-
বিদায়
…………………………………………………
একি জনচ্ছ্বাস
একি বাধভাঙা স্রোত
একি ঢেউ
এমন জনস্রোত, হৃদয়ভাঙা উত্তাল স্রোত
কবে কে দেখেছে কোথায়!
থেমে গেছে পদ্মা, মেঘনা, যমুনার স্রোত
সুরমা, মধুমতি, মুহুরি, কুমার, শীতলক্ষা স্থির
জেনে গেছে আজ শোকের দিন
আজ তাকে ভালবাসার দিন।রাজপথ কাঁপছে, থর থর কাঁপছে
ভবনে ভবনে, ছাদে ছাদে শোকার্ত মানুষ
বাংলামোটর থেকে মানিক মিয়া এভিনিউ
মহাখালী, আসাদগেট, মোহাম্মদপুর, শ্যামলী
ধানমন্ডি- কোথায় নেই মানুষ!অযুত সহস্র লাখে লাখে মানুষ
হৃদয়ে গহীনে ক্ষরণ- বোবা কান্না উথলে ওঠে
‘মা’ নেই, অভিভাবক নেই
কান্নার রোল উঠে গেছে ঊর্ধ্বাকাশে।টলটলায়মান চারিদিক
এত শোক রাখবে কোথায় ছোট্ট বাংলাদেশ
কাঁদছে বাংলাদেশ
কাঁদছে আর কাঁদছে।
…………………………..
ঢাকা
৩১-১২-২৫6 Comments -
Friends
MI Shaikh
@mishaikh
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Alvee Mallik
@alveemallik
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
Noyontara
@bablee
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
মুহিববুল্লাহ আল মামুন
@muhib
Rabi Bhowmik
@rabibhowmik


এত মানুষের ভিড়ের মধ্যেও শোকটা যেন প্রত্যেকের নিজের হয়ে গেছে।