-
অপরিচিত
জাহাঙ্গীর আলম শিমুলদুমিনিট বসতেই লোকটি আপন হয়ে যায়
সাপের মতো- কুণ্ডলি পাকানো নয়, টান টান
হাত পা সমেত- ঢুকে পড়ে বুকের মধ্যে।তিনি আমার বুকের ভিতর কথা বলেন
তিনি আমার ওষ্ঠে বসে কথা বলেন;
আত্মার ভিতর লুকানো অদৃশ্য ছুড়ি দিয়ে
আমাকে টুকরো টুকরো করে কাটেন।ট্রেন থেকে নেমে আমি বুকে হাত রাখি-
হৃদয়ের চারপাশ খুঁজি;
অথচ আমার হৃদস্পন্দন চুরি করে
তিনি নেমে পড়েছেন আগের স্টেশনে।3 Comments
Friends
অমিত
@amitroy
Kazi Adam
@kaziadam
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
Ahmed Haider
@ahmedhaider
Moazzem Milton
@moazzemmilton
মোঃ মোসাদ্দেক হোসেন খান (পিন্টু)
@mosaddeque
মো.এনামুল হক
@enam3626
সেনা মুরসালিন
@shenamursalin



আপনার লেখাটা একদম বুকের ভেতর গিয়ে লাগল, অদ্ভুত একটা টান অনুভব করলাম পড়ার সময়। গ্রুপে সবার লেখায় নিয়মিত রিঅ্যাক্ট আর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা অনেক বেশি প্রাণবন্ত থাকবে।