Profile Photo

Kazi Zuberi MostakOffline

  • Kazi-Zuberi-Mostak
  • Profile picture of Kazi Zuberi Mostak

    Kazi Zuberi Mostak

    5 years, 3 months ago

    আফসোস // কাজী জুবেরী মোস্তাক

    তখন আমার ভীষণ হাসি পায় ,
    যখন মঞ্চে জ্ঞানহীন ব্যক্তি জ্ঞানতাপস হয়ে যায় ;
    আর আহাম্মক পা’চাটার দলও বাহবা দিয়ে যায় ।

    তখন আমার ভীষণ হাসি পায় ,
    যখন বিবেকহীনরাই বিবেকের কথা বলে বেড়ায় ;
    আর নামধারী চেতনবাজরা হাত তালি দিয়ে যায় ।

    তখন আমার ভীষণ হাসি পায় ,
    যখন দূর্নীতিবাজ বড় বড় নীতিবাক্য বলে যায় ;
    আর রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের কর্তা বনে যায় ।

    তখন আমার ভীষণ হাসি পায় ,
    ঘুষ খোড়’রাও যখন সততার জন্যে পুরস্কৃত হয় ;
    আর পত্রিকার ফ্রন্ট পেজে তার ছবিও ছাপা হয় ।

    তখন আমার ভীষণ হাসি পায় ,
    আইন অমান্যকারীই যখন আইন শেখাতে চায় ;
    আর আহাম্মক জনতার দল তাতে হাততালি দেয় ।

    তখন আমার ভীষণ হাসি পায় ,
    যখন মাদক ব্যবসায়ী মাদক বিরোধী বনে যায় ;
    আর মাদকাসক্তরা মাদক বিরোধী মিছিলে যায় ।

    আজ আমার ভীষণ কষ্টও হয় ,
    যখন দেখি রাষ্ট্রের ধ্বংস ও মানবতার অবক্ষয় ;
    আর ক্ষমতার পালাবদলে সবাই সেচ্ছাচারী হয় ।

    4
    3 Comments
Skip to toolbar