তুলট | Soubarno Badhan | Activity
পৌরাণিক প্রেম
মিশে যাওয়া বাড়িটার মাটিতে বাস করে তোমার শরীরের ঘ্রাণ!
আজো জ্বলে অরূণার চোখে মণি; ভীরু হরিণী খোঁজে বকফুল।
পার হয় বহু শতাব্দীর ঢেউ, অদৃশ্য জানালায় তবু উড়ে তার চুল,
কালো পর্দায় আঁকা দৃশ্যের আনাচে কানাচে বেঁচে আছে অরূণা!  
হয়তো সে গান গায় সাজানো বীণাতে; হাসি তার নূপুরের টঙ্কার, 
গালে পড়া টোল নিয়ে খেলা করে রাজহাঁস আর পুকুরের জল,
আমরা বুঝি না তা! টের পায় বায়বীয় ভ্রমরের একান্ত প্রিয় ফুল, 
থোকা থোকা সাদা ফুল ঝিরিঝিরি পাতাদের প্রিয় গল্পের ফাঁকে, 
অরূণাকে ডাকে! মঙ্গলকাব্যের মাঙ্গলিক সুরে অরুণাকে ডাকে!   
মিশে সে গিয়েছে সবুজ গন্ধের মতোই গালিচার ঘাসের শরীরে। 
প্রথম ভোরের দিনে দাঁড়ানো ঘোড়ার পাল, মনে পড়ে তোমার? 
উদ্ধত যুদ্ধাংদেহী সারি বাঁধা টেরাকোটা; তারা মরে গেছে সবাই।  
কথা দিয়ে বহুবার ফিরে আসি নাই, কান্নার ছোপ নকশী কাথায়,
অসমাপ্ত জীবনের আশা বুকে নিয়ে আজো বেঁচে আছে অরূণা! 
মন্দিরের পুরানো বেদীতে কান পেতে শুনি আরণ্যক দীর্ঘশ্বাস,
দুর্বোধ্য হায়ারোগ্লিফিক্সের অর্থশূন্য দুঃখবোধ ধাক্কা দেয় ঘণ্টায়, 
প্রত্নতত্ত্বের ছেঁড়া প্রাসাদের বেঞ্চে বসে আমি অপেক্ষায় থাকি ঠায়,  
এখনো অরূণা কথা বলে; পোষা ময়নাটা আর নেই পুর্ব দেয়ালে,
তার কথাগুলো বেঁচে থাকে অস্তিত্বের বাতাসে, অদৃশ্য নিঃশ্বাসে! 
@সৌবর্ণ বাঁধন
পৌরাণিক প্রেম
মিশে যাওয়া বাড়িটার মাটিতে বাস করে তোমার শরীরের ঘ্রাণ!
আজো জ্বলে অরূণার চোখে মণি; ভীরু হরিণী খোঁজে বকফুল।
পার হয় বহু শতাব্দীর ঢেউ, অদৃশ্য জানালায় তবু উড়ে তার চুল,
কালো পর্দায় আঁকা দৃশ্যের আনাচে কানাচে বেঁচে আছে অরূণা!
হয়তো সে গান গায় সাজানো বীণাতে; হাসি তার নূপুরের টঙ্কার,…Read More
Soubarno Badhan changed their profile picture
কহেন উন্মাদ
যদি নিঃসঙ্গতা দিবে নিরবধি,
একাকীত্ব মেরু বরফের মতো হবে স্ফটিকে স্তূপীকৃত,
তবে কেন আসে চৈত্রের বাতাসের মতো,
প্রেমের আভাস!
কেন আসে পাখি পরিযানে যদি নাই থাকে আর ঘর,
প্রভু কার কাছে খুঁজে পাব এই বিচিত্র প্রশ্নের উত্তর?
একটি সাগর পোড়ে,
পরিত্যক্ত জাহাজ খরতাপে উত্তাল,
বাদামী মেঘেরা উড়ে তবু মনে জ্বলছে মনস্তাপ!
যদি বেলাভুমি নাই ছোঁবে কেন তবে বিদেশিনী এলো,
সপ্তডিঙ্গায় চেপে ছেঁড়া উপকূলে!
আমিতো চাইনি তার চকিত চাহনি নিয়ে যাক বারবার,
সর্বস্ব সম্বল আমার!
প্রভু বলো একেবারে রিক্ত মনে কে বানাতে চায় ঘর,
যদিও স্বর্গোদ্যান প্রচন্ড উর্বর,
হয়তো সেখানেও আছে হারানো হরিণীর শোক!
আমাজনী রাত্রিতে মায়ান যাজকের করুণ স্তব,
আটকাতে চেয়ে চন্দ্রগ্রহণের রাতে অশনি সংকেত,
কতোবার ধমনীর প্রবাহকে করে দিল তোলপাড়!
ব্যর্থ তারা! বিলুপ্ত হয়েছে সব!
আমি কেন বসে আছি একা ইনকা মূর্তির মতো
আর কতো পঞ্জিকায় লিখব বলোতো,
লাবণ্যময়ী ফড়িং এর আসা যাওয়ার হিসাব!
আমারো তো ক্লান্তি লাগে খুব! কুম্ভকর্ণের মতো-
চোখ জুড়ে আসে ঘুম!
শুধু হাওয়ায় ভাসা মশারিটা বেঈমান,
শিকারী প্যাঁচার মতো জ্বালিয়ে রাখে ক্রুদ্ধ চোখ,
প্রভু কি আছে দাওয়াই?
গ্যালাক্সির হৃদপিন্ড থেকে কিছুটা শক্তি দিও ধার!
মুক্ত হই মহাকর্ষ থেকে আজ!
সমস্ত দিন আগাগোড়া পুড়ে ছাই,
যাযাবর বাইক ছুটছে একাই আরোহী ছাড়াই!
মাঝে ছুঁয়ে দিলে সেওতো মানুষ হয়, পুরুষের মতো!
বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে কতো প্রেমিকারা ডাকে,
তবুও পাবোনা আমি আজন্ম খুজেছি যাকে!
গোলাপের সাথে ধুতুরার বিষজল মিশে থাকে,
প্রভু এই যে মরে যায় হুট করে প্রেমিক ও প্রেমিকারা,
এর দায় নিবে কে?
উপশহরের কাছে অচিন রাত কাঁদে মৃত জলাশয়ে,
ব্যর্থ হয়ে নিতে সভ্যতার চাপ,
কতো লোক চুপি চুপি হয়ে যায় উন্মাদ!
প্রভু কি দোষ তাদের?
লেখা@ সৌবর্ণ বাঁধন
কহেন উন্মাদ
যদি নিঃসঙ্গতা দিবে নিরবধি,
একাকীত্ব মেরু বরফের মতো হবে স্ফটিকে স্তূপীকৃত,
তবে কেন আসে চৈত্রের বাতাসের মতো,
প্রেমের আভাস!
কেন আসে পাখি পরিযানে যদি নাই থাকে আর ঘর,
প্রভু কার কাছে খুঁজে পাব এই বিচিত্র প্রশ্নের উত্তর?
একটি সাগর পোড়ে,
পরিত্যক্ত জাহাজ খরতাপে উত্তাল,
বাদামী মেঘেরা উড়ে তবু মনে…Read More