Profile Photo

Mahdia RashidOffline

  • mahdiarashid
  • Profile picture of Mahdia Rashid

    Mahdia Rashid

    • 2 days, 5 hours ago

    মুখোশ
    হে সুন্দর মানুষ,
    জাগো বাঙালি জাগো আজ তবে,
    ভণ্ড এই রূপ আর কতকাল রবে?
    ছিঁড়ে ফেলো এই শক্ত মুখোশধারী ছল,
    ভেঙে দাও সব মিথ্যে দম্ভের অতল।

    চিহ্নিত করো আমায় সমাজের দ্বারে,
    দূর করো এই দেশ থেকে অন্যায় চিরতরে।
    আমি যে অপকারী, বিষাক্ত এক নাম,
    শাস্তি দাও আমায় এটিই  শেষ পরিণাম।

    ঘৃণা করো আমায় , করো না ক্ষমা আর,
    প্রকাশ হোক আজ আমার আসল প্রকার।
    বিচারের কাঠগড়ায় দাও আমায় ঠাঁই,
    মুখোশহীন এক শুদ্ধ সমাজ আমি চাই।

    4
    5 Comments
    • “মুখোশহীন এক শুদ্ধ সমাজ চাই”— আমাদের সবার চাওয়াটাই বলে দিলেন।

    • মুখোশ ধারী সমাজ

    • Mahdia Rashid, “ছিঁড়ে ফেলো এই শক্ত মুখোশধারী ছল” পঙ্‌ক্তিটির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে আপনার যে জোরালো উচ্চারণ ফুটে উঠেছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক, আর বিদ্রোহ ও সত্যের আকাঙ্ক্ষা নিয়ে লেখা এমন সাহসী সৃষ্টিগুলো যেন সমাজের প্রতিটি স্তরে ন্যায়ের বোধ জাগিয়ে তোলে, তাই আপনি আরও অনেক এমন চমৎকার লেখা আমাদের উপহার দিতে থাকুন।

    • Mahdia Rashid, আপনার লেখা ‘ছিঁড়ে ফেলো এই শক্ত মুখোশধারী ছল’ লাইনটা ভীষণ শক্তিশালী এবং একদম সময়োপযোগী একটা বার্তা দিয়েছে।

    • বিচারের কাঠগড়ায় অন্যায়কারীকে দাড়াতে হবে কোন নিস্তার নেই ।

Friends

Skip to toolbar