Profile Photo

মাহবুবা করিমOffline

  • Mahabuba-Karim
  • Profile picture of মাহবুবা করিম

    মাহবুবা করিম

    3 years, 10 months ago

    🍁তোমার হাসি এত নিঃষ্পাপ কেন

    টুপ টুপ বৃষ্টি শেষে যেই না মেঘ কেটে উঁকি দিল ভরা পূর্ণিমা
    এমুহূর্তে আমি নিশ্চিত জোছনা তোমার হাসি হাসি গালে চুমু খেয়ে পৃথিবীটা এতো আলোকিত করেছে…

    নয়তো কী?
    অত রূপ চাঁদের কবে ছিলো ?

    হাসছো?
    তুমি হাসলেই এমন হয়,
    তুমি হাসলেই দাগী আসামীও বাইবেল পড়তে শুরু করে
    তুমি হাসলেই ঘাতকের বিষমাখা ছুরি খসে পড়ে হাত থেকে
    তুমি হাসলেই দগ্ধ হৃদয়… মিঠা নদী হয়ে যায় ।

    কী বিশ্বাস হচ্ছে না ?
    হেসেই দেখো –
    তুমি হাসলেই সহস্র প্রেমিক ক্রুশবিদ্ধ যীশু হতে চায়,
    তুমি হাসলেই আমার খুব খুণ হতে ইচ্ছে করে তোমার ভেতর ।

    শুনছো? ঐভাবে হেসো না মেয়ে–
    হাসলেই, পৃথিবী নুয়ে পড়ে তোমার পায়ের কাছে।

    8
    11 Comments
Skip to toolbar