-
একটি যুগল প্রেমের রাত
কবি ইমদাদ শাহ্আমরা তখন বেলিওরে, আটলান্টিক তীর ঘেঁষে
তোমার চোখ দুটি জ্বলছিল নক্ষত্রের মতো হেসেসৃষ্টির সমস্ত প্রেম আজ দু জনার চোখে
অনন্ত নীলিমার চোখে কালো কাজল মেখে
আমরা ছুটে চললাম কোন অজানা গন্তব্যে
উত্তাল ঝড়ের একটা ঝাপটার মধ্যে
চাঁদ উড়ছিল রূপালী ডানায়
নক্ষত্রের চোখেও প্রেম ছিল—অজানায়উপকূলীয় রাস্তা বরাবর আলোর সরোবর নাচছিলে
গাড়ির হেডলাইটগুলো জ্বলছিল নিভছিল
শুধু তুমি আর আমি একা বালির নরম আদোর
বাতাসের নিরো নিরো গান
গহন জলের নূপুর নিক্কন-সব ছিল নীরব
শুধু একটা গোলাপে আগুন ঝরছিলকথা হলো চোখে চোখে নীরব চয়নিকা
আর সব কথা ছিল পার্থিব
শুধু আমারা দুজন অপার্থিব
গল্পের আড়ালে কথাগুলো তোমার চোখ থেকে
ছড়িয়ে পড়ল এ বুকে দিগন্তে উত্তাল সমুদ্রে
শিখর হিমাদ্রি উত্তাল ফেনীল সমুদ্র
থমকে দাঁড়ানো বৃক্ষাচ্ছাদৃত বনভূমি
রাতের চাঁদ বেলাভূমির নিকষ কালো অন্ধকারে
সমগ্র পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন
শুধু আমরা দু জন একা জেগে আছি
চাঁদের শীতল আলো আমাদের
মধ্যে গড়ে দিয়েছে শীতল প্রেমের সমুদ্রতোমার চোখগুলো নক্ষত্রের মতো জ্বলছিল
সে চোখের আলো আমাকে থামিয়ে দিল দীর্ঘ প্রতীক্ষার জন্য
আমি ভাবছিলাম এ পৃথিবীর কথা
আর তুমি ছিলে স্বর্গীয় সুধা
শান্ত নদীর মতো
এক জীবন্ত গোলাপ
স্বর্গের চেয়ে প্রিয়—অতি প্রিয়োপৃথিবীর সব সৌন্দর্য যেন তোমার চোখের ঠিকরে
সে চোখ যেন এক আশ্চর্য সেতু
পেঁচার চোখ—আমার ভালোবাসার হেতু
আমি নীশিথের পথে বালুকাময় পথ হেঁটে হেঁটে
নগ্ন পায়ের চিহ্ন রেখে এগিয়ে গেলাম
তুমি পেছন পেছন এলে পেছন থেকে জড়িয়ে ধরলে
উত্তাল ঝড়ের একটা ঝাপটা আমার মধ্যে দিয়ে বয়ে গেল
সবকিছু নীরব, সবকিছু চুপ।
শুধু তুমি আর আমি। আমি আর তুমি।
হঠাৎ ঘুমটা ভেঙে গেল
কি দীর্ঘ কি আশ্চর্য ছিল সে রাত!4 Comments
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


কবি ইমদাদ শাহ্, আপনার লেখাটি পড়ে মনে হলো যেন এক মায়াবী স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে এলাম, তবে শেষ পর্যন্ত এমন একটা মিষ্টি স্বপ্নের ঘোর কি বাস্তবে পাওয়া সম্ভব?