Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    9 months ago

    দূরন্ত কৈশর পেরিয়ে আজ
    ছুটছি কেবল; মরুর বুকে
    ক্লান্ত পথিক যেমন ছোটে
    একটি ফোটা পানির খোঁজে!
    বরফঢাকা হিমালয়ে
    একটু গরম ঠাঁই এর আশায়
    উদাম শিশু মায়ের কোলে
    যেমনে নিজের আরাম খোঁজে!
    দু-মুঠো ভাত খাওয়ার লাগি
    যেমন করে ফেরিওয়ালা
    অল্প ক’টি বাদাম বেচে,
    বেঁচে থাকার উপায় খোঁজে!
    _ _ _ _ _ _ _
    হারায়ে আজ বন্ধু যত,,
    নিঃস্ব আমি একলা একা!
    কোথায় সবাই হারিয়ে গেলি?
    আজ কেনো আর হয়না দেখা?
    তোরাও কী আমায় ভেবে
    কষ্টে কাঁদিস একা একা?
    আবার কি পাব তোদের?
    যেমন ছিলি সেই জীবনে?
    আমি কিন্তু তেমনই আছি,
    সারাদিনই ঘরের কোণে।
    আয় না ফিরে আগের মতো,
    তপ্ত রোদের দুপুর বেলা;
    তোরা সব খেলবি মাঠে,
    আমি-ই তোদের দেখবো খেলা!
    তালিতে একাই আমি,
    ছড়িয়ে দেব খুশির জোয়ার!
    আয় না! আবার সবাই
    দল বেঁধে যাই সিংগারা, বড়া খেতে!
    আবার সবাই গোল টেবিলে
    সংগঠনের মিটিং করি বসে!
    আবার ফিরে আয়;
    যত পারিস খ্যাপাস আমায়;
    আর দেব না স্যারের কাছে বিচার!
    যত নামেই ডাকতি, আবার ডাকিস;
    রাগ হবো না; করবো না মান আর!
    হয় ফিরে আয়, নয় নিয়ে যা!
    ছাড়বো কাকে বল?
    তারচে’ বরং সবার সাথেই থাকি!
    তোরা সবাই ভাগ করে নে আমায়!
    নিবি না আমায় সাথে?☹️❤

    – মতিউর রহমান মিজান
    (লেখা হয়েছে: ১৫.০৯.২০২৩; ০৪ঃ৪৪ঃ৫৭)

    5
    4 Comments
Skip to toolbar