Profile Photo

ইফতিশা খানমOffline

  • eftishakhanam
  • মুক্তমনা, নাকি বন্দী নিজেতেই?

    বছর পুরোনো কানের দুল যত্ন করে রাখার মতো
    তোমার স্মৃতি যত্ন করে রাখি,
    যেন ওতেই তুমি আছো।
    সেই বছর পুরোনো কানের দুল ফসকে পড়ে যাওয়াতে
    মুক্ত হয়ে যায় তোমার স্মৃতিরা,
    যা আমি আবদ্ধ করে রেখেছিলাম।

    আচ্ছা, আমি তো মুক্তমনা;
    তাহলে আবদ্ধ করার স্বভাবটা জন্ম নিল কবে?
    মুক্ত হলে তো খুশি হতে হয়,
    তবে আমার মনে দুঃখের জন্ম কেন?

    একটা পাখিকে বাঁচাতে গিয়ে নিজের কাছে আগলে রাখা,
    আর তাকে বাঁচাতে না পেরে এক আকাশ বিষণ্ণতা…
    বাবা ভাবলো আমার পাখি পছন্দ,
    তাই খাঁচাবন্দী পাখি নিয়ে এলো।
    কিন্তু আমি তো আবদ্ধতা চাই না!

    আমি চাই সব পাখি মুক্ত আকাশে উড়ুক;
    অথচ পরক্ষণে খেয়াল করলাম
    আমি নিজেই নিজেকে আবদ্ধ রাখি চার দেওয়ালে মাঝে।
    মুক্তমনা হতে গিয়ে অদৃশ্য শিকল পরে নিয়েছি কবে?
    আমার কেন এখন ‘মুক্তি’তেই দুঃখ জমে?

    আমি কি সত্যিই মুক্তমনা
    নাকি বন্দী,
    নিজেতেই?

    ইফতিশা

    7
    10 Comments
Skip to toolbar