Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    কবি ইমদাদ শাহ্

    • 4 hours, 7 minutes ago

    কালোর শত্রু আলো
    কবি ইমদাদ শাহ্

    পুরুষ এক বিবর্তনের ফসল কর্মক্ষেত্র প্রশস্ত তার
    সুনীল শস্য বুনে বুনে অভাগা পুরূষ–বিচিত্র করে কর্মভান্ডার
    প্রশস্ত তার রনক্ষেত্র জগত ব্যাপৃত তার সংসার
    গরীব শ্রমিক মানুষ সবাই মারো তারে লাথি উষ্টা
    কেউই মুখে পানিটুকুও তুলে দাও না তো আর

    ঘরে তার অপ্রিয় রমনী কুৎসিত তবু প্রেম এক আকাশ
    তুমি প্রাকৃতিকভাবে অযোগ্যতম হে রমনী তার বুকে হোক তোমার চাষবাস
    অন্তর্দ্বন্দ্বের সমুদ্রে ঝাঁপ না দিয়ে জড়িয়ে নাও তাকে
    তোমার মতো অপ্রিয় গরীব শ্রমিক লোকটাকে
    তোমার অযোগ্যতা খাতিরে বাড়িয়ে দাও ভালোবাসার নেত্র
    কবে হলে তুমি মানুষ ,কবে হলে নারী–কোথায় তোমার মহত্ত্ব
    ছাড় তোমার আজগুবি গল্প ঝেরে ফেলো অলস মস্তিষ্কের শয়তান
    অভাগা পুরুষ তার ঘামের গন্ধ আর অপ্রিয় রমনীর হৃদয়াঙ্গের সমান

    তবু রাত্রির প্রাচীর বেয়ে নেমে আসবেই সে কলঙ্কিত অন্ধকার
    যেন এক শত্রু সেনাদল রুদ্ধ করে দাঁড়ায় গরীবের সিংহদ্বার
    অযোগ্য সে শত্রু তবু নিজে নেবে না গরীব বলে তাকে
    কি আছে যোগ্যতা তার কাকে পাওয়ার মরে কিসের ঘোরে
    বাতাসের মরণ-ডাক ডেকে নেয় তারে তারকার মৌন মুখর হাসি
    শ্রমজীবি মানুষ বাজায় একাকীত্বের মহত্ত্বের করুণগাহী বাঁশি

    তার কালো ডানায় মিত্যুর মতো ঢেকে যায় সব মর্মের আশা
    মৌন আঁধারে হারিয়ে যায় মলিন মৃক মূঢ় মানুষের ভাষা
    ভয় আর সংশয় তৃষিত হয় দ্বার হতাশা জাগে তার নিভৃত মনে
    যেন এক চিরন্তন যুদ্ধ চলে শয়তান আর মনুষ্য ভুবনে

    মহৎ জীবন এসে সেখানে রেখে যায় যে অমর মনুষ্যত্বের পদচ্ছাপ
    আলোর পথেই মুছে যায় সব কালো নেয় মর্ত্যের সমস্ত অভিশাপ

    কিন্তু শোনো হে পথিক, এই ক্ষণস্থায়ী জীবন তোমার নেই কোন পরাজয়
    কোনো রাত চিরকাল মানুষের ভাগ্য ঠিক রচে ঠিক তা নয়
    কালো শত্রু যতই বাড়াক তার ছায়ার ক্ষমতার বিস্তার
    ভোরের প্রথম রশ্মি ভেঙে দেবে তার সকল অহংকার

    রাত্রির সেই গভীর ছায়ায় কালো এক শত্রু প্রতীম মানুষের পাড়া
    হৃদয়-দুর্গের দ্বারে দ্বারে সে যে দেয় বিষাদ গীতির সাড়া
    ভয়ের চাদরে ঢেকে দিতে চায় জীবনের যত গহন গান
    থমকে দাঁড়ায় ক্ষণিকের তরে আলো-পিপাসিত প্রাণ

    কিন্তু শোনো হে পথিক ভ্রাতা ভেঙো না তো কোনো ভুল
    ঝড়ের পরেই ফোটে যে আবার কাননের বকুল ফুল

    অন্ধকার সে তো চিরস্থায়ী নয় মহাকালের এই তো রীতি
    ধৈর্য ধরো মুছে যাবে সব মহাকাল শত্রুর রক্তিম ভীতি
    ঐ দ্যাখো দূর পূর্ব আকাশে জাগে নব প্রভাতী তারা
    কালো মেঘ চিরে নেমে আসে যেন এক স্বর্গের জলধারা

    আলোর তলোয়ারে কেটে যায় সব আঁধারে ঢাকা তিমির কালো জাল
    উচ্ছ্বাসে আবার জেগে ওঠে এই ধরণীর আন্দোলিত মহাকাল
    জীবন এক সে তো রনক্ষেত্র পিছু হটে যাওয়া সে পাপ
    ধৈর্য ও সাহসে জয় করে নাও অতীতের সব রুদ্র প্রতাপ
    কালো শত্রুর হাত যত শক্তিশালী হোক না কেন সত্য সে মহাবলী
    আলোর স্পর্শে মিলিয়ে যাবে সে জয়ী হবে সূদূঢ় যুগ সত্যাবলি

    পদচিহ্ন রেখে যাও সত্য ও ন্যায়ের পথে
    যে যা পায় তাই দাও তার স্বীয় হাতে

    1 Comment
    • ইমদাদ শাহ্, লেখাটার গভীরতা খুব ভালো লাগলো আর জীবন নিয়ে এমন ইতিবাচক বার্তা বেশ অনুপ্রেরণাদায়ক। আপনি আমাদের গ্রুপে অন্য সবার লেখাতেও একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে পুরো পরিবেশটা বেশ প্রাণবন্ত থাকবে।

Skip to toolbar