-
আমি ধর্মরে করি অপমান
টেবিলের তলে ঘুষ নিয়া
হইতে চাই মহান!
দাড়ি-টুপি পড়ে মন্দির ভাঙি-
মসজিদ ভাঙি শিবের নামে
টাকার লোভে ধর্মান্তরে
পূণ্য কামাই যীশুর নামে!
আমি ধর্মরে করি অপমান
কুকুরের গায়ে ছ্যাকা দিয়া
হয়া যাই শক্তিমান
চুরিদারি করি দুইহাতে,
ধর্ষণ করি নির্বিশেষে
গরিবের পেটে লাথি মেরে
স্বার্থের তোড়ে প্রতারণা করে
করি জঘন্য অপরাধ-
আমি ধর্মরে করি অপমান!
তবু ধর্মের নামে মানুষের থেকে
নেই সনদ শুদ্ধতার
ধর্ম চালাই নিজের মতো-
ধার্মিক ম্রিয়মাণ।
করি ধর্মরে অপমান!
~ধর্ম
৩-১০-২২
[ধর্মের অপব্যখ্যা প্রাণনাশের কারণ। ধর্ম মানুষ হতে শেখায়, অমানুষ নয়!]
Friends
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Rabi Jahangir
@rabi-jahangir
Tarin Jannat
@tarinjannat648gmail-com
S-H-Samrat
@s-h-samrat

