তুলট | MD Mosaharof Hosen | Activity
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
ইসলামী সভ্যতা এবং ইউরোপের পুনর্জাগরণ
 মোহাম্মদ মোশাররফ হোসাইন
ইউরোপ এবং পশ্চিমা জ্ঞান-বিকাশের ইতিহাস সাধারণত গ্রিক ও রোমান পণ্ডিতদের অবদানের স্বীকৃতি দিয়ে শুরু হয়, যা প্রায় খ্রিস্টীয় ৩০০ সাল পর্যন্ত বিস্তৃত। এরপর দীর্ঘ নীরবতা ভেঙে আলোচনার সূত্রপাত ঘটে খ্রিস্টীয় ১৫০০ সালের পুনর্জাগরণ যুগ থেকে। এই মাঝের সময়কাল, অর্থাৎ ৩০০–১৫০০ সাল পর্যন্ত, সামাজিক, রাজনৈতিক বা বৈজ্ঞানিক অগ্রগতির ইতিহাসে প্রায় অনুল্লিখিত রয়ে গেছে। ইতিহাসবিদ মরোভিটজ এই দীর্ঘ সময়কে আখ্যা দিয়েছেন “ইতিহাসের কৃষ্ণগহ্বর” হিসেবে—যেন পুনর্জাগরণ একটি “ফিনিক্স” পাখির মতো সেই ছাই থেকে উঠে এসেছে, যা হাজার বছর ধরে নিভু নিভু করে জ্বলছিল গ্রিক-রোমান জ্ঞানের শেষ আলোকচ্ছটিতে।
বাস্তব চিত্র ছিল ভিন্ন। ৭০০ থেকে ১৫০০ সাল পর্যন্ত ইসলামী জগতে শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং দর্শনের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। মুসলিম পণ্ডিতরা গ্রিক ও রোমানদের জ্ঞান গ্রহণ করে তা আরবিতে অনুবাদ করেন, সংরক্ষণ করেন, গভীরভাবে বিশ্লেষণ করেন এবং উন্নত করে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেন। এভাবেই তারা ইউরোপের পুনর্জাগরণের ভিত্তি স্থাপন করেন।
সেই সময় ইউরোপে বৈজ্ঞানিক, চিকিৎসা ও শিক্ষাবিষয়ক চর্চা প্রায় এক সহস্রাব্দ ধরে স্থবির ছিল। এর প্রধান কারণ ছিল ধর্মীয় কূপমণ্ডূকতা এবং গির্জার দ্বারা চাপানো বুদ্ধিবিরোধী মতবাদ। গ্রিক ও রোমান চিন্তাবিদদের বহু গুরুত্বপূর্ণ কাজ অপ্রচলিত ছিল। খ্রিস্টীয় ৩৯০ সালে আলেক্সান্দ্রিয়ার মহান গ্রন্থাগারের ধ্বংস সেই জ্ঞানের ভাণ্ডার হারানোর এক মর্মান্তিক ঘটনা।
মুসলিম জ্ঞানীরা শুধু প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ করেননি, বরং নিজেদের মৌলিক গবেষণা ও চিন্তার মাধ্যমে তা আরও সমৃদ্ধ করেছেন। দার্শনিকতা, জ্যোতির্বিজ্ঞান, ইতিহাস, গণিত, রসায়ন ও চিকিৎসাবিজ্ঞানের মতো নানা শাখায় তারা নতুন জ্ঞানের ঝর্ণাধারা সৃষ্টি করেছেন। তাঁদের গবেষণা শুধুমাত্র মুসলিম জগতেই নয়, বিশ্বব্যাপী বৈজ্ঞানিক উৎকর্ষের প্রতীক। এটি প্রমাণ করে যে বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব পরস্পরের পরিপূরক হতে পারে। ইসলাম একটি ঐক্যবদ্ধ দর্শনের প্রতিনিধি, যেখানে সত্য বিশ্বাস ও পরীক্ষিত বিজ্ঞান একে অপরের পরিপূরক।
আরব মুসলিমরা শূন্যের ধারণা ভারতে থেকে গ্রহণ করে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। লিওনার্দো দা ভিঞ্চি আরবি সংখ্যা পদ্ধতি অধ্যয়ন করে তা ইউরোপে পরিচিত করেন। অ্যালগরিদম (মূল শব্দ “আল-গরিজম”) উদ্ভাবন করেন নবম শতকের পণ্ডিত আল-খাওয়ারিজমি। ত্রিকোণমিতি বিকাশ করেন আবু আল-ওয়াফা। ইবন আল-হাইসাম আলোকবিজ্ঞানে নতুন মাত্রা যোগ করেন—তিনি প্রমাণ করেন কিভাবে আলো চোখে প্রবেশ করে এবং অপটিক বিভ্রম, দ্বিনেত্রদৃষ্টি, মরীচিকা, রংধনু ও হ্যালোর মতো বিষয় নিয়ে গবেষণা করেন। জাবির ইবন হায়্যান অষ্টম শতকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেন এবং রাসায়নিক পদার্থ শ্রেণিবদ্ধ করেন।
কাগজ প্রস্তুত প্রযুক্তি মুসলিমদের মাধ্যমে নবম শতকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়ে, যার ফলে বই প্রকাশের পরিসর বৃদ্ধি পায়। খ্যাতনামা পণ্ডিত ইবন খালদুন সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। সিসিলিতে বসবাসকারী আল-ইদ্রিসি ইউরোপের মধ্যযুগীয় ইতিহাস ও ভূগোল বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যাতে ৭০টি মানচিত্র সংকলন করা হয়েছে। ভ্রমণকারী ও ইতিহাসবিদ আল-বিরুনি ও ইবন বতুতা তাঁদের ভ্রমণ ও গবেষণার মাধ্যমে ইতিহাস ও ভূগোলে অসামান্য অবদান রেখেছেন।
মুসলিমদের হাসপাতাল ইউরোপীয় হাসপাতালের তুলনায় বহু শতাব্দী এগিয়ে ছিল। শিক্ষাদান পদ্ধতিতে তারা অত্যন্ত প্রভাবশালী ছিল, বিশেষ করে হাসপাতালের ওয়ার্ডে শিক্ষার্থীদের সরাসরি প্রশিক্ষণ দেওয়ার প্রথা—যা পরবর্তীকালে সালার্নোর মেডিকেল স্কুল থেকে শুরু করে কানাডা, ব্রিটেন এবং আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠে। এই আরব শিক্ষণপ্রণালী আজও পাশ্চাত্য চিকিৎসা শিক্ষায় প্রয়োগ করা হয়।
চিকিৎসাবিজ্ঞানে দামেস্কের ইবন আল-নাফিস রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন, যা উইলিয়াম হার্ভারের আবিষ্কারের তিন শতাব্দী পূর্বে। আল-রাজি হাম ও গুটিবসন্তের পার্থক্য নির্ধারণ করেন; আত-তাবারি প্রথম বুঝতে পারেন যে যক্ষ্মা একটি সংক্রামক রোগ। স্পেনে আল-জাহরাওয়ি শল্যচিকিৎসায় নানা যন্ত্র উদ্ভাবন করেন এবং ছানি অপসারণসহ জটিল অস্ত্রোপচার দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। ইবন জুহর সূচ-সুতো ব্যবহার করে ক্ষত সেলাই প্রথা শুরু করেন।
ওষুধবিদ্যায় মুসলিম চিকিৎসকেরা দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা শুধু বহু ভেষজ ওষুধ আবিষ্কার করেননি, বরং রাসায়নিক নিষ্কাশনের আধুনিক প্রযুক্তি—যেমন পরিস্রবণ (filtration), পাতন (distillation) ও স্ফটিকীকরণ (crystallization)—কে পরিপক্ব ও কার্যকর করে তোলেন।
সতেরো শতকের ইংল্যান্ডে, ওষুধবিজ্ঞান শৃঙ্খলিত করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস ছিল The Pharmacopoeia of the London College of Physicians (১৬১৮), যেখানে হিপোক্রেটিস, গ্যালেন, ইবন সিনা (আভিসেন্না) ও মেসুয়ে (ইবন জাকারিয়া বিন মাসাওয়াহ) প্রমুখ প্রখ্যাত চিকিৎসকদের প্রতিকৃতি চিত্রায়িত করা হয়েছে। মুসলিম চিকিৎসকেরা প্রাচীন চিকিৎসাবিষয়ক পাঠ্যপুস্তক রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন, যা গ্রিক পাণ্ডিত্য ও নতুন বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয়ে গঠিত।
মধ্যযুগে ইউরোপ ‘অন্ধকার যুগ’-এর আবরণে থাকলেও মুসলিম বিজ্ঞানী ও পণ্ডিতেরা ইউরোপে বিজ্ঞানের আলো ছড়িয়েছিলেন। খ্রিস্টীয় সপ্তম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে (৭০০–১৫০০), মুসলিম জ্ঞানীরা বৈজ্ঞানিক অগ্রগতির মূল চালিকাশক্তি ছিলেন। তাঁদের গবেষণা ও আবিষ্কার মানবসভ্যতার ইতিহাসে গভীর ছাপ রেখেছে।
জন উইলিয়াম ড্রেপার তার গ্রন্থ “ History of the intellectual Development of Europe ” এ   বলেন—
“ Not one of the purely mathematical, mixed or practical science omitted by Arabs “
—vol 1- page 325.
“ এমন কোন গাণিতিক,  জটিল অথবা প্রায়োগিক বিজ্ঞান নেই যা মুসলমানরা বিশুদ্ধভাবে সমাধান করেনি”।  
রবার্ট ব্রিফল্ট আরো জোরলোভাবে উল্লেখ করেন—
 “ Science is the most momentous contribution of Arabs civilization to the modern World.  The debt of our science to the Arabs does not consist in startling discoveries or revolutionary theories - science owes a great deal more to Arab culture…  it owes its existence.. “ 
—page 190.
‘বিজ্ঞানে আমরা আরব মুসলিমদের কাছে শুধু এ জন্য ঋণী নয় যে, তারা আমাদের বিপ্লবী ধারণা ও সৃজনশীলতা উপহার দিয়েছে; বরং বিজ্ঞানের উত্থানে আরব কালচার ও বেশ প্রভাব রেখেছে। এক কথায়, বিজ্ঞানের অস্তিত্বই আরবদের থেকে....এটাও স্বতঃসিদ্ধ যে, আধুনিক শিল্প-সভ্যতার সূচনাতেও এ আরবদেরই অবদান।’  
পন্ডিত জওহেরুল নেহেরু ব্রিফল্টের  এই দাবিকে ‘ Glimpse of World history ‘ গ্রন্থে আরো জোরলোভাবে ব্যাক্ত করেন—
“ Among the ancients we do not find the scientific method in Egypt or China or India. We just find a bit of it in Greece.  In roman again it was absent. But the Arabs had this scientific spirit of inquiry,  and so they may be considered the fathers of Modern science “
—page  175.
“মিসর, চায়না কিংবা ভারতে যে সব প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠে আমরা তাতে কোন বৈজ্ঞানিক  পদ্ধতি দেখতে পায়না। এর কিছুটা দেখতে পাই গ্রীক সভ্যতায়। তা আবার রোমান সভ্যতায় অনুপস্থিত।  তবে আরবদের সেই বৈজ্ঞানিক অনুসন্ধিৎসু মনোভাব ছিল। তাই তাদেরকে আধুনিক বিজ্ঞানের জনক হিসাবে অবহিত  করা যেতে পারে ”। 
 অপরদিকে বময়ার্থ স্মিথ ‘Mohammad and Mohammadinism’ গ্রন্থে সাহসী কন্ঠে বলেন—
 “ during the darkest period of European history for five hundreds years, held up the torch of learning to humanity ’’ 
—page 7.
‘ অর্থ্যাৎ, দীর্ঘ পাঁচশত বৎসর ইউরোপের যুগসন্ধির অন্ধকার যুগে মুসলিমরাই মানবজাতির দিকে শিক্ষার মশাল উঁচিয়ে ধরেছিল ’। 
সুতরাং বলা যায়, মধ্যযুগে মুসলিম পণ্ডিতরা কেবল প্রাচীন গ্রীক, রোমান ও ভারতীয় জ্ঞানভাণ্ডার সংরক্ষণই করেননি, বরং তা সমালোচনামূলক বিশ্লেষণ, পরিমার্জন এবং মৌলিক গবেষণার মাধ্যমে এক নতুন বৌদ্ধিক জাগরণের সূচনা করেছিলেন। 
ভূগোলবিজ্ঞানে আল-বিরুনি পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়ে অসাধারণ সাফল্য দেখান এবং ভৌগোলিক পরিমাপে নতুন দিগন্ত উন্মোচন করেন। দর্শন ও সমাজবিজ্ঞানে ইবন খালদুন তাঁর মুকাদ্দিমা-য় ইতিহাসচর্চাকে বৈজ্ঞানিক বিশ্লেষণের স্তরে উন্নীত করেন, যা আধুনিক সমাজবিজ্ঞানের পূর্বসূরি হিসেবে বিবেচিত।
এইসব জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র ছিল বায়তুল হিকমা (বাগদাদ), যেখানে অনুবাদ আন্দোলনের মাধ্যমে গ্রীক দার্শনিক যেমন অ্যারিস্টটল ও প্লেটোর রচনাবলি আরবিতে অনূদিত হয় এবং পরবর্তীতে লাতিন ভাষায় ইউরোপে পৌঁছে যায়। বিশেষ করে কর্ডোভা, বাগদাদ এবং কায়রো জ্ঞান-বিজ্ঞান চর্চার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করে।
এই ধারাবাহিক বৌদ্ধিক প্রচেষ্টাই পরবর্তীকালে ইউরোপীয় পুনর্জাগরণ (Renaissance)-এর ভিত্তি স্থাপন করে। ইউরোপ যখন মধ্যযুগীয় অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ও গবেষণাগারগুলো ছিল আলোকবর্তিকা। তাই ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়—মধ্যযুগীয় মুসলিম পণ্ডিতদের অবদান শুধু সংরক্ষণমূলক ছিল না; বরং তা ছিল সৃজনশীল, বৈপ্লবিক এবং মানবসভ্যতার অগ্রগতির জন্য মৌলিক ভিত্তি স্থাপনকারী। তাঁদের ঐতিহ্য আজও আধুনিক বিজ্ঞান, দর্শন ও সংস্কৃতির ভীত রচনা করে চলেছে
ইসলামী সভ্যতা এবং ইউরোপের পুনর্জাগরণ
 মোহাম্মদ মোশাররফ হোসাইন
ইউরোপ এবং পশ্চিমা জ্ঞান-বিকাশের ইতিহাস সাধারণত গ্রিক ও রোমান পণ্ডিতদের অবদানের স্বীকৃতি দিয়ে শুরু হয়, যা প্রায় খ্রিস্টীয় ৩০০ সাল পর্যন্ত বিস্তৃত। এরপর দীর্ঘ নীরবতা ভেঙে আলোচনার সূত্রপাত ঘটে খ্রিস্টীয় ১৫০০ সালের পুনর্জাগরণ যুগ থেকে। এই মাঝের সময়কাল, অর্থাৎ ৩০০–১৫…Read More
									<slash:comments>1</slash:comments>
ওয়াহদাতুল ওজুদের মর্মকথা
মোহাম্মদ মোশাররফ হুসাইন 
ওয়াহদাতুল ওজুদ এমন এক দার্শনিক ও আধ্যাত্মিক ধারণা, যা ইসলামী চিন্তাধারার ইতিহাসে বহু আলোচনার জন্ম দিয়েছে। এর মূল বক্তব্য হলো—আসল ও চিরন্তন সত্তা একমাত্র আল্লাহ, আর জগতের সবকিছুই সাপেক্ষ ও নির্ভরশীল অস্তিত্ব। মানুষ, প্রাণী, বস্তুজগত, আকাশ-পাতাল—সবই আল্লাহর ইচ্ছায় টিকে আছে। তাঁর ইচ্ছা মুহূর্তে রহিত হলে পুরো জগতই অস্তিত্ব হারাবে। তাই প্রকৃত, অনন্ত ও অনির্ভরশীল সত্তা কেবল আল্লাহ; বাকিগুলো তাঁর ইচ্ছার আলো বা বিকিরণমাত্র।
ইমাম গাযালী এ বিষয়টি সূর্যের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন—সূর্য থাকলেই আলো থাকে, সূর্য নিভলেই আলো বিলীন। একইভাবে সৃষ্টি আল্লাহর ইচ্ছা ছাড়া টিকে থাকতে পারে না। সাধকের আধ্যাত্মিক নিমগ্নতায় এমন মুহূর্ত আসে, যখন তিনি অনুভব করেন আল্লাহ ছাড়া আর কিছু নেই। তবে এই অভিজ্ঞতা সর্বজনীন বা স্থায়ী সত্য নয়, বরং সাময়িক আধ্যাত্মিক উপলব্ধি।
প্রসঙ্গত, ওয়াহদাতুল ওজুদকে অনেক সময় সর্বেশ্বরবাদের (Pantheism) সঙ্গে গুলিয়ে ফেলা হয়। সর্বেশ্বরবাদে বলা হয়—“সবই আল্লাহ”, যেখানে স্রষ্টা ও সৃষ্টির পার্থক্য নেই। অথচ ওয়াহদাতুল ওজুদ স্পষ্ট করে বলে—আল্লাহই আসল সত্তা, আর জগত তাঁর তুলনায় ভঙ্গুর ও নির্ভরশীল। এ বিভ্রান্তি দূর করতে মুজাদ্দিদে আলফে সানী “ওয়াহদাতুশ শুহূদ” ধারণা দেন, যা ব্যাখ্যা করে যে আল্লাহ ছাড়া সবকিছুকে অস্তিত্বহীন মনে হওয়া কেবল সাধকের সাময়িক আধ্যাত্মিক অভিজ্ঞতা।
১.ওয়াহদাতুল ওজুদের সংজ্ঞা ও মূল ধারণা
ওয়াহদাতুল ওজুদ (وحدة الوجود), যার আক্ষরিক অর্থ ‘অস্তিত্বের ঐক্য’, এমন একটি দার্শনিক ধারণা যা সুফি দর্শনে বিশেষভাবে প্রচলিত। এটি বোঝায় যে প্রকৃত অস্তিত্ব একমাত্র আল্লাহর, যিনি নিরপেক্ষ, অনির্ভর এবং চিরন্তন। সৃষ্টিজগতের অস্তিত্ব তাঁর ইচ্ছার উপর নির্ভরশীল এবং স্বতন্ত্রভাবে এর কোনো প্রকৃত অস্তিত্ব নেই। ইমাম গাযালী তাঁর ইহইয়াউ উলূম আদ-দ্বীন গ্রন্থে এটিকে তাওহীদের সর্বোচ্চ স্তর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একজন সাধক যখন আধ্যাত্মিক উপলব্ধির শিখরে পৌঁছান, তখন তিনি একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কিছুই প্রত্যক্ষ করেন না। তবে, এই উপলব্ধি সাময়িক এবং সাধকের আধ্যাত্মিক অবস্থার উপর নির্ভরশীল। এই ধারণার উৎস কুরআন ও হাদীসে পাওয়া যায়। কুরআনের সূরা ইখলাসে আল্লাহকে ‘আহাদ’ (এক) এবং ‘সামাদ’ (নিরপেক্ষ) হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ওয়াহদাতুল ওজুদের ভিত্তি প্রদান করে। এছাড়া, সূরা হাদীদের আয়াতে বলা হয়েছে: “সবকিছু ধ্বংসশীল, কেবল তাঁর মুখমণ্ডল অধ্বংসশীল” (৫৫:২৬-২৭)। এই আয়াত সৃষ্টির ক্ষণস্থায়ী ও নির্ভরশীল প্রকৃতি এবং স্রষ্টার চিরন্তন অস্তিত্বের ইঙ্গিত 
২. ইমাম গাযালী ও তাওহীদের সর্বোচ্চ স্তর
ইমাম গাযালী (৪৫০-৫৫০ হি.) ইসলামী তাওহীদের অন্যতম ব্যাখ্যাকারী ও সুফি দার্শনিক। তাঁর ইহইয়াউ উলূম আদ-দ্বীন (إحياء علوم الدين) গ্রন্থে তিনি ওয়াহদাতুল ওজুদকে তাওহীদের চতুর্থ ও সর্বোচ্চ স্তর হিসেবে উপস্থাপন করেছেন। এখানে তিনি শুধু তাওহীদের মৌলিক নীতি ব্যাখ্যা করেন না, বরং সাধকের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং সৃষ্টির ক্ষণস্থায়ী প্রকৃতি বোঝানোর চেষ্টা করেছেন।
গাযালী ব্যাখ্যা করেন যে, একজন আধ্যাত্মিক সাধক যখন নিজের চেতনা ও ধ্যানের মাধ্যমে সৃষ্টির গভীরে প্রবেশ করেন, তখন তিনি দেখেন যে সৃষ্টি আসলে কোনো স্বতন্ত্র অস্তিত্ব ধারণ করে না। সমস্ত সত্তা কেবল আল্লাহর ইচ্ছা এবং শক্তির উপর নির্ভরশীল। এই উপলব্ধি এমন এক স্তর যেখানে সাধকের চোখে শুধু একমাত্র আল্লাহর অস্তিত্ব দৃশ্যমান হয়, এবং সমস্ত সৃষ্টি ‘নেই’ হিসেবে প্রতীয়মান হয়। এটি ওয়াহদাতুল ওজুদের মূল মর্ম।
গাযালী এই উপলব্ধি বোঝানোর জন্য উদাহরণ হিসেবে সূর্যের আলো ব্যবহার করেছেন। সূর্য থাকলেই আলো বিদ্যমান, সূর্য নিভলেই আলোও বিলীন। অনুরূপভাবে, আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টি টিকে থাকতে পারে না; সৃষ্টির অস্তিত্ব আল্লাহর ইচ্ছার প্রতিফলন মাত্র।
তিনি লিখেছেন—
 “إن التوحيد له مراتب، والمرتبة العليا هي أن يرى العبد أن لا موجود إلا الله”
“তাওহীদের বিভিন্ন স্তর রয়েছে, এবং সর্বোচ্চ স্তর হলো যখন বান্দা দেখে যে আল্লাহ ছাড়া আর কোনো অস্তিত্ব নেই।”
(ইহইয়াউ উলূম আদ-দ্বীন, খণ্ড ৪, কিতাবুত তাওহীদ ওয়াত তাওয়াক্কুল)
গাযালী মনসুর হাল্লাজের উদাহরণও উল্লেখ করেছেন, যিনি আধ্যাত্মিক মগ্নতায় বলেছিলেন: “أنا الحق” (আমি সত্য)। গাযালী ব্যাখ্যা করেন যে এটি সাধকের অন্তর্দৃষ্টির প্রকাশ, যেখানে তিনি সৃষ্টিকে সম্পূর্ণরূপে আল্লাহর প্রতিফলন হিসেবে উপলব্ধি করেছেন। তবে তিনি সতর্ক করেছেন যে, এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর হতে পারে, কারণ তা যদি ভুলভাবে বোঝা হয়, তাহলে শিরক বা সর্বেশ্বরবাদের ধারণার সাথে মিলিয়ে ফেলা হতে পারে।
গাযালীর শিক্ষায় স্পষ্ট যে, ওয়াহদাতুল ওজুদ শুধুমাত্র সাধকের আধ্যাত্মিক উপলব্ধি। এটি সার্বজনীন বা স্থায়ী বাস্তবতা নয়; বরং এটি একটি আন্তরিক অভিজ্ঞতা, যেখানে মানুষ আল্লাহর একক অস্তিত্বকে পুরোপুরি অনুভব করে। এই স্তর সাধককে সৃষ্টির ক্ষণস্থায়ী ও ভঙ্গুর প্রকৃতি এবং আল্লাহর চিরন্তন, নিরপেক্ষ এবং অনির্ভর অস্তিত্বের পার্থক্য গভীরভাবে উপলব্ধি করায়।
৩. ইবন আরাবী ও তাঁর দার্শনিক ব্যাখ্যা
ইবন আরাবী (৫৬৮-৬৩৬ হি.) ইসলামী দার্শনিক ও সুফি চিন্তাধারার একজন বিশিষ্ট নক্ষত্র। তিনি ওয়াহদাতুল ওজুদের (وحدة الوجود) ধারণাকে শুধু দার্শনিক আলোচনার বিষয় হিসেবে নয়, বরং আধ্যাত্মিকভাবে এবং সৃষ্টিজগত ও স্রষ্টার সম্পর্কের গভীর ব্যাখ্যা হিসেবে উপস্থাপন করেছেন। তাঁর প্রধান গ্রন্থ ফুসুস আল-হিকাম (فصوص الحكم) এবং আল-ফুতুহাত আল-মাক্কিয়া (الفتوحات المكية) - এই তত্ত্বের মৌলিক ভিত্তি এবং বিশদ ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়।
ইবন আরাবীর মতে, প্রকৃত অস্তিত্ব কেবল আল্লাহর। সবকিছুকে তিনি আল্লাহর “প্রকাশ” বা “তাজল্লী” (تجليات) হিসেবে দেখেছেন। অর্থাৎ, সৃষ্টিজগত আল্লাহর অস্তিত্ব, শক্তি এবং গুণাবলির একটি প্রতিফলন বা ছায়া মাত্র। তিনি লিখেছেন:
“الوجود الحقيقي لله وحده، والمخلوقات ظلال أو مظاهر وجوده”
“প্রকৃত অস্তিত্ব একমাত্র আল্লাহর, এবং সৃষ্টিগুলো তাঁর অস্তিত্বের ছায়া বা প্রকাশ।”
(ফুসুস আল-হিকাম, অধ্যায়: فص آدمي)
ইবন আরাবীর ব্যাখ্যা অনুযায়ী, সৃষ্টির অস্তিত্ব স্বতন্ত্র নয়; এটি আল্লাহর ইচ্ছা ও শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। যেমন সূর্য থেকে আলো বিকিরিত হয়, আলোর অস্তিত্ব শুধুমাত্র সূর্যের উপর নির্ভরশীল—আলোর নিজস্ব কোনো অস্তিত্ব নেই। অনুরূপভাবে, জগতের সমস্ত সত্তা আল্লাহর ইচ্ছার আলো বা বিকিরণ; আল্লাহ ছাড়া স্বতন্ত্রভাবে কোনো অস্তিত্ব নেই।
তিনি এই ধারণাকে কুরআনের আয়াতের সঙ্গে সম্পর্কিত করেছেন—
 “كل شيء هالك إلا وجهه”
“সবকিছু ধ্বংসশীল, কেবল তাঁর মুখমণ্ডল (অস্তিত্ব) অমর।” (সূরা কাসাস, ২৮:৮৮)
ইবন আরাবীর তত্ত্ব অনুসারে, যখন একজন সাধক আধ্যাত্মিকভাবে উচ্চতর স্তরে পৌঁছান, তখন তিনি সৃষ্টির ক্ষণস্থায়ী ও ভঙ্গুর প্রকৃতিকে স্পষ্টভাবে উপলব্ধি করেন। সেই সময় তার অভিজ্ঞতা অনুযায়ী সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর প্রকাশ—এবং এই উপলব্ধি সাধকের জন্য অন্তর্দৃষ্টিমূলক সত্য, যা সাধারণভাবে স্থায়ী বা সর্বজনীন নয়।
ইবন আরাবীর ব্যাখ্যায় ওয়াহদাতুল ওজুদ কেবল দার্শনিক তত্ত্ব নয়, বরং এটি সৃষ্টির ভঙ্গুরতা এবং স্রষ্টার অনন্ত, নিরপেক্ষ অস্তিত্বের বাস্তব উপলব্ধি। এই ব্যাখ্যা আধ্যাত্মিক সাধককে আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা এবং সৃষ্টির ক্ষণস্থায়ী প্রকৃতিকে বোঝার পথ দেখায়।
৪. অন্যান্য সুফি দার্শনিক
জুনাইদ বাগদাদী, রুমী এবং আবদুল কাদির জিলানী প্রমুখ সুফি সাধকগণ ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে ওয়াহদাতুল ওজুদ (وَحْدَةُ الوُجُود) ধারণার গুরুত্বপূর্ণ প্রবক্তা হিসেবে পরিচিত। তাঁদের দৃষ্টিতে এই তত্ত্ব কেবলমাত্র দার্শনিক আলোচনার বিষয় নয়; বরং এটি মানুষ ও আল্লাহর সম্পর্ক বোঝার একটি গভীর আধ্যাত্মিক উপলব্ধি।
জুনাইদ বাগদাদীকে বলা হয় “সাইয়্যিদুত-তাঈফাহ” (سيد الطائفة), অর্থাৎ সুফিদের দলপতি। তিনি ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যায় সবকিছুকে আল্লাহর সত্তার প্রকাশ হিসেবে দেখেছেন। তাঁর মতে, সৃষ্টি জগত আল্লাহর “তাজল্লী” (تجلّي) বা প্রকাশ ব্যতীত আর কিছুই নয়। তাই মানুষের আত্মা যদি পরিশুদ্ধ হয়, তবে সে সৃষ্টির ভেতর দিয়েই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে।
রুমী এই তত্ত্বকে কাব্য ও উপমার মাধ্যমে গভীরভাবে প্রকাশ করেছেন। তাঁর প্রসিদ্ধ গ্রন্থ মসনবী মানভী (مثنوي معنوي)-তে তিনি সৃষ্টিকে সমুদ্রের ফেনার সাথে তুলনা করেছেন। যেমন সমুদ্রের ফেনা স্বতন্ত্র কোনো অস্তিত্ব বহন করে না, বরং সমুদ্রের উপর নির্ভরশীল—তেমনি সৃষ্টির সমস্ত অস্তিত্ব আল্লাহর সত্তার উপর নির্ভরশীল, নিজস্বভাবে স্বাধীন নয়। এভাবে তিনি দেখিয়েছেন, আল্লাহই প্রকৃত বাস্তব, আর সৃষ্ট জগত কেবল তাঁর অস্তিত্বের ছায়া বা প্রতিফলন।
আবদুল কাদির জিলানী রহ. তাঁর আধ্যাত্মিক গ্রন্থ ও বক্তৃতাগুলোতে (বিশেষ করে ফুতুহুল গায়ব و الغنية لطالبي طريق الحق) ওয়াহদাতুল ওজুদের ধারণাকে ইঙ্গিত করেছেন। তিনি মানুষকে তাওহীদের প্রকৃত উপলব্ধি অর্জনের আহ্বান জানিয়ে বলেছেন যে, সত্যিকার অর্থে কেবল আল্লাহই আছেন; সৃষ্টি জগত কেবল তাঁরই কুদরতের প্রতিফলন। যখন মানুষ ইবাদত, জিকির ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করে, তখন তার কাছে আল্লাহর সত্তাই একমাত্র সত্য হিসেবে প্রতিভাত হয়।
অতএব, এই সুফি সাধকদের ব্যাখ্যা থেকে বোঝা যায় যে ওয়াহদাতুল ওজুদ কোনো বিচ্ছিন্ন দার্শনিক চিন্তা নয়; বরং এটি ইসলামী আধ্যাত্মিকতার এমন এক উপলব্ধি, যেখানে সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ককে গভীরতরভাবে বোঝানো হয়।
৫.ইবন তাইমিয়া ও তাঁর সমালোচনা
ইবন তাইমিয়া (৬৬৫–৭৩২ হি.) ইসলামী তাওহীদবাদের এক  নিষ্ঠাবান  রক্ষক হিসেবে পরিচিত। তিনি ইসলামী চিন্তাধারায় ওয়াহদাতুল ওজুদের প্রভাব নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। তাঁর গ্রন্থ ফাতাওয়া ইবন তাইমিয়া (فتاوى ابن تيمية) এবং আল-রদ্দু আলা আল-মানতিকিয়্যিন (الرد على المنطقيين)-এ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ওয়াহদাতুল ওজুদের ধারণা স্রষ্টা ও সৃষ্টির মধ্যে পার্থক্যকে মুছে দেয় এবং এটি সর্বেশ্বরবাদের (Pantheism) দিকেই পরিচালিত করে।
ইবন তাইমিয়া লিখেছেন—
“وحدة الوجود تقود إلى نفي التفريق بين الخالق والمخلوق، وهذا يناقض أصل التوحيد”
“ওয়াহদাতুল ওজুদ স্রষ্টা ও সৃষ্টির মধ্যে পার্থক্য অস্বীকারের দিকে নিয়ে যায়, যা তাওহীদের মূলনীতির পরিপন্থী।”
তার মতে, ওয়াহদাতুল ওজুদের ভিত্তিতে যদি কেউ সৃষ্টিকে আল্লাহর অস্তিত্বের সঙ্গে অভিন্ন মনে করে, তবে এটি সরাসরি তাওহীদের মৌলিক নীতি লঙ্ঘন করে। ইসলামের মূল আকীদা অনুযায়ী, আল্লাহ সম্পূর্ণ স্বতন্ত্র, চিরন্তন, অনির্ভরশীল, এবং সৃষ্টি তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। ওয়াহদাতুল ওজুদের ভুল ব্যাখ্যা করলে এই স্পষ্ট বিভাজন অস্পষ্ট হয়ে যায়।
ইবন তাইমিয়া বিশেষভাবে ইবন আরাবীর ব্যাখ্যার সমালোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে, ইবন আরাবীর মতে, সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতিফলন বা প্রকাশ (تجلّي) এবং স্বতন্ত্র অস্তিত্বহীন। ইবন তাইমিয়া মনে করতেন যে এটি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ এটি একটি দার্শনিক ধারণা যা সাধক বা সুফিদের অভিজ্ঞতার সীমাবদ্ধতা ছাড়িয়ে যায়। ফলে, সাধারণ মুসলিম যদি এটি ভুলভাবে গ্রহণ করে, তাহলে তারা সৃষ্টির সাথে আল্লাহকে অভিন্ন মনে করে শিরক বা তাওহীদের বিপরীত পথে চলতে পারে।
ইবন তাইমিয়া আরও যুক্তি দেখিয়েছিলেন যে, ওয়াহদাতুল ওজুদের বর্ণনা যদি কুরআন ও হাদীসের বাস্তব নির্দেশের সঙ্গে মিলিয়ে না দেখা হয়, তবে এটি আধ্যাত্মিক বিভ্রান্তি ও ধর্মীয় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। তিনি সতর্ক করেছিলেন যে, এমন দার্শনিক ব্যাখ্যা শুধুমাত্র উচ্চতর আধ্যাত্মিক সাধকের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু এটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিলে শিরক বা মিথ্যাবাদিতা প্রসারিত হতে পারে।
৬. মুজাদ্দিদ আলফ-ই সানী ও ওয়াহদাতুশ শুহূদ
মুজাদ্দিদ আলফ-ই সানী, অর্থাৎ শেখ আহমদ সিরহিন্দী (৯৫৬–১০৩৭ হি.), ইসলামী চিন্তাধারায় ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যা ও সমালোচনায় বিশেষভাবে প্রখ্যাত। তিনি দেখিয়েছেন যে, ওয়াহদাতুল ওজুদ শুধুমাত্র সাধকের আধ্যাত্মিক অভিজ্ঞতার সাময়িক উপলব্ধি, যা সার্বজনীন বা স্থায়ী বাস্তবতা নয়। সাধারণ মুসলিমরা যদি এটি ভুলভাবে গ্রহণ করে, তাহলে এটি সৃষ্টির সঙ্গে স্রষ্টার অভিন্নতা মনে করার কারণে বিভ্রান্তি এবং শিরকের সম্ভাবনা তৈরি করতে পারে।
ওয়াহদাতুশ শুহূদ (وحدة الشهود) ধারণাটি তিনি প্রবর্তন করেন। এর মাধ্যমে তিনি আল্লাহর একত্ব এবং সৃষ্টির স্বতন্ত্র অস্তিত্বকে সঠিকভাবে ব্যাখ্যা করেছেন। মাকতুবাত-ই ইমাম রাব্বানী-তে তিনি লিখেছেন—
 “وحدة الوجود إدراك مؤقت في حال الفناء، ولكن الحقيقة هي وحدة الشهود، أي إدراك الخالق وحده في الوجود”
“ওয়াহদাতুল ওজুদ ফানা অবস্থায় একটি সাময়িক উপলব্ধি, কিন্তু প্রকৃত সত্য হলো ওয়াহদাতুশ শুহূদ, অর্থাৎ একমাত্র স্রষ্টার অস্তিত্বের প্রত্যক্ষণ।”
(মাকতুবাত-ই ইমাম রাব্বানী, চিঠি নং ১.২৯০)
শেখ আহমদ সিরহিন্দীর ব্যাখ্যা অনুসারে, ওয়াহদাতুল ওজুদ মূলত ফানা বা আত্মার আত্মবিসর্জনকালীন অভিজ্ঞতা। এ অবস্থায় সাধক মনে করতে পারেন যে আল্লাহ ছাড়া কিছু নেই। কিন্তু এটি সকল মানুষের জন্য বাস্তব বা স্থায়ী সত্য নয়। সৃষ্টির স্বতন্ত্রতা এই অবস্থায় মুছে যায়, কিন্তু বাস্তবে সৃষ্টিজগত আল্লাহর অধীনে স্বতন্ত্র অস্তিত্ব বহন করে।
মুজাদ্দিদ আলফ-ই সানীর এই ব্যাখ্যা ইসলামী আধ্যাত্মিক চিন্তাধারায় সৃষ্টির স্বতন্ত্রতা এবং আল্লাহর একত্বের মধ্যে সুসমন্বয় স্থাপন করে। তিনি ওয়াহদাতুল ওজুদকে শুধুমাত্র আধ্যাত্মিক অভিজ্ঞতার সীমিত বাস্তবতা হিসেবে দেখিয়ে, ওয়াহদাতুশ শুহূদকে সার্বজনীন, বাস্তব এবং বিভ্রান্তি-মুক্ত তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন।
৭. আধুনিক সমালোচকদের মত
আধুনিক যুগে ওয়াহদাতুল ওজুদ (وَحْدَةُ الوُجُود) ধারণাকে ঘিরে আলেম সমাজে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষত সালাফি চিন্তাধারার অন্তর্ভুক্ত আলেমগণ একে ইসলামের মৌলিক আকীদাহ তথা তাওহীদের সাথে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করেছেন। তাঁদের মতে, আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী একান্তই অনন্য, আর সৃষ্ট জগত সম্পূর্ণ ভিন্ন। এ দুইয়ের মধ্যে কোনো মিশ্রণ, একীভূতকরণ বা অভিন্নতা প্রতিষ্ঠা করা কুরআন ও সুন্নাহর পরিপন্থী।
শায়খ মুহাম্মদ বিন সালিহ আল-উসাইমিন (رحمه الله), যিনি সমসাময়িক যুগে অন্যতম বিশিষ্ট সালাফি আলেম, তাঁর শারহুল আকীদাতুল ওয়াসিতিয়্যাহ (شرح العقيدة الواسطية) গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ওয়াহদাতুল ওজুদ ইসলামের তাওহীদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর মতে, এই ধারণা স্রষ্টা (الخالق) ও সৃষ্টির (المخلوق) মধ্যে স্পষ্ট পার্থক্যকে মুছে ফেলে। যখন বলা হয় যে সবকিছু একক সত্তা—তাহলে এর অর্থ দাঁড়ায়, আল্লাহর সত্তা ও সৃষ্টির সত্তা অভিন্ন, যা সরাসরি সর্বেশ্বরবাদ (Pantheism)-এর দিকে নিয়ে যায়। তিনি এ প্রসঙ্গে সতর্ক করে বলেন, ইসলামের মৌলিক আকীদাহ হলো—
 "اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ"
অর্থাৎ “আল্লাহই সবকিছুর স্রষ্টা” (সূরা আয-যুমার: ৬২)।
এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে, আল্লাহ্‌ সৃষ্টির বাইরে এবং সৃষ্টি আল্লাহর সত্তার অংশ নয়। যদি কেউ স্রষ্টা ও সৃষ্টিকে অভিন্ন মনে করে, তবে সে তাওহীদের মূল ভিত্তি নষ্ট করে ফেলে। আল-উসাইমিন আরও বলেন, ওয়াহদাতুল ওজুদকে সমর্থন করলে তা এমন এক চিন্তার দরজা খুলে দেয় যেখানে পাপ-পুণ্যের ভেদাভেদ অর্থহীন হয়ে যায়। কারণ যদি সবকিছুই আল্লাহর সত্তার প্রকাশ হয়, তবে মন্দ কাজ, কুফর কিংবা শিরককেও আল্লাহর অংশ হিসেবে গণ্য করতে হবে—যা সরাসরি বিদআত ও গোমরাহির অন্তর্ভুক্ত। 
সালাফি আলেমদের মতে ওয়াহদাতুল ওজুদ কেবল একটি দার্শনিক বা সুফি তত্ত্ব নয়, বরং এটি ইসলামের মৌলিক আকীদাহকে চ্যালেঞ্জ করে এমন এক ধারণা, যার প্রভাব মুসলিম সমাজের ঈমানের উপর ভয়াবহ হতে পারে।
উপসংহার: ওয়াহদাতুল ওজুদের যথার্থতা
ওয়াহদাতুল ওজুদ একটি গভীর দার্শনিক ও আধ্যাত্মিক তত্ত্ব, যা আল্লাহর একক এবং চিরন্তন অস্তিত্বের উপর জোর দেয় এবং দেখায় যে, সৃষ্টির সমস্ত অস্তিত্ব আল্লাহর ওপর নির্ভরশীল। এটি কেবল দার্শনিক চিন্তাভাবনা নয়, বরং আধ্যাত্মিক উপলব্ধি, যা একজন মুসলিমের অন্তর্দৃষ্টি ও তাওহীদ বোঝার গভীরতাকে প্রখর করে তোলে।
ইমাম গাযালী, ইবন আরাবী, মুহাইমা শায়খ সুলেমান আলী, প্রমুখ ইসলামি চিন্তাবিদরা ওয়াহদাতুল ওজুদকে তাওহীদের একটি উচ্চতম স্তর হিসেবে ব্যাখ্যা করেছেন। তারা দেখিয়েছেন যে, আল্লাহর একত্ব এবং সৃষ্টির অস্থায়ী প্রকৃতির মধ্যে যে সম্পর্ক দেখা যায়, তা কেবল দার্শনিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও উপলব্ধি করা যায়। উদাহরণস্বরূপ, ইবন আরাবী এই তত্ত্বকে ব্যাখ্যা করেছেন এমনভাবে যে, মানব অস্তিত্ব ও জগৎ—সবকিছু আল্লাহর অস্তিত্বের ছায়া বা প্রকাশ। তবে, এই তত্ত্বকে সবসময় সঠিকভাবে বোঝা প্রয়োজন। ইবন তাইমিয়া এবং মুজাদ্দিদ আলফ-ই সানী তাতে কিছু বিভ্রান্তিকর ব্যাখ্যা ও প্রয়োগের সম্ভাবনা দেখিয়েছেন। তারা সতর্ক করেছেন, যদি কেউ ওয়াহদাতুল ওজুদের ধারণাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা ব্যক্তিগত মতামতের সাথে মিশিয়ে ফেলে, তবে তা কুফরি বা বিভ্রান্তিকর দিকের দিকে পরিচালিত করতে পারে। এই সমস্যা এড়াতে মুজাদ্দিদের ওয়াহদাতুশ শুহূদ তত্ত্ব গুরুত্বপূর্ণ। এটি ওয়াহদাতুল ওজুদকে আরও পরিশীলিত ও সংযমীভাবে উপস্থাপন করে, যেখানে আল্লাহর একত্ব এবং সৃষ্টির অস্তিত্বের স্বতন্ত্রতা—উভয়ই স্পষ্টভাবে বোঝানো হয়েছে। এতে ওয়াহদাতুল ওজুদের সঠিক ব্যাখ্যা ইসলামী তাওহীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
সুতরাং, ওয়াহদাতুল ওজুদকে স্বয়ংক্রিয়ভাবে ‘কুফরি আকীদা’ বলে প্রত্যাখ্যান করা অযৌক্তিক। এটি একটি আধ্যাত্মিক উপলব্ধি, যা সঠিক বোঝাপড়া এবং যুৎসই  ব্যাখ্যার মাধ্যমে ইসলামী তাওহীদকে আরও গভীরভাবে প্রকাশ করে। এর যথার্থতা কুরআন, হাদীস এবং ইসলামি  দার্শনিকদের ব্যাখ্যা দ্বারা প্রমাণিত। তবে, এর ব্যবহার ও ব্যাখ্যায় সতর্কতা অত্যন্ত জরুরি, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায় এবং সৃষ্টির প্রকৃতি ও আল্লাহর একত্বের মধ্যকার সম্পর্ক সঠিকভাবে বোঝা যায়। ওয়াহদাতুল ওজুদ কেবল একটি দর্শন বা তত্ত্ব নয়, বরং এটি মুক্তচিন্তা ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিকে উদ্দীপিত করার একটি মাধ্যম, যা ইসলামী তাওহীদের গভীরতা এবং বাস্তবিকতার উপলব্ধিকে আরও স্পষ্ট করে।
রেফারেন্স
১. আল-গাযালী, ইহইয়াউ উলূম আদ-দ্বীন (إحياء علوم الدين), খণ্ড ৪।
২. ইবন আরাবী, ফুসুস আল-হিকাম (فصوص الحكم)।
৩. ইবন আরাবী, আল-ফুতুহাত আল-মাক্কিয়া (الفتوحات المكية)।
৪. ইবন তাইমিয়া, ফাতাওয়া ইবন তাইমিয়া (فتاوى ابن تيمية),খণ্ড ২।
৫. মুজাদ্দিদ আলফ-ই সানী, মাকতুবাত-ই ইমাম রাব্বানী (مكتوبات إمام رباني), চিঠি নং ১.২৯০।
৬. আল-উসাইমিন, শারহুল আকীদাতুল ওয়াসিতিয়া (شرح العقيدة الواسطية)।
ওয়াহদাতুল ওজুদের মর্মকথা
মোহাম্মদ মোশাররফ হুসাইন 
ওয়াহদাতুল ওজুদ এমন এক দার্শনিক ও আধ্যাত্মিক ধারণা, যা ইসলামী চিন্তাধারার ইতিহাসে বহু আলোচনার জন্ম দিয়েছে। এর মূল বক্তব্য হলো—আসল ও চিরন্তন সত্তা একমাত্র আল্লাহ, আর জগতের সবকিছুই সাপেক্ষ ও নির্ভরশীল অস্তিত্ব। মানুষ, প্রাণী, বস্তুজগত, আকাশ-পাতাল—সবই আল্লাহর ইচ্ছায় টিকে আছে। তাঁর ইচ…Read More
									<slash:comments>1</slash:comments>
MD Mosaharof Hosen changed their profile picture
									<slash:comments>0</slash:comments>