Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : “ জেলই তোমার শেষ ঠিকানা”
    কবি: ধ্রুব আব্বাস
    তারিখ : ০৯/১১/২০২৫ ইং

    হামলা থেকে মামলা হয়
    মামলা থেকে টাকা,
    এই টাকাতেই পকেট ভরিবে
    হোক অন‍্যায় অনায্য…

    তুমি দোষ করেছো কি করোনি
    দেখার সময় নাই কারো,
    মামলায় তুমি সন্দেহভাজন
    হয় টাকা নয় জেলখাটো…

    তুমি হয়তো ছিলে ঘুমিয়ে বা কাজে
    জানোই না হয়তো কিছু,
    তোমার গায়ে আওয়ামী গন্ধ
    ছাড়ছে না যেন পিছু…!

    সবাই জানে তুমি ভালো
    কাজ হবে না তাতে,
    আগে তাও মামলা হলে লাগবে টাকা
    নয়তো থাকো জেলে…

    এখন দেখছি নতুন মেলে
    ধরলে তোমায় ভরবে জেলে
    জামিন চাইলে কাজ হবে না
    জেলই তোমার শেষ ঠিকানা…

    5
    7 Comments
Skip to toolbar