Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    1 month, 4 weeks ago

    বসন্ত
    — মানিক কুমার সাঁজোয়াল

    নেই আর সেই বসন্ত, নেই সেই দিনের সুর,
    স্মৃতির পাতায় ঝাপসা আজ সেই পলাশ রাঙা ভোর।
    বাতাসে আজ মাতাল করা সেই শিমুলের ঘ্রাণ নেই,
    হৃদয় জুড়ে আগের মতো রঙিন কোনো গান নেই।

    সবুজ বনের আড়াল থেকে কোকিল ডাকে মিছে,
    হারিয়ে গেছে সেই দিনগুলো স্মৃতির পিছে পিছে।
    রুক্ষ রোদে তপ্ত আকাশ, বিবর্ণ আজ ধরণী,
    মৃতপ্রায় নদীর বুকে চলে না আর তরণী।

    ফাগুন আসে নিয়ম করে, আসে না সেই মন,
    যান্ত্রিকতায় বন্দি আজ আমাদের এ জীবন।
    আগের মতো ব্যাকুল হয়ে কেউ তো আর চেয়ে রয় না,
    মনের গোপন গভীর কথা কেউ তো আর কয় না।

    বকুলতলায় অলস দুপুর কাটতো যে আড্ডায়,
    আজ সেখানে বিষণ্ণতা ধুলোবালি ওড়ায়।
    হারিয়ে গেছে চিঠির ভাঁজে শুকনো ফুলের ঘ্রাণ,
    ব্যস্ত শহরে যন্ত্র এখন মানুষের অভিমান।

    হয়তো বসন্ত আজও আসে প্রকৃতির ওই দ্বারে,
    কিন্তু আমরা হারিয়ে গেছি কৃত্রিমতার আঁধারে।
    রঙিন দিনেও ধূসর লাগে একাকী এ প্রান্তর,
    বসন্ত আজ শুধুই ক্যালেন্ডারে, নেইকো ভেতর ঘর।

    অপেক্ষার সেই প্রহরগুলো ক্লান্ত এখন বড্ড,
    ভালোবাসার ভাষাগুলো হয়েছে আজ অবাধ্য।
    নেই আর সেই বসন্ত, নেই সেই আবেগ মাখা ক্ষণ,
    শুকনো পাতার মতোই ঝরে যায় মানুষের এ মন।

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    5
    4 Comments
    • বসন্ত আবার আসুক ফিরে কবি হৃদয়ে… 💙

    • বসন্ত আবার আসুক ফিরে কবি হৃদয়ে…।

    • আধুনিক যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে এক দীর্ঘশ্বাসমাখা প্রতিবাদ।

    • বসন্ত এখন শুধু ক্যালেন্ডারে… এই সত্যিটা এত সুন্দর করে বলতে পারলেন!পড়তে পড়তে বুকটা ভারী হয়ে গেলো ..

Skip to toolbar