তুলট | Mahdia Rashid | Activity
নিরাপত্তা অধিকার 
আমার সন্তানের নিরাপত্তা কে দেবে আজ এই নরকে?
পথে ঘাটে, ঘরে কিংবা স্কুলে আর কত লাশ পড়বে  চৌকাঠে?
আমার মেয়ের রক্তাক্ত দেহের ওপর আমার এই আর্তনাদ,
আমার ছেলের শেষ চিৎকার,যা ছিঁড়ে ফেলে গগনবিদারী আকাশ।
কেউ কি শুনতে পায়? নাকি সবাই বধির, অন্ধ, কানা?
কোথায় শিশুর অধিকার? কোথায় স্বাধীনভাবে বেঁচে থাকা?
ধর্ষকের ভয়ে অবলা মেয়েকে ঢেকেছি বোরখার আড়ালে,
নিরাপদ ভেবে ছেলেকে দিয়েছি মাদ্রাসার চার দেওয়ালে।
তবুও কেন আমার সন্তান লাশ হয়ে ফেরে দুয়ারে?
হুজুর, প্রতিবেশী, মামা, চাচা মুখোশধারী সব শকুনের তরে।
মা হয়ে কি এই জীবন্ত চিতার দৃশ্য সহ্য করা যায়?
যাদের বড় করেছি বুকের রক্ত জল করা পরম মমতায়।
কসাইয়ের হাতে তুলে দিতে তো ওদের জন্ম আমি দিইনি,
হায়েনাদের নখের আঁচড়ে নিষ্পাপ জীবন যাবে, তা তো চাইনি।
আজকের এই তথাকথিত ভদ্রসমাজের বিচার করতে হাত কাঁপে,
শকুনের দল! শিশুর ছিন্নভিন্ন লাশ দেখেও কি তোদের বুক না কাঁপে?
কী জবাব দিবি রে তোরা? যেদিন আমি মা চাইবো মহাবিচার।
হাশরের মাঠও স্তব্ধ হবে সেদিন, দেখে খোদার হুঙ্কার!
কাঁপুক ধরণী, কাঁপুক মেদিনী, কাঁপুক খোদার আরশ, 
আমি দেখে ছাড়বো এই বাংলায়, আমার সন্তানের লাশে ন্যায়ের পরশ।
নিরাপত্তা অধিকার 
আমার সন্তানের নিরাপত্তা কে দেবে আজ এই নরকে?
পথে ঘাটে, ঘরে কিংবা স্কুলে আর কত লাশ পড়বে  চৌকাঠে?
আমার মেয়ের রক্তাক্ত দেহের ওপর আমার এই আর্তনাদ,
আমার ছেলের শেষ চিৎকার,যা ছিঁড়ে ফেলে গগনবিদারী আকাশ।
কেউ কি শুনতে পায়? নাকি সবাই বধির, অন্ধ, কানা?
কোথায় শিশুর অধিকার? কোথায় স্বাধীনভাবে বেঁচে থাকা?
ধর্ষকের ভয়ে অবলা মেয়েকে ঢেকেছি ব…Read More
মুখোশ 
হে সুন্দর মানুষ,
 জাগো বাঙালি জাগো আজ তবে,
 ভণ্ড এই রূপ আর কতকাল রবে? 
ছিঁড়ে ফেলো এই শক্ত মুখোশধারী ছল, 
ভেঙে দাও সব মিথ্যে দম্ভের অতল।
চিহ্নিত করো আমায় সমাজের দ্বারে, 
দূর করো এই দেশ থেকে অন্যায় চিরতরে। 
আমি যে অপকারী, বিষাক্ত এক নাম,
 শাস্তি দাও আমায় এটিই  শেষ পরিণাম।
ঘৃণা করো আমায় , করো না ক্ষমা আর, 
প্রকাশ হোক আজ আমার আসল প্রকার।
 বিচারের কাঠগড়ায় দাও আমায় ঠাঁই,
 মুখোশহীন এক শুদ্ধ সমাজ আমি চাই।
মুখোশ
হে সুন্দর মানুষ,
 জাগো বাঙালি জাগো আজ তবে,
 ভণ্ড এই রূপ আর কতকাল রবে?
ছিঁড়ে ফেলো এই শক্ত মুখোশধারী ছল,
ভেঙে দাও সব মিথ্যে দম্ভের অতল।
চিহ্নিত করো আমায় সমাজের দ্বারে,
দূর করো এই দেশ থেকে অন্যায় চিরতরে।
আমি যে অপকারী, বিষাক্ত এক নাম,
 শাস্তি দাও আমায় এটিই  শেষ পরিণাম।
ঘৃণা করো আমায় , করো না ক্ষমা আর,
প্রকাশ হোক আজ আমার আস…Read More