-
নারী
মানিক কুমার সাঁজোয়ালনারী—মা, স্নেহের প্রথম আলো,
নারী—বোন, ভালোবাসার নির্ভর ভালো।
নারী—স্ত্রী, জীবনের সাথী হয়ে,
নারী—মেয়ে, হাসি ছড়ায় হৃদয় জুড়ে।
নারী—মমতা, অনন্ত এক সাগর,
নারী—শক্তি, অদম্য সাহসের নাগর।
নারী—স্বপ্ন, রঙিন ভোরের গান,
নারী—আশা, আঁধারে জ্বালায় প্রাণ।
নারী—ত্যাগ, নীরব কষ্টের ছবি,
নারী—প্রেরণা, এগিয়ে যাওয়ার রবি।
নারী—আদর, কোমল স্পর্শের ছোঁয়া,
নারী—সংগ্রাম, ঝড়েও না হয় ক্ষয়।
নারী—অধিকার, নিজের পথের দাবী,
নারী—সম্মান, জীবনের মূল চাবি।
নারী—জীবন, সৃষ্টি যার হাতে,
নারী—ভালোবাসা, হৃদয়ের প্রভাতে।
নারী—অস্তিত্ব, পৃথিবীর মূলে,
নারী—সৌন্দর্য, প্রকৃতির ফুলে।
নারী—অনন্ত, সময়ের স্রোতে বয়ে,
নারী—মানবতা, বিশ্বকে রাখে জড়িয়ে।বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।
5 Comments-
আপনার লেখার অন্তর্নিহিত বক্তব্যটি খুবই মহৎ। এই বক্তব্যটি যদি আমাদের পুরুষ প্রজাতি অন্তরে ধারণ করতো তাহলে পৃথিবীতে সুন্দরতম সময় নেমে আসতো। লেখাটির জন্য অবিরাম অনির্বাণ শুভেচ্ছা,আপনাকে !
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
shimul gupta
@shimulgupta
Abbas Ali
@abbasali
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Eqbal Hossain
@eqbalhossain



অনেক সুন্দর লিখেছেন।