-
অনুতাপ।। দ্বীপ সরকার
বৃষ্টি পড়ছে বলে কাঁদতে মানা নেই
তুমি কাঁদো,যে রকম ইচ্ছে
যতটুকু শব্দে ইতিপূর্বে কেউ কাঁদেনি
সে রকম সশব্দে তুমি কাঁদোতোমার কান্না দেখার বড় সখ আমার
তোমার কান্নায় কি রকম ভেসে যায় সব!
কোন কিছু আস্ত থাকে নাআমার মায়ের বাড়িটা টিনের চালের
খুপড়ি ঘরের মতোন একটা ঘর তার
আকাশে মেঘ জমলেই মা’র টেনশন ধরেসেদিন,ঝুম বৃষ্টি নামে
মা বললেন,দরজাটা আঁটাসনে বাপ,বৃষ্টি আসুক
কেন মা?
তোরা যেদিন বাড়ি ছেড়ে চলে যাস,
সেদিন তোর বউ কান্দিছিলো
বউটা যাবার পর থেকে এই ঘরে বৃষ্টি আসেনি5 Comments -

দ্বীপ সরকার
কবি ও সম্পাদক।। কুয়াশা
জন্ম বগুড়া জেলা,শাজাহানপুর উপজেলায়। গয়নাকুড়ি গ্রামে। ১ মার্চ,১৯৮১ । প্রকাশিত বই ৫টি।
Friends
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Md Yeasin
@mdyeasin
Muyed Sultan
@muyedsultan
N R
@nr
পিপীলিকা
@abujubair
sayed sajib
@sayedsajib
Abdul Motaleb
@abdulmotaleb



সাধারণ সংলাপেই কত গভীর বেদনা লুকিয়ে থাকে!