Profile Photo

Fahmida AfrinOffline

  • Fahmida-Afrin
  • Profile picture of Fahmida Afrin

    Fahmida Afrin

    4 years, 6 months ago

    ষোড়শী কিশোরী বেলি হঠাৎ এক বিকেলে মায়ের কাছে আবদার করে বসে সে নাকি ফুল বিক্রি করতে যাবেনা! মা মেয়েকে বুঝিয়ে বলে ‘ ফুল না বেচলে খাবি কী?’ জবরদস্তি করে ফুল হাতে গুঁজে বেলিকে বের করে দেয় মা।

    জানুয়ারীর শেষদিন; এরপরই শুরু হবে ভাষার মাস, রাঙা ফাগুনের মাস। প্রতিদিনের মতো ফুল নিয়ে হাঁটতে হাঁটতে শহিদ মিনারের একদম কাছেই চলে আসে বেলি।

    ‘ফুল নেবে গো?
    তাজা ফুল, খুব মিষ্টি গন্ধ।
    কেউ নেবে গো?’
    হাঁক ছাড়তে ছাড়তে এগোচ্ছিল বেলি। হঠাৎ পেছন থেকে দু’টো লোমশ হাত ‘খপ’ করে বেলিকে জাপ্টে ধরে! কিছু বুঝে ওঠার আগেই বেলিকে টেনে হিঁচড়ে ফাঁকা একটা জায়গায় নিয়ে যাওয়া হয় আর তারপর..

    সকাল বেলা মা ফিরে পেলো বেলিকে। সুবাস ছাড়া বেলি! বেলি নিজেই এক পিশাচের খাবারে পরিণত হয়। পৈশাচিক ক্ষুধা নিবারণের পর ওর নিষ্প্রাণ দেহটা মিনারের পেছনে ফেলে যায় পিশাচটা। খুবলে খাওয়া নিষ্প্রাণ দেহটা বুকে লেপ্টে মা আহাজারি করে বলতে থাকে ” মা রে, খাবার লাগবেনা মা, শুধু তুই ফিরে আয়!!”

    || সত্য ঘটনা অবলম্বনে অণুগল্প- ❝প্রভাতফেরির উপহার ❞||
    লেখিকাঃ ফাহমিদা আফরিন

    5
    2 Comments

Friends

Skip to toolbar