-
আমানত উল্লাহ মানিক is with Farid Islam and 64 others
কবিতা
—————–
বিষাদ ঘেরা বেলা
আমানত উল্লাহ মানিক
—————————–
চারপাশে আলো ঝিলমিল, কত রঙের মেলা,
আমার ঘরে একলা আমি, বিষাদ ঘেরা বেলা।একটা সময় এমন দিনে জমতো কত কথা,
আজ সেখানে কেবল নীরব হাহাকারের ব্যাথা।সেই যে কিছু চেনা মানুষ, প্রাণের আপনজন,
ছেড়ে গেছে আমায় সবে,ডুকরে কাঁদে মন।কেমন করে বদলে গেল চেনা পথের বাঁক,
স্মৃতির ভিড়ে আজো কেবল তাদের শুনি ডাক।আজকে শুধু হিসেব কষি, কিসের এত তাড়া?
সবাই তো আজ ব্যস্ত ভীষণ, আমিই বাঁধনহারা।এখন তো আর কেউ আসে না করেনা কোনো দাবি,
বন্ধ ঘরের নীরব কোণে স্মৃতির মলিন ছবি।শহুরে এই কোলাহলে আমি একাই ব্রাত্য,
অতীত সুখে জাবর কাটাই, এটাই আমার সত্য।যাক না কেটে খুশির সিজন নিজের মতো করে,
আমার না হয় দুঃখটুকুই রইলো আপন ঘরে।আমানত উল্লাহ মানিক
৩১-৫-২০২৬2 Comments
Friends
Farid Islam
@faridislam
শরিফু-ল-ইসলাম
@shorifulislam
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
মোহাম্মদ আতিকুল ইসলাম
@mohammadatikulislam
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
Jakaria Hossain
@jakariahossain
তুষার
@tusar
Adwit Kanti Routh
@adwit
Jaheda Akter Smriti
@jahedaaktersmriti

সুন্দর হয়েছে..