Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    কবি ইমদাদ শাহ্

    • 14 hours, 48 minutes ago

    নীলা তুমি যেওনা
    কবি ইমদাদ শাহ্

    নীলা তুমি এভাবে চেয়ে থেকো না
    এ দীর্ঘ রূপালী আগুন রাতে
    আকাশের বুকে অতন্দ্র নীলিমার
    নীল খুঁজতে যেও না
    তীব্র যন্ত্রণায় যখন বিঁদ্ধ হয় এ বুক
    আমাকে একা করে যেওনা
    তুমি সংবরন কর নিজেকে
    তোমার চলার পথকে
    আর মেঘে মেঘে মুখটাকে
    ঢেকে আড়াল করে রেখো না

    আর এ নীলের গহীন অতলে আমায় ডুবিয়ে দিও না
    তুমি এতটাও নিষ্ঠুর হইও না
    অন্ধকার কুঠুরির মত তোমার চোখ দুটি
    নীলে নীলে আজ আমার আকাশ নীলিন

    তোমার হৃদয় আজ মেঘ হয়ে ভেসে যায় দূরে
    আর আমার হৃদয়ে ঢেউয়ের উপর ঢেউ খেলে
    আমার অন্তিম আকাঙ্ক্ষা তুমি ছেড়ে যেও না
    তোমার নীলে শুধু একরাশ শূন্যতা
    জাগে স্বপ্নের স্বাদ অমিমাংসিত তৃষ্ণা

    শোন নীলা এ আকাশের নীল একা তোমার না
    তুমি সাগরের বুকে এ নীলের ছাপ রেখে যেও না
    আমি মরে গেছি এবার অন্তত এসো
    তুমি এসে দেখে যাও শেষ দেখা টুকু
    এক ছাদের নিচে এসো বাঁধি ঘর

    এই সবুজ পৃথিবী নীল আকাশ
    সাত সমুদ্র তের নদীর
    এসবের চিন্তা আজ মাথা থেকে ঝেড়ে ফেলে
    এসো তুমি আরো কাছে আরো কাছে

    নীল পাখি নীলা নীলা
    তুমি এসো গভীরে আরো গভীরে
    এ পৃথিবীর সব স্নিগ্ধতার আড়ালে
    কেউ জেনে যাবে ,কেউ জেনে যাবে
    এসব নিয়ে ভেবো না
    দেখ পুরো পৃথিবী ঘুমিয়ে আছে
    তুমি এসো এতোটা কাছে
    যেখানে একটা ফুল ফোটে যাবে
    একটা সুমুদ্র থেমে যাবে
    একটা নদী গতিপথ হারাবে
    একটা আকাশ শূন্য হয়ে যাবে
    একটা মরুভূমি সবুজে আচ্ছাদিত হবে

    হে নীলা তোমার চোখ শেফালিকা
    তোমার ঠোট জীবন্ত গোলাপ রাঙা
    চোখের ভ্রু যেন প্রেমের দিগন্ত শূন্য রেখা
    কপালের টিপ সে তো এক বুক রক্ত লিপিকা
    এতো সৌন্দর্যে ভাসিয়ে রেখে যেও না

    চোখের পাতায় পাতায়
    উজ্জ্বল নক্ষত্রের পদচারণায়
    অপরূপা মুক্তাবৃত ঝরনা
    দীঘল চুলের অবগন্ঠুন বরনা
    আমি এক বর্ষা সেখানে স্নান করি
    এক বসন্ত লালে অবগাহন করি
    শীতল কোন সমুদ্রে ঝাঁপ দেই
    তুমি এই টোল পড়া গালে এভাবে হেসো না

    নীলে নীলে আমি নীলিন না হয়ে যাই কভু

    যতবার মরেছি তোমার অবহেলায়
    ততবার বেঁচেছি এই একটি মিষ্টি হাসির আশায়
    যতটা শূন্যতা পুষে রেখেছি বুকের ভেতর
    তা মাপার সাধ্য নেই কোনো অতল সমুদ্রেরেও

    তোমার চোখের নীরবতায় বুক ভেসে যেতো যতটুকু চোখের জলে
    তা দিয়ে প্লাবিত করতে পারো অনায়াসে মরুভূমির অন্তহীন বুক
    যতটা শূন্যতা জমা হয়েছে বুকের ভেতর
    তার চেয়ে অনেক বেশি গভীরে তলিয়ে যেতে পারে কোনো অচেনা সমুদ্র

    তোমার জন্য যতটা রাত জেগেছি
    তোমার জন্য যতটা দীর্ঘশ্বাস ফেলেছি
    তাতে জোড়া লাগিয়ে দেওয়া যেত
    কোনো ভেঙে যাওয়া নক্ষত্রমালাও

    যতটা নিঃশব্দে গুনেছি তোমার ফিরে আসার প্রহর
    তার পরিমাপ রাখতে পারেনি কোনো মহাকালও
    যতটা ভেসেছি শূন্যতায়, যতটা ডুবেছি একা
    সবটুকু ঢেউ গিয়ে মিশেছে তোমার স্মৃতির কূলে

    যতটা ভুগেছি না-পাওয়ার অপ্রেমিক শর্তে
    সবই জমা আছে অনুচ্চারিত বাক্যে
    শুধু এক দীর্ঘ ছায়া,এক চিরন্তন প্রতীক্ষা!

    1
    2 Comments
    • কিছু ভালোবাসা সত্যিই শেষ হয় না, শুধু দীর্ঘশ্বাস হয়ে মনের ভেতর থেকে যায়।

    • আপনার এই রচনায় নীল রঙ আর ভালোবাসার আকুতির যে গভীর সংমিশ্রণ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়কে এক মায়াবী আবেশে ছুঁয়ে যায়। লেখার প্রতিটি ছত্রে জমে থাকা না পাওয়ার বেদনা ও অভিমানের এই অনুভবগুলো পাঠককে অন্য এক জগতে নিয়ে যায়, তাই আপনি এভাবেই নিয়মিত লিখে যান।

Skip to toolbar