Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    4 days, 2 hours ago

    চল —
    মানিক কুমার সাঁজোয়াল

    চল, আজ পথের কাছে নাম না জিজ্ঞেস করি,
    শুধু হাঁটার শব্দে চিনে নিই দূরত্ব।
    চল, রোদের নিচে রেখে আসি ক্লান্তি,
    আকাশে লিখি নতুন সম্ভাবনার যুক্ত।

    চল, নদীর মতো বাঁক নিই নীরবে,
    পাথর পেলেও থামি না মাঝপথে।
    চল, মেঘের ভেতর সূর্যের মতো
    অপেক্ষা রাখি অনাগত প্রভাতে।

    চল, যে স্বপ্ন বহুদিন ঘুমিয়ে আছে,
    তার চোখে আবার আলো জ্বালি।
    চল, ভাঙা দিনের ধুলো ঝেড়ে
    নতুন ভোরের দিকে হাত বাড়াই।

    চল, কথারা কম হোক— মন কথা বলুক,
    অভিমান গলে যাক সময়ের জলে।
    চল, ভুলগুলোকে শত্রু না ভেবে
    শিক্ষার মতো রাখি হৃদয়তলে।

    চল, শেষ মানে শেষ নয় জেনে,
    প্রতিটি বিদায়ে শুরু খুঁজি।
    চল, একসাথে হেঁটে যাই এমন দূরে—
    যেখানে মানুষ নিজেরই আলো বুঝি।

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    4
    3 Comments
    • নতুন ভোরে, নতুন আলোয় একসাথে হেঁটে যাওয়ার এক চমৎকার কাব্যিক আহ্বান!

    • ভাঙা পথেও চলে নতুন ভোর…..🤍

    • “বিংশতপদীর কাঠামো বজায় রেখে একটি ধারাবাহিক ভাবপ্রবাহ ধরে রাখা সহজ নয়।
      সেই দিক থেকে প্রচেষ্টাটি প্রশংসার দাবিদার।
      কলম চলুক অবিরাম।

Skip to toolbar