তুলট | আব্দুস সালাম | Activity
কবিতার আকুতি
আব্দুস ছালাম
কবিতা, তুমি কাঁদছ কেন একলা নীরব ঘরে,
তুমি তো মানুষের প্রাণ, আছো সবার অন্তরে।
কবিতা দীর্ঘশ্বাস ছেড়ে কহে—ছিলাম একদিন,
আজ নেই, তোর মতো কবির পাল্লায় হারালাম সেই দিন।
শব্দ আছে, ছন্দ আছে, নেই তো মনের কথা,
কবিতা আজ সাজের পুতুল, হারিয়ে গেছে ব্যথা।
ভাবের চেয়ে শব্দ বড়, অর্থ গেছে তলিয়ে,
কবিরা আজ কবিতা লেখে কবিতাকে ভুলিয়ে।
কোথায় সেই কবিতা, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়,
শোষিত মানুষের অধিকার যে নির্ভয়ে জানায়?
কাজী নজরুলের ‘বিদ্রোহী’ আজও জাগায় প্রাণ,
কবিতারই আগুনে জ্বলে অন্যায়ের মিথ্যা সম্মান।
কবিতা শুধু প্রেম নয়, নয় সৌন্দর্যের অলংকার,
কবিতার শব্দে জেগে ওঠে বঞ্চিত মানুষের অধিকার।
জনতার কণ্ঠে ধ্বনি হয়ে উঠতে পারে প্রতিবাদের ভাষা,
অধিকারহারা মানুষের বুকে জাগিয়ে তুলে আশা।
কবিতা ছিল মানুষের, মানুষেরই প্রাণ,
সত্য বলার সাহস ছিল, ছিল প্রতিবাদের গান।
আজ কবিতা খুঁজে ফেরে সেই হারানো দিন,
যেদিন তার একটি শব্দে জেগে উঠত রণবীর
কবিতা কাঁদে—আমায় দাও সেই পুরোনো শক্তি,
সত্যের পথে লড়াই করে, মানুষ যেন পায় মুক্তি।
মিথ্যার আঁধার ভেদ করে খুলবে বিবেকের দ্বার,
শোষিত মানুষের মুখে গর্জে উঠবে ন্যায়ের হুঙ্কার।
কবিতার আকুতি
আব্দুস ছালাম
কবিতা, তুমি কাঁদছ কেন একলা নীরব ঘরে,
তুমি তো মানুষের প্রাণ, আছো সবার অন্তরে।
কবিতা দীর্ঘশ্বাস ছেড়ে কহে—ছিলাম একদিন,
আজ নেই, তোর মতো কবির পাল্লায় হারালাম সেই দিন।
শব্দ আছে, ছন্দ আছে, নেই তো মনের কথা,
কবিতা আজ সাজের পুতুল, হারিয়ে গেছে ব্যথা।
ভাবের চেয়ে শব্দ বড়, অর্থ গেছে তলিয়ে,
কবিরা আজ কবিতা লেখ…Read More