তুলট | মাহবুবা করিম | Activity
🍁তোমার আঙুল—মোহমন্ত্র
তোমার আঙুল     লিফলেট
তোমার আঙুল     রাইফেল
তোমার আঙুল     বিষের ছুরি
তোমার আঙুল     চৌদ্দশিকের জেল
যে তোমার আঙুল ছুঁয়েছে— সে নির্ঘাত মরেছে
জনমের মত মরেছে, অকালে মরেছে—
যে তোমার আঙুল ছুঁয়েছে—করাতে কেটেছে—আগুনে পুড়েছে—প্রেমে মরেছে, সত্য।
🍁তোমার আঙুল—মোহমন্ত্র
তোমার আঙুল     লিফলেট
তোমার আঙুল     রাইফেল
তোমার আঙুল     বিষের ছুরি
তোমার আঙুল     চৌদ্দশিকের জেল
যে তোমার আঙুল ছুঁয়েছে— সে নির্ঘাত মরেছে
জনমের মত মরেছে, অকালে মরেছে—
যে তোমার আঙুল ছুঁয়েছে—করাতে কেটেছে—আগুনে পুড়েছে—প্রেমে মরেছে, সত্য।
🧵🧶অজান্তেই কত কী আছে তোমার!
যতবার হাসো—একটি গাছ রোপন করি অন্তরে। 
জানো কী মেয়ে, সাতশত আট কোটি অর্জুন গাছ ধীরে ধীরে বড় হচ্ছে হৃদয়ে? তুমি—বিষ ছড়ালেও তা শুষে নিয়ে অক্সিজেন ফিরিয়ে দেয়ার মত এতটা বনাঞ্চল  
                                হৃদয়ে নিয়ে ঘুরে বেড়াই এখন ।
যদি ঘৃণা দাও অথবা বিষ, যা-ই দাও–
বনাঞ্চল বাড়ুক—বনাঞ্চল বাড়িয়ে চলেছি নিরন্তন
হাসি থামিও না মেয়ে—হাসতে হয় অনন্তকাল।
সমুদ্র— ভালো লাগে না মেয়ে তোমার ? তাই অশ্রু লুকিয়ে পাহাড় গড়েছি অন্তর্লীনে। সিঁড়ি কাটি; কাটতে কাটতে ঘর পাতি ; সেই ঘর নিয়ে ঘুরে বেড়াই অন্তরপুরে। যদি ক্লান্ত হও, এসে জিরোও, শুতে চাও, ঘুমোতে চাও—
যদি নাই চাও —ঘরে আলো জ্বলে—জ্বলুক, ঘরে জোনাক জ্বলে—জ্বলুক। পাহাড় কেট না মেয়ে—পাহাড় কাটতে নেই।
       যদি তৃষ্ণার্ত হও, হও যদি, জেনো —
       একটি মিঠা নদী আজন্ম বয়ে বেড়াই ঠোঁটে।
অথচ—এক কোটি বছর! এক কোটি বছর 
কত অজানা ঘর,  বনাঞ্চল ও নদী আছে তোমার -অজানাই।
🧵🧶অজান্তেই কত কী আছে তোমার!
যতবার হাসো—একটি গাছ রোপন করি অন্তরে।
                                হৃদয়ে নিয়ে ঘুরে বেড়াই এখন ।
যদি ঘৃণা দাও অথবা বিষ, যা-ই দাও–
বনাঞ্চল বাড়ুক—বনাঞ্চল বাড়িয়ে চলেছি…Read More
♟️ মৃদুমন্দ
দেখবো— দেখাবো কামুক অপরাজিতা;
তোমার বুকে ঢালবো বিয়ারের বুদবুদ
ঠোঁটের ওপর— কাফফারা দিব একত্রিশ চুম্বন!
এইভাবে ভালোবাসা ছুঁড়বো,
যতদিন আমার সমুদ্রে তুমি ডুবে না মরো।
♟️ মৃদুমন্দ
দেখবো— দেখাবো কামুক অপরাজিতা;
তোমার বুকে ঢালবো বিয়ারের বুদবুদ
ঠোঁটের ওপর— কাফফারা দিব একত্রিশ চুম্বন!
এইভাবে ভালোবাসা ছুঁড়বো,
যতদিন আমার সমুদ্রে তুমি ডুবে না মরো।
🍁টেলিস্কোপ কেবলই আকাশ দেখে
দূরের জিনিস ঝাপসা দেখি
    তুমি কতো দূর ?
    কতো দূর ? 
আমার বৈদেশি প্রেমিক ....
টেলিস্কোপ  - কেবলই আকাশ দেখে , 
                            ইশ্বর দেখি না যে ;
তুমি কী অতো দূর ? সুদূর আরশে ?
🍁টেলিস্কোপ কেবলই আকাশ দেখে
দূরের জিনিস ঝাপসা দেখি
    তুমি কতো দূর ?
    কতো দূর ? 
আমার বৈদেশি প্রেমিক ….
টেলিস্কোপ  – কেবলই আকাশ দেখে ,
                            ইশ্বর দেখি না যে ;
তুমি কী অতো দূর ? সুদূর আরশে ?
🍁তোমার হাসি এত নিঃষ্পাপ কেন 
টুপ টুপ বৃষ্টি শেষে যেই না মেঘ কেটে উঁকি দিল ভরা পূর্ণিমা
এমুহূর্তে আমি নিশ্চিত জোছনা তোমার হাসি হাসি গালে চুমু খেয়ে পৃথিবীটা এতো আলোকিত করেছে... 
নয়তো কী? 
অত রূপ চাঁদের কবে ছিলো ? 
হাসছো? 
তুমি হাসলেই এমন হয়,
তুমি হাসলেই দাগী আসামীও বাইবেল পড়তে শুরু করে
তুমি হাসলেই ঘাতকের বিষমাখা ছুরি খসে পড়ে হাত থেকে 
তুমি হাসলেই দগ্ধ হৃদয়...  মিঠা নদী হয়ে যায় । 
কী বিশ্বাস হচ্ছে না ? 
হেসেই দেখো – 
তুমি হাসলেই সহস্র প্রেমিক ক্রুশবিদ্ধ যীশু হতে চায়, 
তুমি হাসলেই আমার খুব খুণ হতে ইচ্ছে করে তোমার ভেতর । 
শুনছো? ঐভাবে হেসো না মেয়ে–
হাসলেই,  পৃথিবী নুয়ে পড়ে তোমার পায়ের কাছে।
🍁তোমার হাসি এত নিঃষ্পাপ কেন 
টুপ টুপ বৃষ্টি শেষে যেই না মেঘ কেটে উঁকি দিল ভরা পূর্ণিমা
এমুহূর্তে আমি নিশ্চিত জোছনা তোমার হাসি হাসি গালে চুমু খেয়ে পৃথিবীটা এতো আলোকিত করেছে… 
নয়তো কী?
অত রূপ চাঁদের কবে ছিলো ? 
হাসছো?
তুমি হাসলেই এমন হয়,
তুমি হাসলেই দাগী আসামীও বাইবেল পড়তে শুরু করে
তুমি হাসলেই ঘাতকের বিষমাখা ছুরি খসে পড়ে হাত থেকে…Read More
মাহবুবা করিম changed their profile picture
♟️আপনার প্রেমিকা হতে চাই
শুনেছি–
পিথাগোরাসের মারপ্যাঁচ বোঝেন; ক্যামিস্ট্রি মোটেও বোঝেন না। অথচ কী না পিওর ব্যাচেলর..
ঘরে ইঁদুরের সাম্রাজ্য, মনে জং ধরেছে
আপনার ঠোঁটে ছাপ পড়েছে আগুনের;
একবার সুযোগ দিন না প্লিজ—
চুমুর ছাপ ফেলে দিই...
শুনেছি–
ইদানীং চায়ে চিনি ঢালছেন বেশি।রোজ রোজ হাত পুড়িয়ে ফেলছেন। ভুলে যাচ্ছেন স্বল্পায়ু জীবনে একজন প্রেমিকা থাকা কতটা জরুরী।
একটি সুযোগ দিয়েই দেখুন প্লিজ,
তল্পিতল্পা গুটিয়ে আপনার ভেতরে ঢুকে পড়ি; প্রেমিকা হই–
প্রেমিকা হয়ে খুব করে গুছিয়ে দেই আপনাকে।
♟️আপনার প্রেমিকা হতে চাই
শুনেছি–
পিথাগোরাসের মারপ্যাঁচ বোঝেন; ক্যামিস্ট্রি মোটেও বোঝেন না। অথচ কী না পিওর ব্যাচেলর..
ঘরে ইঁদুরের সাম্রাজ্য, মনে জং ধরেছে
আপনার ঠোঁটে ছাপ পড়েছে আগুনের;
একবার সুযোগ দিন না প্লিজ—
চুমুর ছাপ ফেলে দিই…
শুনেছি–
ইদানীং চায়ে চিনি ঢালছেন বেশি।রোজ রোজ হাত পুড়িয়ে ফেলছেন। ভুলে যাচ্ছেন স্বল্পায়ু জীবনে একজন প্…Read More