তুলট | Azmayin Talha | Activity
অভিজ্ঞতার আলোকে: পর্ব ০১
কালো যুবতীর চিন্তা বিয়ে নিয়ে।
বেকার যুবকের চিন্তা রিজিক নিয়ে।
এই দুই ধরনের দুশ্চিন্তা আমাদের সমাজে খুব পরিচিত। অনেক মেয়ে নিজের গায়ের রঙ নিয়ে ভেতরে ভেতরে কষ্ট পায়। মনে করে, রঙ কালো বলে হয়তো তাকে কেউ পছন্দ করবে না, তার বিয়েটা হয়তো আর হবে না। অন্যদিকে অনেক যুবক বেকারত্বের ভারে ভেঙে পড়ে। মনে হয়, কাজ নেই, আয় নেই, সামনে যেন অন্ধকার ছাড়া কিছুই নেই।
কিন্তু বাস্তবতা একটু ভিন্ন কথা বলে।
এই পৃথিবীতে কালো হওয়ার কারণে কেউ চিরদিন অবিবাহিত থেকে যায় না। সময় হলে তারও ঘর হয়, পরিবার হয়, জীবনের নতুন অধ্যায় শুরু হয়। গায়ের রঙ মানুষকে ছোট করে না, মানুষের মন, চরিত্র এবং ভাগ্যই শেষ পর্যন্ত তার জীবনের পথ নির্ধারণ করে।
ঠিক তেমনি বেকারত্বও মানুষের শেষ পরিচয় নয়। আজ যে যুবক কাজহীন, কাল সে কোনো না কোনোভাবে নিজের রিজিকের পথ খুঁজে পায়। কখনো ছোট কাজ দিয়ে শুরু হয়, কখনো নতুন কোনো সুযোগ আসে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তার জন্য যে রিজিক লিখে রেখেছেন, তা ঠিকই তার কাছে পৌঁছে যায়।
এ কারণেই বলা যায়, কালো হওয়ার কারণে কেউ অবিবাহিত থেকে থাকে না। আবার বেকার থাকার কারণে কেউ না খেয়ে মরে যায় না।
মানুষ অনেক সময় ভয় পায়, হতাশ হয়ে পড়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে অস্থির হয়ে যায়। অথচ সত্যটা খুব সহজ। নিশ্চয়ই আমাদের প্রতিপালক প্রত্যেক মানুষের জন্য এই দুইটি বিষয় আগেই নির্ধারণ করে রেখেছেন। কার জীবনে কখন বিয়ে আসবে এবং কার রিজিক কোন পথে আসবে, সবই তাঁর জ্ঞানের ভেতরে নির্ধারিত।
তাই অকারণে হতাশ হওয়ার কিছু নেই। ধৈর্য রাখতে হয়, চেষ্টা করতে হয় এবং বিশ্বাস রাখতে হয়। কারণ মানুষের হিসাব ছোট, কিন্তু আল্লাহর ফয়সালা সব সময়ই পরিপূর্ণ এবং কল্যাণকর।
অভিজ্ঞতার আলোকে: পর্ব ০১
কালো যুবতীর চিন্তা বিয়ে নিয়ে।
বেকার যুবকের চিন্তা রিজিক নিয়ে।
এই দুই ধরনের দুশ্চিন্তা আমাদের সমাজে খুব পরিচিত। অনেক মেয়ে নিজের গায়ের রঙ নিয়ে ভেতরে ভেতরে কষ্ট পায়। মনে করে, রঙ কালো বলে হয়তো তাকে কেউ পছন্দ করবে না, তার বিয়েটা হয়তো আর হবে না। অন্যদিকে অনেক যুবক বেকারত্বের ভারে ভেঙে পড়ে। মনে হয়, কাজ নেই, আয় নেই, সামন…Read More
জীবন এমনই 
— আজমাইন তালহা 
কিছু কথা থাকে,  
গলার কাছ পর্যন্ত উঠে আসে,  
কিন্তু বলা হয় না।  
কারণ বলা মানেই তো আর বদলে যাবে না। শুধু একপাশে জমে থাকবে অব্যক্ত এক  যন্ত্রণা।   
কিছু অনুভূতি থাকে,  
যা একসময় আগুনের মতো দাউ দাউ করে জ্বলতো,  
তারপর ধোঁয়া হয়ে মিলিয়ে গেছে।  
শুধু পোড়া গন্ধটুকু রয়ে গেছে স্মৃতির পাতায় কালচে দাগের মতো,  
যা কেউ মুছতে চায় না,  
তবু মুছে যায় সময়ের ধুলোয়।  
কিছু মানুষ থাকে,  
যারা প্রতিশ্রুতি দিয়েছিলো একদিন,  
তারপর নিঃশব্দে চলে গেছে।  
পেছনে ফিরে দেখেনি, ফেরার পথও আর মনে রাখেনি।  
কেউ তাদের নিয়ে প্রশ্নও করেনি,  
কারণ সবাই জানতো;  
ছুটে যাওয়া প্রাণের কোনো প্রয়োজন নেই।  
জীবন এমনই; 
সবাই একসময় হারিয়ে যায়,  
শুধু শূন্যতা রয়ে যায়,  
আর কিছু না বলা চিঠি,  
যার পাঠক কেউ থাকে না।
     জীবন এমনই
— আজমাইন তালহা 
কিছু কথা থাকে,
গলার কাছ পর্যন্ত উঠে আসে,
কিন্তু বলা হয় না।
কারণ বলা মানেই তো আর বদলে যাবে না। শুধু একপাশে জমে থাকবে অব্যক্ত এক  যন্ত্রণা।   
কিছু অনুভূতি থাকে,
যা একসময় আগুনের মতো দাউ দাউ করে জ্বলতো,
তারপর ধোঁয়া হয়ে মিলিয়ে গেছে।
শুধু পোড়া গন্ধটুকু রয়ে গেছে স্মৃতির পাতায় কালচে দ…Read More
Azmayin Talha changed their profile picture
শিরোনাম: পাশ্চাত্যের ফাঁদ বনাম ইসলামের মুক্তি।
— আজমাইন তালহা 
এই তথাকথিত সুশীল সমাজ, যারা নিজেদের "আধুনিক" বলে দাবি করে, তাদের দ্বিচারিতা দেখলেই বোঝা যায় যে তারা মূলত পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করছে। এরা চায়, নৈতিকতার মূলোৎপাটন করে সমাজকে এক অরাজক অবস্থায় ঠেলে দিতে, যেখানে মানুষ স্বাধীনতার নামে আসলে ভোগবাদী দাস হয়ে যায়। আসুন, এবার পর্যালোচনা দ্বারা তাদের  জবাব দেওয়া যাক—  
১. বিয়ে কঠিন করো, কিন্তু অবৈধ সম্পর্ক সহজ করো। এই ফিতনার কারখানা বন্ধ করো!
এই সুশীলরা বলে, বিয়ে দেরি করো, আগে ক্যারিয়ার গড়ো, টাকা কামাও, নিজেকে "সেটেল্ড" করো। কিন্তু প্রেম, শরীরী সম্পর্ক, লিভ-টুগেদার, এসবের বেলায় কোনো বাধা নেই! একদিকে বিয়ে কঠিন করে দেওয়া হচ্ছে, অন্যদিকে হারাম কাজ সহজ করে দেওয়া হচ্ছে। তার মানে কী? মানুষকে পাপের পথে ঠেলে দেওয়া!
২. ১৮ বছরের আগে বিয়ে হারাম, কিন্তু ৯-১১ বছরেই অবৈধ সম্পর্ক "প্রেম"!
একটা মেয়ে যদি ৯-১৬ বছর বয়সেই প্রেম করে, রাত-বিরাতে প্রেমিকের সঙ্গে সময় কাটায়, শরীরী সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে সেটাকে "ব্যক্তিগত অধিকার" বলা হয়। কিন্তু সে যদি অভিভাবকের সিদ্ধান্তে, শরিয়তের রীতিনীতি মেনে, নিরাপদ ভবিষ্যতের জন্য বিয়ে করে, তখন সেটাকে "বাল্যবিবাহ" বলে গালি দেওয়া হয়! এই ধোঁকাবাজি কতদিন চলবে?
৩. বিবাহ মানে শুধু যৌনতা না, বরং এটা দায়িত্ব, নিরাপত্তা, ও সঠিক সম্পর্কের বন্ধন।
এই তথাকথিত প্রগতিশীলরা মনে করে, বিয়ে মানেই শুধু যৌনতা। তাই তারা বলে, "১৮ বছরের কম বয়সে যৌন সম্পর্কের জন্য প্রস্তুত না, তাই বিয়ে করা যাবে না!" অথচ বাস্তবতা হলো, বিয়ে মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, এটা হলো সঠিক সম্পর্কের মাধ্যমে একজন মানুষকে নিরাপত্তা দেওয়া, দায়িত্ব ভাগ করে নেওয়া, পরিবার গড়া। কিন্তু এসব কথা তারা বলবে না, কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে পরিবার ভেঙে দেওয়া।
৪. বিয়েকে কঠিন করলে সমাজ ধ্বংস হবেই, ইতিহাসই তার সাক্ষী!
ইউরোপ-আমেরিকায় এই মডেল আগেই প্রয়োগ করা হয়েছে। বিয়ে বিলম্বিত করো, আগে পড়াশোনা, ক্যারিয়ার, ফ্লার্টিং, সম্পর্ক, এরপর ২৭-৩০ এর পর বিয়ে। ফলাফল?  
- বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাবোধ শূন্য।
- হারাম সম্পর্ক ছড়িয়ে গেছে, নৈতিকতা ধ্বংস।
- ৪০% বিয়ে ডিভোর্সে শেষ হয়।
- বাচ্চারা অসুখী, সিঙ্গেল মাদার-ফাদারের সংখ্যা আকাশছোঁয়া।
- পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। 
এই মডেল যদি বাংলাদেশেও চাপিয়ে দেওয়া হয়, তাহলে ফল কী হবে বুঝতেই পারছেন।
৫. ইসলামে ন্যায্যতা ও বাস্তবতা দুইটাই আছে, তাই সত্য মেনে নেন!
ইসলাম মানুষকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে বলে। যেখানে প্রয়োজন, সেখানে বিয়েকে সহজ করা হয়েছে। নবীজি ﷺ নিজেই বলেছেন, "যখন কেউ উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পায়, তখন বিলম্ব করো না।" কিন্তু সুশীলরা এই সহজ কথাটা বোঝে না, কারণ তাদের মাথায় পশ্চিমা গোলামির ভূত চেপে বসেছে!  
শেষ কথা: সত্য বলতেই হবে!  
বিয়ে কঠিন করে, হারাম সহজ করে, প্রেম আর শরীরী সম্পর্ককে "স্বাধীনতা" বলে চালিয়ে দেওয়া, এটা কোনো উন্নতি নয়, এটা সামাজিক ধ্বংস। যারা সত্য বলতে ভয় পায়, তারা মুখ বন্ধ রাখুক। কিন্তু যারা হকপন্থী, তারা অবশ্যই বলবে যে, বিয়েকে সহজ করো, হারামকে কঠিন করো! ইসলামের পথে থাকো, কারণ একমাত্র এটাই বাস্তবসম্মত, মানবিক এবং ন্যায্য।
 #বিয়ে_সহজ_করো_হারাম_কঠিন_করো  
 #সুশীলদের_দ্বিচারিতা  
 #পরিবার_নষ্ট_করার_ষড়যন্ত্র  
 #ইসলামের_পথেই_নিরাপত্তা  
 #নৈতিকতা_নষ্ট_করার_পাঁয়তারা  
 #পশ্চিমা_সংস্কৃতির_দাসত্ব  
 #ফিতনার_কারখানা_বন্ধ_করো  
 #প্রকৃত_উন্নতি_ইসলামে  
 #বিয়েকে_ভয়ের_বিষয়_বানিও_না  
 #প্রগতিশীলতার_নামে_ধোঁকাবাজি
শিরোনাম: পাশ্চাত্যের ফাঁদ বনাম ইসলামের মুক্তি।
— আজমাইন তালহা 
এই তথাকথিত সুশীল সমাজ, যারা নিজেদের “আধুনিক” বলে দাবি করে, তাদের দ্বিচারিতা দেখলেই বোঝা যায় যে তারা মূলত পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করছে। এরা চায়, নৈতিকতার মূলোৎপাটন করে সমাজকে এক অরাজক অবস্থায় ঠেলে দিতে, যেখানে মানুষ স্বাধীনতার নামে আসলে ভোগবাদী দাস হয়ে যায়। আসুন, এবার…Read More
Azmayin Talha changed their profile picture
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
অসুস্থতার দরুণ অনেকদিন ডিআক্টিভ ছিলাম।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
অসুস্থতার দরুণ অনেকদিন ডিআক্টিভ ছিলাম।
আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুগণ।
আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুগণ। 
Azmayin Talha and মোঃ বায়েজীদ are now friends
অণুগল্পঃ- বাংলা ইংরেজি মিশিয়ে দারুণ খিচুড়ি
লেখকঃ- আজমাইন তালহা
রচনাকালঃ- ২০/১১/২১ইং
টিংটং! টিংটং! 
চোখ কচলাতে কচলাতে উঠে বসলো শুভ্র। ঘুমের রেশ তার এখনো কাটে নি। বেল বাজার শব্দে সবে ঘুম ভেঙ্গেছে। 
দরজা খুলতেই দেখলো যে তার রুমমেট দাঁড়িয়ে।
মাহমুদ তুই? Yes আমি। তো তুই কি ঘুমাচ্ছিলি?? হ্যাঁ রে, মাগরীব পর শরীর কেমন লাগছিলো তাই ঘুমে গেছিলাম। তুই এতো দেরি করলি যে!! খুব কাজ ছিলো না কি আজকে? Yes! আজ Boss এর সাথে বসে Dinner করেছি। এটা আমার জন্য খুব Important বিষয় ছিলো দোস্ত। ওসব 
তুই বুঝবি না। ওহ আচ্ছা! আমি বুঝতে চাইও না।
মাহমুদ কাপড় বদল করে এসে গা এলিয়ে দিলো বিছানায়। সারাদিন অফিসের বিভিন্ন কাজ করতে তার ঘুমের সময় হয়ে উঠে না। তাই কথা আর না বাড়িয়ে ঘুমের রাজ্যে ভ্রমণ করতে যাবে ঠিক তখনই শুভ্র বললো; দোস্ত! কাল সকালে একসাথে নাস্তা করবো। কী খাবি বল তুই। রাতেই রাহাত মামাকে বলে রাখি, তাহলে সকালে টাটকা খাবার পাবো।
মাহমুদ বললো; শুভ্র! দোস্ত Sorry রে। কাল আমি তোকে Time দিতে পারবো না। খুব ভোরে বেরুতে হবে আমার। তুই Morning এ আমার জন্য একদম wait করবি না। কষ্ট করে সকালের Breakfast একাই সেরে নিস। আমি Afternoon নাগাদ এসে পরবো। তুই আবার যেনো Tention করিস না। আর হ্যাঁ দুপুরে কিন্তু  Restaurant 
এ দু'জন একসাথে Lunch করবো। মাহমুদের এমন খিচুড়িভাষা শুনে এক অট্টহাসিতে  ভেঙ্গে পরলো শুভ্র।
অণুগল্পঃ- বাংলা ইংরেজি মিশিয়ে দারুণ খিচুড়ি
লেখকঃ- আজমাইন তালহা
রচনাকালঃ- ২০/১১/২১ইং
টিংটং! টিংটং!
দরজা খুলতেই দেখলো যে তার রুমমেট দাঁড়িয়ে।
মাহমুদ তুই? Yes আমি। তো তুই কি ঘুমাচ্ছিলি?? হ্যাঁ রে, মাগরীব পর শরীর কেমন লাগছিলো তা…Read More
কবিতাঃ- নিবিড় আর্তনাদ
কলমেঃ- আজমাইন তালহা
তারিখঃ- ১০/১১/২১ইং
মাগো! সত্যিই আমি এক হতভাগা মেয়ে,
কেন যে সঞ্চিত হয়েছিলাম তোমার উদরে।
ভেবেছিলাম গুনাহ্ থেকে তোমাকে আনবো টেনে,
কিন্তু আফসোস! ঘৃণিত কলঙ্ক তুমি মেখে নিলে স্বশরীরে।
মাগো! সত্যিই আমি এক অপরাধী মেয়ে,
তোমার পরকীয়া সম্বন্ধে জ্ঞাত হয়েছিলাম বলে।
আমার শ্বাসরুদ্ধ করে থাকতে পারবে না তুমি সুখে নীড়ে,
তোমার বাসস্থান তো একদিন হবে আগ্নেয় কারাগারে।
মাগো! সত্যিই আমি এক অসহায় মেয়ে,
মাতৃত্বের মায়া ভেদ করে আমাকে ছোবল মেরেছো বলে।
তোমার নগ্ন প্রশান্তির পথে দাঁড়িয়েছি আমি প্রতিবন্ধক হয়ে,
সে প্রতিবন্ধক তুমি দূরীভূত করলে নির্মম সূক্ষ্ম কৌশলে।
মাগো! সত্যিই আমি এক নির্বোধ মেয়ে, 
বাবাকে না জানিয়ে তোমাকে সতর্ক করেছি বলে। 
বাবাকে ধোঁকা দিয়ে তুমি এ কেমন খেলা খেললে,
কোথাও তুমি মুক্তি পেলেও পাবে না মাওলার দরবারে।
মাগো! সত্যিই আমি এক অবলা মেয়ে,
ভাবিনি অপকর্ম অক্ষুন্ন রাখতে আমায় তুমি বিদায় দেবে।
অবশেষ ছেড়ে দিলাম আমি তোমাকে তোমার পথে,
প্রার্থনা করি এমন জঘন্য মা তৈরি না হোক অন্য কোন ঘরে।
কবিতাঃ- নিবিড় আর্তনাদ
কলমেঃ- আজমাইন তালহা
তারিখঃ- ১০/১১/২১ইং
মাগো! সত্যিই আমি এক হতভাগা মেয়ে,
কেন যে সঞ্চিত হয়েছিলাম তোমার উদরে।
ভেবেছিলাম গুনাহ্ থেকে তোমাকে আনবো টেনে,
কিন্তু আফসোস! ঘৃণিত কলঙ্ক তুমি মেখে নিলে স্বশরীরে।
মাগো! সত্যিই আমি এক অপরাধী মেয়ে,
তোমার পরকীয়া সম্বন্ধে জ্ঞাত হয়েছিলাম বলে।
আমার শ্বাসরুদ্ধ করে…Read More
Azmayin Talha changed their profile picture