Profile Photo

মোঃ নাহিদুল সরদারOffline

  • MDNAHIDULSARDER
  • বজ্রকণ্ঠ, জ্বলন্ত রাজপথ
    মোঃ নাহিদুল সরদার

    বন্ধ চাকা, বন্ধ মেশিন, আঁধারে ডোবা ঘর,
    আমাদের ঘামে প্রাসাদ বানায় শোষক বরাবর!
    গ্যাস নাই,বিদ্যুৎ নাই? জবাব দিতেই হবে,
    লাখো শ্রমিকের ক্ষুধার আগুন সইব না আর তবে।

    কারখানা আজ বন্ধের মুখে, পেটেতে নাই ভাত,
    বেকারত্বের শিকল পরায় কোন সে কালো হাত?
    মালিক পালায়, শাসক ঘুমায়, শ্রমিক রাস্তায় মরে,
    এই অন্যায়ের জবাব এবার নেবো ঘরে ঘরে।

    যে হাত সচল রেখেছিল দেশের অর্থনীতি ,
    সে হাত কেন কর্ম শুন্য কিসের পরিনতি?
    আমাদের শ্রম লুটে নিয়ে যারা সাজায় নিজের ঘর,
    হুংকারে আজ কাঁপবে তাদের ওই শোষকের দ্বার!

    গ্যাস-বিদ্যুৎ দিতেই হবে, কারখানা কর চালু,
    নইলে এবার জ্বলবে আগুন, ভাঙবো তোদের তালু!
    দাবি আমাদের একটাই আজ— বাঁচবার অধিকার,
    লড়াইয়ের মাঠে নামলাম মোরা, ভাঙবোই আঁধার!

    তারিখঃ ২৮/০৮/২০২৬ ইংরেজী
    পৃষ্ঠা নাম্বারঃ ৩৪৭

    2
    3 Comments
    • শ্রমিকের ঘামে গড়া প্রাসাদ, আজ তাদেরই দাবি বাঁচার অধিকার ….🖤

    • আপনার লেখাটা পড়ে একদম গায়ের লোম খাড়া হয়ে গেল, সত্যিই খুব শক্তিশালী আর সময়োপযোগী একটা প্রতিবাদ ফুটে উঠেছে আপনার কবিতায়।

    • আপনার এই লেখাটির ‘লাখো শ্রমিকের ক্ষুধার আগুন সইব না আর তবে’ লাইনটি অত্যন্ত শক্তিশালী এবং এতে শোষিত মানুষের প্রতিবাদের প্রতিচ্ছবি খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে আপনার এমন সাহসী কণ্ঠস্বর সত্যিই প্রশংসনীয় এবং এটি পড়ার সময় এক ধরনের প্রবল মানসিক শক্তি অনুভূত হয়। আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও ভালোবাসা জানিয়ে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, যাতে আমরা সবাই একে অপরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে পারি।

Friends

Profile Photo
জিনাত ফয়সাল
@zinatfaisal2gmail-com
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
mdjibonahmmed Sagor
@mdjibonahmmedsagor
Profile Photo
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Profile Photo
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Profile Photo
Robi Murmu
@robi
Profile Photo
Rabbi
@rabbi1
Skip to toolbar