-
কহেন উন্মাদ
……………………………………যদি নিঃসঙ্গতা দিবে নিরবধি,
একাকীত্ব মেরু বরফের মতো হবে স্ফটিকে স্তূপীকৃত,
তবে কেন আসে চৈত্রের বাতাসের মতো,
প্রেমের আভাস!
কেন আসে পাখি পরিযানে যদি নাই থাকে আর ঘর,
প্রভু কার কাছে খুঁজে পাব এই বিচিত্র প্রশ্নের উত্তর?একটি সাগর পোড়ে,
পরিত্যক্ত জাহাজ খরতাপে উত্তাল,
বাদামী মেঘেরা উড়ে তবু মনে জ্বলছে মনস্তাপ!
যদি বেলাভুমি নাই ছোঁবে কেন তবে বিদেশিনী এলো,
সপ্তডিঙ্গায় চেপে ছেঁড়া উপকূলে!
আমিতো চাইনি তার চকিত চাহনি নিয়ে যাক বারবার,
সর্বস্ব সম্বল আমার!
প্রভু বলো একেবারে রিক্ত মনে কে বানাতে চায় ঘর,
যদিও স্বর্গোদ্যান প্রচন্ড উর্বর,
হয়তো সেখানেও আছে হারানো হরিণীর শোক!আমাজনী রাত্রিতে মায়ান যাজকের করুণ স্তব,
আটকাতে চেয়ে চন্দ্রগ্রহণের রাতে অশনি সংকেত,
কতোবার ধমনীর প্রবাহকে করে দিল তোলপাড়!
ব্যর্থ তারা! বিলুপ্ত হয়েছে সব!
আমি কেন বসে আছি একা ইনকা মূর্তির মতো
আর কতো পঞ্জিকায় লিখব বলোতো,
লাবণ্যময়ী ফড়িং এর আসা যাওয়ার হিসাব!
আমারো তো ক্লান্তি লাগে খুব! কুম্ভকর্ণের মতো-
চোখ জুড়ে আসে ঘুম!
শুধু হাওয়ায় ভাসা মশারিটা বেঈমান,
শিকারী প্যাঁচার মতো জ্বালিয়ে রাখে ক্রুদ্ধ চোখ,
প্রভু কি আছে দাওয়াই?
গ্যালাক্সির হৃদপিন্ড থেকে কিছুটা শক্তি দিও ধার!
মুক্ত হই মহাকর্ষ থেকে আজ!সমস্ত দিন আগাগোড়া পুড়ে ছাই,
যাযাবর বাইক ছুটছে একাই আরোহী ছাড়াই!
মাঝে ছুঁয়ে দিলে সেওতো মানুষ হয়, পুরুষের মতো!
বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে কতো প্রেমিকারা ডাকে,
তবুও পাবোনা আমি আজন্ম খুজেছি যাকে!
গোলাপের সাথে ধুতুরার বিষজল মিশে থাকে,
প্রভু এই যে মরে যায় হুট করে প্রেমিক ও প্রেমিকারা,
এর দায় নিবে কে?
উপশহরের কাছে অচিন রাত কাঁদে মৃত জলাশয়ে,
ব্যর্থ হয়ে নিতে সভ্যতার চাপ,
কতো লোক চুপি চুপি হয়ে যায় উন্মাদ!
প্রভু কি দোষ তাদের?লেখা@ সৌবর্ণ বাঁধন
3 Comments
Friends
মোঃ বায়েজীদ
@bayejid
আবির আহমেদ পিয়াস
@abir101
Nipun Chandra
@nipunch
Nahian Hasan
@hasan009
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Nishat Rima
@nishat-rima
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
AdabenTatali
@adabentatali



সুন্দর।