Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 3 years, 1 month ago

    জল নূপুরের শব্দ
    ১-১০-২০২৩
    জল নূপুরের শব্দ শুনেছি কী?
    কখনো কান পাতনি ঝর্নার জল পতনের দিকে?
    অবিরাম জলধারার ঝরা শব্দের মোহনীয় সূরের ব্যঞ্জনায়
    চারিপাশের প্রকৃতির মাঝে ঝিঝি পোকাদের ডানার খরখরে কাঁপন
    তুমি কি দেখনি কোন কালে একবার হলেও!
    ভালোবাসার প্রথম স্পর্শের কম্পন বোঝনি?
    সব অনুভূতিগুলো একাত্ম হয়ে মহুর্তে তোমাকে মাতাল করেনি
    বসন্তের উত্তাল উচ্ছলতা, কাছে পাওয়ার স্বর্গীয় মুগ্ধতা বুঝতে পারো হৃদয় দিয়ে?
    দিগন্ত বিস্তৃত সবুজের প্লাবনে মন হারিয়ে কাঁদতে পারনি জানি-
    সে তোমার অপারগতার প্রকাশ ধরে নিও, সবুজের মাঝে ধুসর মেঠ পথে
    হারিয়ে ছিলে কৈশরের প্রেম, যাকে ঘিরে অবুঝ মনের স্বর্ণলতা বেড়ে উঠে ছিল
    একটু দমকা বাতাসে মুচড়িয়ে দিল কল্পনার চূঢ়া, তুমিতো ভাবনি এসবের কিছুই
    কোথা থেক কি হয় মানুষ তা জানেনা-
    আমাদের ভিতরের পতন গুলি বেদনার বান ডেকে আনে,
    শ্রাবনের জলজ সঙ্গমে শাপলা পাতার তলে পানকৌড়ির ডুবসাঁতারের
    মেলা বসে, কতক লুকোচূরির মাঝে বিয়োগ গ্যাথা অকালে বিলিন হয়
    সে খবর কে রাখে? তুমি তো রাখইনা সে খবর আমি রাখি,
    উপর থেকে জল পতনের রিমঝিম শব্দ-মায়ার কান্না মনে হতে পারে
    আমি বলি পাহাড়ের বিরহ কান্নার ধ্বনি হাজার বছর বয়ে চলে
    সৃষ্টির আদি থেকে অনন্ত সময়ের বুক চিরে,
    বিষন্ন সেতারের তারে জমে থাকা ধুলোর আবছা ছায়ায় লুকোয় হৃদয়ের রক্ত ক্ষরন,
    তখন গোধূলির বুক থেকে শেষ আলোয় ভাঙা জৌলুসে ঢেকে পড়ে অবশিষ্ট পৃথিবীর
    সমস্ত শরীর, আকাশের নীল রঙে মুছে যায় রাত্রির অন্ধকারে
    আলোহীন ধরনীর মুখচ্ছবি বিকৃত হয়ে পড়ে, চিনতে পারবেনা,
    তবুও সন্ধা তারায় জ্বলে ওঠে
    আকাশের কোল,
    প্রদ্বীপের আলোয় ঝলমলিয়ে ওঠে প্রেয়সীর কপোলের তীল,
    শিউলীরা ফুটতে থাকে একেএকে সমস্ত রাত্রি জুড়ে।

    6
    4 Comments
    • ভাবনার চমৎকার প্রকাশ সাথে শব্দ চয়নের মুন্সীয়ানা! এক কথায় অসাধারণ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar