Profile Photo

দ্বীপ সরকারOffline

  • dweepsarkar
  • Profile picture of দ্বীপ সরকার

    দ্বীপ সরকার

    • 1 month, 2 weeks ago

    নগরপিতা || দ্বীপ সরকার

    নগরপিতা ঘুমিয়ে আছেন–
    ম্যানহোল থেকে বেরোচ্ছে অন্ধকারের পা
    তার সাথে সারি সারি বিদ্রুপাত্মক ঘ্রাণ
    ত্যাড়াব্যাঁকা কিছু শিং ওয়ালা মাছি
    সুন্দরী রমণীর সাদা শাড়ীতে লেগে দিচ্ছে কালো কালো চিহ্ন

    বিদ্যুতের তাড়ে বসে কালো কাক আরামসে হাগে
    সেগুলো পড়ে কোথায়
    হেটেলীরা খাবার খেয়ে উচ্ছিষ্ট কোথায় ফেলে
    বকিকিনিরা সর্দি শ্লেষা ফেলে কোথায়
    নগরপিতা, এ সব নিয়ে যতই ভাবেন——
    ঘুম আরো দীর্ঘ হয়

    নগরপিতা একদিন ঘুম থেকে উঠে দেখেন
    শহর আয়নার মতোন ঝকঝকে তকতকে
    সিঙ্গাপুর,মালেশিয়ার মতোন

    পরে লক্ষ্য করলেন——
    তাড়ে তাড়ে কালো কাক বসা নেই
    হোটেল নেই,বিকিকিনিরা নেই
    ধূলো নেই,আবর্জনা নেই
    জনগণহীন মরা শহর

    দোকানের শাটারে শাটারে ঝুলছে প্লেকার্ড
    “আমরা বাংলাদেশের শহর চাই”
    অফিসে পরিচ্ছন্নকর্মীগণ আসেনি
    নগরপিতা অফিস খুলে জনগনহীন
    একটা শহর পাহারা দিচ্ছেন

    4
    3 Comments
    • দ্বীপ সরকার, আপনার লেখা এই লাইনটি—”নগরপিতা, এ সব নিয়ে যতই ভাবেন—— ঘুম আরো দীর্ঘ হয়”—দারুণভাবে শহরের বাস্তবতাকে তুলে ধরেছে।

    • দ্বীপ সরকার, আপনার লেখায় ফুটে ওঠা শহরের এই রূপক চিত্রটি সত্যিই খুব গভীর ও চিন্তাশীল। আপনি যেভাবে পরিচ্ছন্নতা আর মানুষের অস্তিত্বের ভারসাম্যকে তুলে ধরেছেন, তা পাঠকের মনে দাগ কাটে। আশা করি আপনি আপনার লেখনীর মাধ্যমে এমন আরও অনেক শক্তিশালী ভাবনা আমাদের মাঝে ছড়িয়ে দেবেন।

দ্বীপ সরকার

কবি ও সম্পাদক।। কুয়াশা

জন্ম বগুড়া জেলা,শাজাহানপুর উপজেলায়। গয়নাকুড়ি গ্রামে। ১ মার্চ,১৯৮১ । প্রকাশিত বই ৫টি।

Skip to toolbar