Profile Photo

Azmayin TalhaOffline

  • @Azmayin9956
  • Profile picture of Azmayin Talha

    Azmayin Talha is with এম. আর. রহমান and 23 others

    4 years, 6 months ago

    কবিতাঃ- নিবিড় আর্তনাদ
    কলমেঃ- আজমাইন তালহা
    তারিখঃ- ১০/১১/২১ইং

    মাগো! সত্যিই আমি এক হতভাগা মেয়ে,
    কেন যে সঞ্চিত হয়েছিলাম তোমার উদরে।
    ভেবেছিলাম গুনাহ্ থেকে তোমাকে আনবো টেনে,
    কিন্তু আফসোস! ঘৃণিত কলঙ্ক তুমি মেখে নিলে স্বশরীরে।

    মাগো! সত্যিই আমি এক অপরাধী মেয়ে,
    তোমার পরকীয়া সম্বন্ধে জ্ঞাত হয়েছিলাম বলে।
    আমার শ্বাসরুদ্ধ করে থাকতে পারবে না তুমি সুখে নীড়ে,
    তোমার বাসস্থান তো একদিন হবে আগ্নেয় কারাগারে।

    মাগো! সত্যিই আমি এক অসহায় মেয়ে,
    মাতৃত্বের মায়া ভেদ করে আমাকে ছোবল মেরেছো বলে।
    তোমার নগ্ন প্রশান্তির পথে দাঁড়িয়েছি আমি প্রতিবন্ধক হয়ে,
    সে প্রতিবন্ধক তুমি দূরীভূত করলে নির্মম সূক্ষ্ম কৌশলে।

    মাগো! সত্যিই আমি এক নির্বোধ মেয়ে,
    বাবাকে না জানিয়ে তোমাকে সতর্ক করেছি বলে।
    বাবাকে ধোঁকা দিয়ে তুমি এ কেমন খেলা খেললে,
    কোথাও তুমি মুক্তি পেলেও পাবে না মাওলার দরবারে।

    মাগো! সত্যিই আমি এক অবলা মেয়ে,
    ভাবিনি অপকর্ম অক্ষুন্ন রাখতে আমায় তুমি বিদায় দেবে।
    অবশেষ ছেড়ে দিলাম আমি তোমাকে তোমার পথে,
    প্রার্থনা করি এমন জঘন্য মা তৈরি না হোক অন্য কোন ঘরে।

    6
    6 Comments
Skip to toolbar