Profile Photo

ইফতিশা খানমOffline

  • eftishakhanam
  • Profile picture of ইফতিশা খানম

    ইফতিশা খানম

    2 months, 1 week ago

    তোমার পরিপাটি ঘর
    নেড়েঘেঁটে অগোছালো করার চপলতায় মেতে থাকি আমি,
    কেবল তোমার আদুরে শাসন শুনবো বলে।

    তোমার মাখা আতরের ঘ্রাণ
    নিজের অঙ্গে মাখি,
    তুমি হয়ে ওঠার ক্ষুদ্র প্রচেষ্টা করি।

    তোমার অসুখ হলে,
    তোমাকে আরোগ্য দেব বলেই
    আমি-ই হয়ে উঠি তোমার ধন্বন্তরি।

    তুমি গান শুনবে বলে,
    সারাদিন সুরধ্বনি ছড়ায় আমার স্বর।
    তোমার পদধ্বনি শুনেই স্পন্দনে চিনে ফেলি তোমায়।
    আহার কেবল তোমার সাথেই নেবো বলে প্রহর গুনি।
    নিদ্রা আসবে কেবল তোমার করতলের স্পর্শে।

    প্রার্থনায় শুধু তোমাকেই রাখি
    জেনো, একসাথে বাঁচি, একসাথে হই বিলীন।

    তুমি পৃথিবীটাকে বিদায় জানানোর পর,
    আমার সকল দুঃখ জমা হয় তোমার ওই শূন্য ঘরে এসে।
    তোমার ঘর থেকে চুরি করে নিয়ে আসি
    নিঃশেষিত আতরের কৌটা,
    যাতে তার ম্লান সুবাসটুকু আমি না ভুলি।

    আমার অভিমান কার সাথে বেশি?
    তোমার সাথে? না স্বয়ং বিধাতার সাথে?
    শুধু রাতভর অমীমাংসিত বোঝাপড়ায় মেতে উঠি।

    ইফতিশা খানম।

    4
    6 Comments
Skip to toolbar