Profile Photo

মোঃ মুহিউদ্দীনOffline

  • Md.Muhiuddin
  • Profile picture of মোঃ মুহিউদ্দীন

    মোঃ মুহিউদ্দীন

    4 years, 7 months ago

    দাম্ভিক পথিক
    এক পথিক ব্যবসার উদ্দেশ্যে বসরা রওয়ানা হলো। তার সাথে আর একজন পথিক ও ব্যবসার উদ্দেশ্যে রওনা হলো। তারা দুজন একত্রে বসরা নগরির দিকে চলতে লাগলো। প্রথম পথিক ছিল দাম্ভিক। আর দ্বিতীয় পথিক ছিল শান্ত আর দয়ালু। পথ ধরে যাওয়ার সময় লোকেরা দু’নো পথিক কে দেখে সালাম দিত। দ্বিতীয় পথিক সালামের জবাব দিতে, প্রথম পথিক এর ব্যতিক্রম। সে মানুষকে গাল-মন্দ করতো। সারা পথ এরকম করে চলতে লাগল। কিছু দূর যাওয়ার পর প্রথমপথিক দ্বিতীয় পথিক থেকে পৃথক হয়ে গেল।দ্বিতীয় পথিক বলে ভাই একা যেও না রাস্তায় বিপদ হতে পারে। প্রথম পথিক বলে তুমি তোমার চিন্তা করো। আমার চিন্তা তোমার করতে হবেনা। প্রথম পথিক দ্বিতীয় পথিক কে সব সময় গাল-মন্দ করতে থাকতো। প্রথম পথিক দ্বিতীয় পথিককে বসরা নগরীর লোকের ভালো করে চিনতো, কারণ তারা অনেক বছর যাবত বসরা নগরীতে ব্যবসা করেন। প্রথম পথিকের দাম্ভিকতা বসরা নগরীর সবাই জানতো। সে কারো সঙ্গে ভালো ব্যবহার করত না। প্রথম পথিক ক্রেতাদের সাথে দূর ব্যবহার করতো। দ্বিতীয় প্রতি ছিল দয়ালু ।দ্বিতীয় পথিক সকল মানুষের মন জয় করে নিয়েছিল। সে খুব শান্ত প্রকৃতির মানুষ ছিল। তার মন ছিল উদার।একদিন হঠাৎ প্রথম পথিক কে ডাকাতদল রাস্তা ধরে ফেলল।দ্বিতীয় পথিক তা দেখতে পেল, সে নগরীর লোকদের ডাকতে গেল। কোন লোক তার ডাকে সাড়া দিল। সবাই বলতে লাগল, “হে পথিক” যে তোমাকে গাল-মন্দ করে আর দুর্ব্যবহার করে। তাকে তুমি বাঁচাতে চাইছো। দ্বিতীয় পথিক বলল, সে একদিন তার ভুল বুঝতে পারবে। নগরীর সবাইকে বুঝিয়ে প্রথম পথিককে বাঁচাতে চলে গেলেন ডাকাতদলের আস্তানায়। ডাকাতদলের হাত থেকে প্রথম পথিককে বাঁচাবার পর প্রথম পথিক তার ভুল বুঝতে পারলো। তার ব্যবহারের কারণে সে অনুতপ্ত হয়ে সবার কাছে ক্ষমা চাইলো। আর কোনদিন সে কারো সাথে দুর্ব্যবহার করবেনা। প্রথম পথিক দ্বিতীয় পথিকের কাছে ক্ষমা চাইলো। প্রথম পথিক দ্বিতীয় পথিক কে বলল, ভাই আমি তোমাকে এত খারাপ আচরণ করেছি তাও তুমি আমাকে বাঁচাতে এলে। দ্বিতীয় পথিক বলল, ভাই তুমি ভুল করেছো বলে, আমি কি সেই একই ভুল করবো। আমি চেয়েছি তুমি যেন তোমার ভুল বুঝতে পারো। বুঝে সুন্দর একটা জীবন গড়তে পারো। দাম্ভিকতা তোমাকে গ্রাস করে নিয়েছে, তাই তুমি এরকম দুর্ব্যবহার করছো। প্রথম পথিক বলল, ভাই আর লজ্জা দিওনা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্রথম পথিক দ্বিতীয় পথিক তারা দুজন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেল।

    12
    4 Comments
Skip to toolbar