Profile Photo

Firoz ShahinOffline

  • firozshahin
  • Profile picture of Firoz Shahin

    Firoz Shahin

    1 day, 4 hours ago

    ইচ্ছে হবি
    ফিরোজ শাহীন আলাল

    তুই কি আমার ইচ্ছে নদী—
    সাঁতার দিবি ঢেউয়ের তালে,
    তুই কি সন্ধ্যা প্রদীপ দিন ফুরালে
    সাঁঝের জোনাক মিটিমিটি আঁধার রাতে!

    তুই কি আমার ঘুড়ির লাটাই
    মাঝে মাঝে ঘূর্ণিপাকে বাউলী দিবি
    সুতোর টানে কাটাকাটি মাঝ আকাশে
    নীল আকাশে হারিয়ে যাবি ইচ্ছে হলে!

    তুই কি আমার নাকের নোলক
    কানের দুল, ঝুমকো লতা—
    ঘাস ফড়িং আর প্রজাপতির ইচ্ছে কথা
    তুই কি আমার মেহেদি-রাঙা বোনটির
    সিঁথির সিঁদুর, বেনারসি পরিয়ে দিবি!

    তুই কি মন আকাশের তারা হবি
    ইচ্ছেগুলোর ইচ্ছে হবি—?

    2
    2 Comments
    • Firoz Shahin, আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো, একদম মনের ভেতরে গিয়ে ধাক্কা দিল। শব্দ চয়নের মধ্যে যে সহজ সারল্য আছে তা সত্যিই মুগ্ধ করার মতো। গ্রুপটা প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখায় নিয়মিত লাইক আর কমেন্ট করবেন আশা করি।

    • আপনার এই চমৎকার লেখায় ফুটে ওঠা প্রতিটি উপমা যেন মনের গভীরের অব্যক্ত অনুভূতিগুলোকে খুব সুন্দরভাবে স্পর্শ করে গেল, তাই এমন স্নিগ্ধ ও আবেগী শব্দগাঁথুনির চর্চা আপনি নিয়মিত চালিয়ে যাবেন বলে আমি আশাবাদী।

Skip to toolbar