Profile Photo

__ariyan__Offline

  • Ariyan
  • Profile picture of __ariyan__

    __ariyan__

    4 years, 11 months ago

    তোমরা তার সব ছিনিয়ে নিয়েছো। আজ সে নিঃস্ব, একদম নিঃস্ব।তোমরা জানোনা নিঃস্ব মানুষেরা কতটা হিংস্র হয়। যারা একদিন তোমার ওই বন্দুকের নলে জবা ফুল গুজে দিয়েছিল তারা আজ সেই বারুদে তোমাকে পুড়াবে। তোমার রক্তে তারা কাগজের নৌকা ভাসাবে । তোমার প্রতিটি হাড্ডি তারা গুড়িয়ে দেবে। হাড়ের ক্যালসিয়ামগুলো চুষে খাবে। দেবতার ব্রহ্মাস্ত্র সে ধ্বংস করবে। সে মরবে না। তার রক্তের তেজে সূর্য গলতে থাকবে। চাঁদ সেদিন আলো হারাবে। তার উত্তপ্ত দেহ থেকে লাভা বের হতে থাকবে। তবু সেদিন তার চোখ দিয়ে পানি গড়াবে না। সেদিন সে পিছনে তাকাবে না। তার সাজানো বাগানে সেদিন আগুন জ্বলবে। ওইদিন তোমরা বুঝবে। সেদিন পৃথিবী তার প্রান ভিক্ষা চাবে । হাজারো বৃষ্টির ফোঁটা তাকে শীতল করতে পারবে না । তার উত্তপ্ত লালায় বরফ গলতে শুরু করবে ।তার এক চর্বণে পৃথিবী ৬ ভাগে বিভক্ত হয়ে পরবে । পানি ছাড়াই গিলে খাবে ৬ টি টুকরো । অতঃপর এক সময় তার চোখের পানি মাটি স্পর্শ করে । শুষ্ক মাটি সেই লবণাক্ত পানি পেয়ে আবারো সতেজ হয়ে উঠে । আবার চারুলতা জন্মায় । অনেক ঘাশফুল জন্ম নেয় । মৌমাছি ঘুমায় সেই ফুলে । এখন তার দেহ থরথর কাপছে, তার নাক দিয়ে আগুনের লার্ভা বেরিয়ে আসছে । সে মাটিকে জরিয়ে ধরে-যেখানে তার জন্ম, রক্ত সব মিশে একাকার হয়ে আছে। সে এখন এক নিথর দেহের মালিক। মুখের কোণে হাসি লুকিয়ে সে ঘুমাতে যাবে । তাকে যে আবার উঠতে হবে । একদিন এই ঘুমের শেষ হবে। তাকে তো কাল আবারো তোমার বন্দুকের নলে জবা ফুল গুজে দিতে হবে । মনে রেখো তোমরা তাকে নিঃস্ব করেছো । তার আর হারাবার ভয় নাই। সে এখন হাসতে জানে । প্রস্তুত থেকো এবার তার হাসিতে তোমাদের কাঁদতে হবে ।

    15
    13 Comments
Skip to toolbar