আপনার নম্বর পাওয়া গেছে"। একথা শোনা মাত্র আমার মাথা চক্কর মেরে উঠলো। সব বিষয়টাই আমার কাছে এখন স্পষ্ট। সকালের সেই এস এম এস টাই মূল। ওসিকে সব খুলে বললাম। অথচ তার মধ্যে কোন ভাবান্তর দেখলাম না। আমি ক্রমান্বয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। কথা বলার শক্তিও নেই। চোখে সব কিছু ঝাপসা দেখছি। ওসিকে মনে হচ্ছে জল্লাদের বড় দাদা। হঠাৎই ওসি হাতের লাঠিটা টেবিলের পাশে শপাং শপাং বারি মেরে বললেন," উইল ইউ প্লিজ স্টপ দিস ড্রামা?" ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। চিৎকার করে বললাম," প্লিজ লেট মি গো। আই ক্যানট বিয়ার অল দিজ ট্যুয়িস্টিং"। 
স্বপ্ন ভঙ্গ।
"স্যার, উঠেন। আজ সকালে  মন্ত্রী স্যারের সাথে মিটিং আছে তো"। আমার ঘুম ভেঙ্গে গেলো। তাহলে এত দীর্ঘ দিবা স্বপ্ন দেখছিলাম? মাথা দশ মন ভারি। শরীরে শক্তি নেই। মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। দ্রুত এস এম এস চেক করলাম। সেই বালিকার লাস্ট ম্যাসেজ," স্যরি, ভাইয়া। ভুল করে আপনার নম্বরে ম্যাসেজ দিয়ে আজেবাজে কথা বলেছি। স্যরি,এক্সট্রিমলি স্যরি। জাহিদের সাথে আমার ভুল বুঝাবুঝি মিটমাট হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করবেন। ভাল থাকবেন। জাহিদ আমার বিএফ এর নাম"। আমার মাথাটা আবারো চক্কর মেরে উঠলো। আমার নামও তো জাহিদ। আমার বেস্টুর নামও তো শ্রাবন্তী। কেমনে সম্ভব?
কল লিস্ট চেক করে দেখি শ্রাবন্তীর বাইশটি  মিস কল। এস এম এস চেক করলাম। লেখা, "বাবু ভুল হইছে। স্যরি,স্যরি,স্যরি। লাভু সোওঅঅঅঅঅঅ মাচ"। আরেক এস এম এস এ লেখা, " হারামী। রাখ তোরে পাইয়া নেই একবার। অন্য মাইয়ার সাথে লটর পটর করা ছুটাইয়া দিমু"। আমি স্তম্ভিত।হতবাক। আমার মাথার তার একটা একটা করে যেন ল্যুজ হয়ে যাচ্ছে। #
উত্তরা টু আজিমপুর
একটি এস এম এস ও একটি দীর্ঘ দিবা স্বপ্ন।
আনোয়ার হাকিম। 
এস এম এস ঝকমারিঃ
“এই, তুই আমার ফোন ধরিস না কেন? আমারে ব্লক মারছোস কেন? কুত্তা তুই সিম পাল্টাইয়া শ্রাবন্তি’র সাথে রঙ খেলতাছোস? তোরে আমি খাইছি। আমারে শেষ কইরা মনে করছোস তুই পার পাবি? কখখনো না।” এস এম এস দেখেই মনটা তিরিক্ষি হয়ে গেলো। অজানা অচেনা কারো কাছ থেকে এরকম…Read More
আজিমপুর টু উত্তরা
 স্যরি 
আনোয়ার হাকিম। 
 - কেন, উনি তো খুব ভাল মানুষ। আন্টিও। বালিকার সহাস্য উত্তর 
- মানে! আমার বিস্ময় 
- অনেক আলাপ করলেন। 
- যেমন? 
  প্রেজেন্টেশন বাকী। এখন দেশে আছে। বিয়ে করেই ফিরে যাবে ওখানে। 
- ভালো তো 
- হ্যা তো 
- আর কি বললেন? 
- আর আমার বায়োডাটা নিলেন। কয় ভাই কয় বোন। কে কি করে? আমি কত নম্বর? বাবা কি 
  করেন? ফোন নম্বর চাইলেন। 
- দিয়েছেন? 
- আরে না। মাথা খারাপ। উনি তো তার ছেলের পাত্রী হিসেবে আমাকে দেখছেন। আন্টিরও খুব 
   ইচ্ছে। আমাকে নাকি খুব পছন্দ হয়েছে তাদের। 
- ভালোই তো। ছেলে ফুলব্রাইট স্কলার। আমেরিকায় সেটেল করবে । মহারানী করে রাখবে। আর 
 কি চান? আমি হতাশা চেপে রেখেই বললাম। 
- ধ্যাত। পাগল নাকি? 
- ক্যান? 
- আমার বিএফ আছে না? 
- ও তাই? মনটা এবার পারমানেন্টলি চুপসে গেল।
- আপনার নামটা জানা হলোনা কিন্তু। আমার নির্লজ্জ প্রকাশ। 
- নাম দিয়ে কি করবেন? বালিকার দুষ্টুমি 
- না। এমনি 
- ইরা 
- আমাদের আর দেখা হওয়ার সম্ভাবনা কি আছে? 
- মনে হয়না 
- কেন? 
- বললাম না আমার বিএফ আছে 
- ও। আমি আবারো চুপসে গেলাম। 
- তবে আপনার নম্বরটা লিখে দিন। প্রয়োজন হলে আমিই কল দেবো। ইরার সহাস্য উত্তর। 
- আচ্ছা। আমি ঘাড় নাড়লাম। 
- আর হ্যা, যাকে তাকে কাজিন বানাবেন না। পরিণতি দেখলেন তো? 
- তাই তো দেখছি। 
বেশ কয়েকদিন পর ছোট্ট একটি এস এম এস এলোঃ স্যরি। ইরার।
আজিমপুর টু উত্তরা
 স্যরি
আনোয়ার হাকিম।