তুলট | Jannatul Ferdous Nusrat | Activity
ডেকচির মধ্যে চা ফুটছে, দুইজন মানুষকে এগিয়ে আসতে দেখে মনসুর মিয়া। সুন্দর জামাকাপড় দেখে আগে থেকে গরম পানি দিয়ে কাপ ধুতে থাকে। ভদ্রলোকেরা আবার পরিষ্কার কাপ ছাড়া চা খেতে চায় না। কাছে আসতেই মনসুর মিয়া বলে উঠলো, "কি চা খাইবেন স্যার?" ফরিদ সাহেব বললেন, "চা-ই যে খাবো জানলে কিভাবে?"
-কি যে কন স্যার চায়ের দোকানে মানুষ আর কি খাইবো? কফিও বেচি স্যার ওইটা খাবেন?
-আচ্ছা দুই কাপ কড়া লিকারের দুধচা দেও। সাথে টোস্ট বিস্কুট দিয়ো দুইটা।
-দুইটা মিনিট স্যার।
-নাম কি আপনার?
-মনসুর মিয়া। 
-ব্যবসা কয়দিনের?
-এই ধরেন সাত বছরের বেশি। আগে একটা ফ্যাক্টরিতে কাম করছি, শইলে কুলায় না তাই এখানে বইসা চা বেচি।
-দোকান খোলা রাখেন কতক্ষণ? 
-সকাল ৭টা থেকে রাত ১০ টা। কোন কোন সময় ১১/১২ টাও থাকে।
-বেচা কেনা তবে ভালোই।
-আপনাদের দোয়ায় ভালোই চলে। 
একে জিজ্ঞেস করে তেমন লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী খুন হয়েছে রাত পৌনে তিনটার আশেপাশে। তবুও তদন্তের খাতিরে জিজ্ঞেস করলেন, "পরশু রাত কয়টা পর্যন্ত খোলা ছিলো দোকান?"
-স্যার কি পুলিশের লোক?
-পুলিশ হইলে বলা যাবে না নাকি?
-না তা কেন হইবো।পরশুদিন বৃষ্টির লিগা মানুষ কম আছিলো তাই ৯ টার মধ্যে বন্ধ কইরা দিছি।
-আচ্ছা। তবে এর আগে আশে পাশে কাউকে দেখেছো যাকে দেখে অন্যরকম লেগেছিলো?
-না তো, আমার এহানে আহে পোলাপান বেশি। আড্ডা মারে, গান গায়, চা-বিড়ি খায় আর চইল্লা যায়।
-ঠিক আছে। বিল টা দেও। 
বিল চুকিয়ে বাইরে এসে দোকান থেকে পাবলিক টয়লেটের দূরত্ব টা মনে মনে মেপে নিলো। মনসুর মিয়ার দোকান থেকে ইচ্ছা করে কেও না চাইলে পাবলিক টয়লেটের দিকে কারো নজর যাবে না কিন্তু এটাই সবথেকে কাছের দোকান ছিলো।আশে পাশে নজর দিচ্ছিলেন,এমন সময় দাঁতের ফাক দিয়ে চিড়িৎ চিড়িৎ করে থু থু ফেলতে ফেলতে ৮/১০ বছরের এক বাচ্চা এসে বললো, "৫০০ ট্যাহা দিলে আমি আপনারে কিছু কতা কইতে পারি।" ফরিদ সাহেব হাসলেন এই পিচ্চির দুঃসাহসের কথা ভেবে, নাক টিপলে দুধ বের হবে এই বয়সে পুলিশের সাথে সওদা করতে আসছে।
"তো এখানে দাঁড়িয়ে বলবেন নাকি কোথাও বসে বলবেন স্যার?" কিছুটা ব্যাঙ্গাত্মক ভাষায় জিজ্ঞেস করলেন ফরিদ সাহেব।
-আপনি যেহানে কইবেন সেইহানে কমু।
-পুলিশ স্টেশন চলেন তবে। 
পুলিশ স্টেশনের নাম শুনে দৌড় দিতে নিয়েছিলো কিন্তু সাথে সাথে বাজ পাখির মত কনস্টেবল নয়ন খপ করে তাকে ধরে ফেলে।
ফরিদ সাহেব মানিব্যাগ থেকে ১০০০ টাকার একটা কচকচা নোট বের করে বললো,"বানিয়ে কিছু বলবি না। যা বলার সোজা ভাষায় বলবি।"
ছেলেটি বলা শুরু করলো,"পরশু দিন রাইতে অনেক বৃষ্টি হইতাছিলো। আমি ওই টয়লেটের উল্টা দিকের যাত্রী ছাউনিতে ঘুমাই। বৃষ্টি আর বাতাসে আমার অনেক শীত করতাছিলো, বৃষ্টির ছিটায় আমার ঘুম ভাইঙ্গা গেছিলো।কিছুক্ষণ পর দেহি একটা মানুষ ছাতি লইয়া ওই টয়েলেটে ঢুকছে। তার কিছুক্ষণ পর আরো একজন তবে সে ছাতি না একটা শাল মুরা দিয়া ঢুকলো। অনেকক্ষণ পর সেই শাল মুরা দেওয়া লোকটা বের হইয়া দৌড় দিলো।আমি ভাবছি বৃষ্টিতেন বাচার লিগা দৌড় দিছে। তয় যতক্ষণ সজাগ আছিলাম ওই পরথম লোকটারে আর বাইর হইতে দেহি নাই।" 
"এই টুক কথার জন্য ৫০০ টাকা চাইলি?"
-"আপনারে এই টুক কতাও কি কেও কইছে।?"
হাজার টাকার নোট টা বাচ্চাটার হাতে দিলো সাথে নিজের একটা কার্ড আর বললো,"এইসব ছাইড়া যদি মানুষ হইতে চাস আমার সাথে যোগাযোগ করিস।"
"মার্ডারার তবে একজন," নয়ন বলে উঠলো।ফরিদ সাহেবকে চিন্তায় মগ্ন দেখা গেলো।অজান্তেই বাচ্চাটা এই ডুবে যাওয়া মানুষের একটুকরো কাঠ হয়ে গেলো। 
ফরিদ সাহেব কিছু বলতে যাবে তখন-ই তার ফোন বেজে উঠলো।কথা শেষ করে নয়নকে বললো "আমার জন্য দুইটা পান নিয়ে আসোতো। ওইদিন মার্ডার প্লেসে ঢুকে আমার কিডনি পর্যন্ত নড়ে উঠেছিলো"
-আবার যাবেন মার্ডার প্লেসে?
-হ্যাঁ তবে এটায় না। একি রকম ভাবে নতুন আরেকটা মার্ডার হয়েছে। সেখানে যেতে হবে।
 #ফিরে_আসা (পর্ব২)
-কি যে কন স্যার চায়ের দোকানে মানুষ আর কি খাইবো? ক…Read More
পাবলিক টয়লেটের মেঝে কাদা আর পরে থাকা লাশের রক্তে একদম মাখামাখি হয়ে আছে। মানুষের রক্ত আর মূত্রের গন্ধ একসাথে হয়ে এক বিদঘুটে গন্ধ তৈরি করেছে।দরজা দিয়ে ঢুকেই ওই গন্ধ নাকে আসতেই ফরিদ সাহেবের মনে হলো পেটের মধ্য থেকে কিডনি গলা দিয়ে বের হয়ে যেতে চাচ্ছে। কিছু দেখার আগেই বের হয়ে আসলেন। বাইরে থেকে নাকে মাস্ক পরে রুমাল চাপা দিয়ে আবার ফেরত গেলেন। এতবার ভিক্টিমকে ছুরিকাঘাত করা হয়েছে যেনো হত্যাকারীর সাথে তার আজন্ম শত্রুতা। লাশ থেকে চোখ পড়লো দেয়ালে।ভিক্টিমের রক্ত দিয়ে খুব সুন্দর হাতের লেখায় কেউ লিখে গেছে, "আমার তো ফিরে আসার কথা ছিলো!" দেখে মনে হবে কেউ কোন সূক্ষ্ম তুলি দিয়ে এই লেখা লিখে গেছে।
ক্রাইম সিন থেকে টুকটাক জিজ্ঞাসাবাদ করে  ভিক্টিমের জীবনবৃত্তান্ত নিয়ে বসলেন।
ভিক্টিম হলেন অবসরপ্রাপ্ত  বিচারপতি জাফর উদ্দিন। পেশাজীবনে কেস লড়েছেন প্রচুর এবং জয়ের দেখা পেয়েছেন ৭৫% ক্ষেত্রেই। হেরে যাওয়া কেস গুলোকেও জিতেছেন সিংহের মত। তবে তাকে নিয়ে অনেক উড়ো খবরও ছিলো বটে। কড়া চায়ে টোস্ট বিস্কুট ভিজিয়ে খেতে খেতে জাফর সাহেবের আত্মীয়, বন্ধু এবং শত্রুদের লিস্ট বানাতে থাকলেন ফরিদ সাহেব। যদিও এখনো কাউকে সন্দেহ করে তার পরিবার কোন মামলা করেনি, তবুও জিজ্ঞাসাবাদে যেনো কেউ বাদ না যায় তার জন্য এই লিস্ট। চায়ের কাপ নিতে নিতে ফরিদ সাহেবের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে কনস্টেবল নয়ন বলে উঠলো, "কে যে মারলো উনারে।" তার দিকে না তাকিয়ে ফরিদ সাহেব বলে উঠলেন, "যার ফিরে আসার কথা ছিলো!"
ফিরে আসা (পর্ব ১)
পাবলিক টয়লেটের মেঝে কাদা আর পরে থাকা লাশের রক্তে একদম মাখামাখি হয়ে আছে। মানুষের রক্ত আর মূত্রের গন্ধ একসাথে হয়ে এক বিদঘুটে গন্ধ তৈরি করেছে।দরজা দিয়ে ঢুকেই ওই গন্ধ নাকে আসতেই ফরিদ সাহেবের মনে হলো পেটের মধ্য থেকে কিডনি গলা দিয়ে বের হয়ে যেতে চাচ্ছে। কিছু দেখার আগেই বের হয়ে আসলেন। বাইরে থেকে নাকে মাস্ক পরে রুমাল চাপা দিয়ে আবার ফেরত গেলেন।…Read More
২ মিনিটের জন্য ফ্যানটা চালু করেন,
তারপর বন্ধ করে দেন।
দেখবেন, ১ মিনিট ফ্রি ঘুরবে।
এইভাবেই, আপনার বিদ্যুৎ বিল কমাতে পারেন!👀
আর হ্যাঁ, ধন্যবাদ লাগবে না।
আমি প্রায়ই ফ্রি পরামর্শ দিয়ে থাকি!😌
২ মিনিটের জন্য ফ্যানটা চালু করেন,
তারপর বন্ধ করে দেন।
দেখবেন, ১ মিনিট ফ্রি ঘুরবে।
এইভাবেই, আপনার বিদ্যুৎ বিল কমাতে পারেন!👀
আর হ্যাঁ, ধন্যবাদ লাগবে না।
আমি প্রায়ই ফ্রি পরামর্শ দিয়ে থাকি!😌
Jannatul Ferdous Nusrat and মামুন আব্দুল্লাহ are now friends
Jannatul Ferdous Nusrat and ঈশিতা ঈরু are now friends
সেই চোখের দিকে তাকিয়ে, নিজেকে পুড়ছি বহু বছর ধরে!
কবে থামবে সেই আগুন?
তোমাকে পাবার পর?
নাকি, নিজের মৃত্যুর পর?
সেই চোখের দিকে তাকিয়ে, নিজেকে পুড়ছি বহু বছর ধরে!
কবে থামবে সেই আগুন?
তোমাকে পাবার পর?
নাকি, নিজের মৃত্যুর পর?
লাল কালোতে মিশে গেছে
এই রাতের আঁধার,
আঁধার রাতের চিত্র যেন
বড়ই চমৎকার!
লাল কালোতে মিশে গেছে
এই রাতের আঁধার,
আঁধার রাতের চিত্র যেন
বড়ই চমৎকার!
Jannatul Ferdous Nusrat changed their profile picture