Profile Photo

আব্দুস সালামOffline

  • mdabdussalam
  • Profile picture of আব্দুস সালাম

    আব্দুস সালাম

    1 day, 3 hours ago

    কবিতার আকুতি
    আব্দুস ছালাম
    কবিতা, তুমি কাঁদছ কেন একলা নীরব ঘরে,
    তুমি তো মানুষের প্রাণ, আছো সবার অন্তরে।
    কবিতা দীর্ঘশ্বাস ছেড়ে কহে—ছিলাম একদিন,
    আজ নেই, তোর মতো কবির পাল্লায় হারালাম সেই দিন।
    শব্দ আছে, ছন্দ আছে, নেই তো মনের কথা,
    কবিতা আজ সাজের পুতুল, হারিয়ে গেছে ব্যথা।
    ভাবের চেয়ে শব্দ বড়, অর্থ গেছে তলিয়ে,
    কবিরা আজ কবিতা লেখে কবিতাকে ভুলিয়ে।

    কোথায় সেই কবিতা, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়,
    শোষিত মানুষের অধিকার যে নির্ভয়ে জানায়?
    কাজী নজরুলের ‘বিদ্রোহী’ আজও জাগায় প্রাণ,
    কবিতারই আগুনে জ্বলে অন্যায়ের মিথ্যা সম্মান।

    কবিতা শুধু প্রেম নয়, নয় সৌন্দর্যের অলংকার,
    কবিতার শব্দে জেগে ওঠে বঞ্চিত মানুষের অধিকার।
    জনতার কণ্ঠে ধ্বনি হয়ে উঠতে পারে প্রতিবাদের ভাষা,
    অধিকারহারা মানুষের বুকে জাগিয়ে তুলে আশা।

    কবিতা ছিল মানুষের, মানুষেরই প্রাণ,
    সত্য বলার সাহস ছিল, ছিল প্রতিবাদের গান।
    আজ কবিতা খুঁজে ফেরে সেই হারানো দিন,
    যেদিন তার একটি শব্দে জেগে উঠত রণবীর

    কবিতা কাঁদে—আমায় দাও সেই পুরোনো শক্তি,
    সত্যের পথে লড়াই করে, মানুষ যেন পায় মুক্তি।
    মিথ্যার আঁধার ভেদ করে খুলবে বিবেকের দ্বার,
    শোষিত মানুষের মুখে গর্জে উঠবে ন্যায়ের হুঙ্কার।

    6
    5 Comments
    • আপনার লেখাটিতে হৃদয়ের গভীর থেকে উঠে আসা হাহাকার এবং সত্যের প্রতি যে নিষ্ঠা ফুটে উঠেছে, তা সত্যিই খুব চমৎকার ও হৃদয়স্পর্শী। প্রতিটি ছত্রে প্রতিবাদের যে তেজ আপনি তুলে ধরেছেন, তা পাঠকের মনে গভীর দাগ কেটে যায় এবং লেখার ছন্দগুলো বিষয়বস্তুর সঙ্গে দারুণভাবে মিলে গেছে। মানুষের অধিকার ও সত্যের জয়গান গাওয়ার এই চমৎকার ধারা আপনি নিয়মিত বজায় রাখুন, আপনার কলমের এই সাহসী যাত্রা অব্যাহত থাকুক।

    • বাহ্ চমৎকার ❤️

    • কবিতা যে শুধু প্রেম-ভালোবাসার কথা বলবে, এমন তো নয়—ভালো বলেছেন। কবিতাকে মানুষের কাছে ফিরিয়ে দেয়ার আকুতির সাথে একমত

    • কবিতা তখনই সত্যিকারের শক্তি হয়ে ওঠে, যখন তার শব্দে নিপীড়িত মানুষের কণ্ঠ ও ন্যায়ের আগুন জ্বলে….🖤

    • আব্দুস ছালাম, আপনার কবিতার “শব্দ আছে, ছন্দ আছে, নেই তো মনের কথা” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল। ইদানীং কেন কবিতার প্রাণ হারিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? আমাদের এই গ্রুপের অন্য লেখকদের লেখাতেও একটু লাইক বা কমেন্ট করবেন, তাহলে সবার জন্য পরিবেশটা অনেক প্রাণবন্ত থাকবে।

Skip to toolbar