-
পাবলিক টয়লেটের মেঝে কাদা আর পরে থাকা লাশের রক্তে একদম মাখামাখি হয়ে আছে। মানুষের রক্ত আর মূত্রের গন্ধ একসাথে হয়ে এক বিদঘুটে গন্ধ তৈরি করেছে।দরজা দিয়ে ঢুকেই ওই গন্ধ নাকে আসতেই ফরিদ সাহেবের মনে হলো পেটের মধ্য থেকে কিডনি গলা দিয়ে বের হয়ে যেতে চাচ্ছে। কিছু দেখার আগেই বের হয়ে আসলেন। বাইরে থেকে নাকে মাস্ক পরে রুমাল চাপা দিয়ে আবার ফেরত গেলেন। এতবার ভিক্টিমকে ছুরিকাঘাত করা হয়েছে যেনো হত্যাকারীর সাথে তার আজন্ম শত্রুতা। লাশ থেকে চোখ পড়লো দেয়ালে।ভিক্টিমের রক্ত দিয়ে খুব সুন্দর হাতের লেখায় কেউ লিখে গেছে, “আমার তো ফিরে আসার কথা ছিলো!” দেখে মনে হবে কেউ কোন সূক্ষ্ম তুলি দিয়ে এই লেখা লিখে গেছে।
ক্রাইম সিন থেকে টুকটাক জিজ্ঞাসাবাদ করে ভিক্টিমের জীবনবৃত্তান্ত নিয়ে বসলেন।
ভিক্টিম হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জাফর উদ্দিন। পেশাজীবনে কেস লড়েছেন প্রচুর এবং জয়ের দেখা পেয়েছেন ৭৫% ক্ষেত্রেই। হেরে যাওয়া কেস গুলোকেও জিতেছেন সিংহের মত। তবে তাকে নিয়ে অনেক উড়ো খবরও ছিলো বটে। কড়া চায়ে টোস্ট বিস্কুট ভিজিয়ে খেতে খেতে জাফর সাহেবের আত্মীয়, বন্ধু এবং শত্রুদের লিস্ট বানাতে থাকলেন ফরিদ সাহেব। যদিও এখনো কাউকে সন্দেহ করে তার পরিবার কোন মামলা করেনি, তবুও জিজ্ঞাসাবাদে যেনো কেউ বাদ না যায় তার জন্য এই লিস্ট। চায়ের কাপ নিতে নিতে ফরিদ সাহেবের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে কনস্টেবল নয়ন বলে উঠলো, “কে যে মারলো উনারে।” তার দিকে না তাকিয়ে ফরিদ সাহেব বলে উঠলেন, “যার ফিরে আসার কথা ছিলো!”ফিরে আসা (পর্ব ১)
3 Comments
Friends
MDabunuman
@mdabunuman
Anowar-Hossain
@anowar-hossain
Saiful-Malek
@saiful-malek
Afmqausar-Qausar
@afmqausar-qausar
Shojan Maria Shoche
@shojanmaria
Ayesha haque
@sumayahaque1
Md.-Salim-Reza
@md-salim-reza
Hafiz
@1hafiz1


জমজমাট একটা গল্প পেতে চলেছি! পরের পর্বের জন্য অধীর অপেক্ষায় রইলাম!