Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 4 years, 2 months ago
    Profile picture
    • 5 years, 5 months ago

    “বেদনীয়া”
    _________

    অনুভূত শূন্যতার আঁখি জলে ওগো প্রিয়,
    নীরবে বেদনীয়া তুমি-!
    স্তব্ধ-ভোরের কোমল-সিক্ত শিশিরের মতো;
    আমার অতৃপ্ত এক পৃথিবী।

    আমার মৃত্তিকা’র তৃষ্ণা-তৃষ্ণার্ত হৃদয়ের স্বাদ-
    এখনো নীরবে………………….
    অনুভূতির ছোঁয়া’য় স্মৃতি’রা সব,
    অজানা ছন্দে-
    সুরে-নৃত্যে-তালে!
    এমনি শীতের-শীতলা দিনে;
    উষ্ণতায় সোনালি রৌদ্র আসে হৃদয়-তরঙ্গে।

    পথ চেয়ে আছি প্রিয়,
    পথের’ই মাঝে একা পথে –
    তুমি আসবে-!

    নিঃসঙ্গতা’য় আজও যখন পড়ন্ত বিকেলের হাসি,
    নীরব স্তব্ধ ধূসর গোধূলি’তে-
    আমাকে একা পেয়ে……….. হায়!
    গোধূলির মতো নীরব সূর্য’ই শুধু হাসে;
    মোর ক্লান্তির-শান্ত প্রদীপ-এ।

    কতদিন হলো-
    আসা হয়নি এ পথে……..তুমি নেই,
    হয়তো’বা তাই……………….
    আমার নিভৃত আবেগপূর্ণ এ সীমাহীন পথ!
    অন্ধকারে তটিনীর বু’কে বয়ে চলা এমনি স্রোত;
    অচেনা এক পাহাড়িয়া কন্যা’র কাঁন্নার মতো।

    শোনো হে নিভৃত পাষাণী’য় নীরব রজনী-
    এখনো যে তাকে’ই ভালবাসি,
    আমার ক্লান্ত পৃথিবী’র অমৃত প্রণয়ে;
    পৌষালীর অজানা উষ্ণ অনুভূতির গাঢ় অন্ধকার-এ।

    ওহে….ঐ’দূর-দিগন্তের ঝাপসা কুয়াশা,
    প্রতিক্ষীত এ-নীরব রজনী’তে-
    হৃদয়-নিঙড়ানো এ ভালবাসা!
    বলে দাও তারে অজস্র নক্ষত্রের গভীরে-
    শত-শতাব্দীর আলেয়া’য় নির্বাক তুমি স্বজনী!
    মরীচিকাপূর্ণ নিঃসঙ্গ এক বিরহিত পৃথিবী’তে;
    অতঃপর আমি শুধু’ই তোমায় ভালবাসি।

    ______ডি কে মহন্ত/-

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar