তুলট | Mostakim Khan | Activity
আমি একটা সত্ত্বা হতে চাই।বাহ্যদৃষ্টিতে আমি তার বিপরীত। সে সত্ত্বার আত্মা নেই।সে সত্ত্বার শরীর নেই।সে সত্ত্বা কোনো স্ত্রী সত্ত্বা নয়।সে সত্ত্বা কোনো মা সত্ত্বা নয়।সেটা কোনো বোন,কোনো ধাত্রী, কোনো নর্তকী সত্ত্বা নয়।এমনকি সেটা কোনো বন্ধুত্বের সত্ত্বাও নয়।  সেটা একাকীত্ব অনুভব করারও কোনো সত্ত্বা নয়।
সেটা মানবী নয়।
 সেটা নারী সত্ত্বা।নারী কোনো একক সত্ত্বা নয়।লক্ষ-কোটি একক সত্ত্বার মিলনে নারীর সৃষ্টি।এককরুপে প্রকাশ করার অফুরন্ত প্রাণশক্তি নিয়ে জন্মায় মাত্র।একক সত্ত্বার বেশে সত্ত্বা রাজ্যের অধিপতিকে পরাজিত করে।বশ করে নেয় রাতের পর রাত।
আমি যত নারীকে দেখেছি সকলেই বহুমুখী সত্ত্বার অধিকারী।বাসায় কাজের মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এমন সময় তার ১বছরের ঘুমন্ত বাচ্চা হঠাৎ কেঁদে উঠলে,তার আচরণ মুহূর্তেই পরিবর্তন হবে এবং তা অনেকখানিই।ঠিক তখনই সে টেলিফোনে শুনলো,তার স্বামী লটারিতে ২৫ লক্ষ টাকা পেয়েছে। স্বভাবতই তিনি আনন্দে আটখানা হবেন।হয়তো,নিজের ছেলের কথাও ক্ষনিকের জন্য ভূলে যাবেন!
সর্বদা পরিবর্তন হচ্ছে তার রুপ।প্রতিনিয়ত তার পরিচয় থেকে আড়াল করছে নিজেকে।কি হতো যদি একটি সত্ত্বার অধিকারী হতো!আধুনিক রোবটের মতো!কিংবা সবগুলো মিলে একটা বিশেষ সত্ত্বা!
না। শুধুই একক গুণে গুণান্বিত একটি অস্তিত্ব।
হ্যাঁ,আমি এমনই একটি সত্ত্বা হতে চাই।সে সত্ত্বার নাম নারী,সে সত্ত্বার ধর্ম প্রেম।সে সত্ত্বার চাহনিতে গলে যাবে লক্ষ বছরের ক্রোধ,যার চোখ বলবে হাজার বছরের মহাকাব্য,কাছে টানবে মধ্যাকর্ষণের চেয়েও বহুগুণ প্রবল বেগে।আমি এমনই একটি সত্ত্বা হতে চাই যার অস্তিত্ব আমাকে বশ করেছে,আমি সেই অস্তিত্ব হয়ে আমার মতই কাউকে বিলীন করতে চাই।আমি শুধুই একটি মায়া হতে চাই।তিলে তিলে যার জন্ম,নিমিষেই যার ধ্বংস।
সেটা মানবী নয়।
 সেটা নারী সত্ত্বা।নারী কোনো একক সত…Read More
"লবণাক্ত সহনীয় একপ্রকার কচুরিপানা উদ্ভাবন করবো যা আকারে অনেক বড় হবে৷ তারপর তা বঙ্গোপসাগরে ছেড়ে দেব৷ লবণাক্ততা ও জোয়ার-ভাটা সহ্য করে তা দ্রুতই বংশ বৃদ্ধি করবে৷ ক্রমেই তা বঙ্গোপসাগর,তারপর ভারত মহাসাগর,এভাবে সকল উপসাগর, সাগর, মহাসাগর ছেয়ে যাবে৷ জাহাজ চলাচল বন্ধ হবে, লক্ষ কোটি বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ হবে,মানুষ চাকরি হারাবে,দেশে দুর্ভিক্ষ লাগবে,মানুষ মরে সাফ হবে, ৭৮০ কোটি থেকে নেমে ২ বছরের মধ্যে ১০ কোটিতে দাঁড়াবে, অসম প্রতিযোগিতাগুলি বন্ধ হবে....হো হো হো হো৷" 
কক্সবাজার সমুদ্র সৈকতে বসে সম্প্রতি বাম রাজনীতি ইস্তফা দেয়া এক জুনিয়র এই কথাগুলি বলছিলো৷ বেড়াতে এসেছিলো৷ অনেকদিন পর কলিজার ভাইকে কাছে পেয়ে গদগদ করে মনের কথাগুলো একনাগাড়ে বলে যাচ্ছিলো। ওর কথাগুলোর মধ্যে কত আশা,কত নিরাশা,কত রাগ,অভিমান,কত যে চাওয়া তা হিসেব করে দেখা সম্ভব নয়। ওর এই পাপিষ্ঠ অথচ নিষ্পাপ চাওয়াগুলো সাধারণ কোনো চাওয়া নয়। ওর চাওয়া একটা ভালো চাকরি নয়,একটা ভালো বাড়ি নয়,একটা নিউ মডেলের গাড়ি,একটা সুন্দরী বউ,ভোগ বিলাসিতায় মত্ত থাকা কিংবা অসীম ক্ষমতার অধিকারী হওয়া নয়! ওর চাওয়া একটা সুষ্ঠ-সুন্দর সমাজ, সমাজের ন্যায় বিচার,শ্রেণিহীনতা,স্বচ্ছতা আর মানুষকে নিয়ে বাঁচা। কারণ সমাজ অমানুষে পরিপূর্ণ। কিন্তু ও ক্লান্ত! অত্যন্ত মেধাবী এই ছেলেটির রাজনীতিতে প্রচন্ড ঝোঁক ছিলো। রাজনীতি করেছে বেশ কয়েকবছর। কিন্তু রাজনীতি ওকে চায়নি।সরিয়ে দিয়েছে বাংলাদেশ তার লালসা-মুখর আনন্দসভা থেকে। অথচ এই মানুষগুলোরই রাজনীতি করার কথা ছিলো।এরাই একটা সুষ্ঠ-গণতান্ত্রিক দেশ উপহার দিতে পারতো।এরাই সাগর-রুনি হত্যা,অভিজিৎ হত্যা,মেজর সিনহা হত্যার বিচার করতে পারতো।এরাই সড়ক আন্দোলন,কোটা আন্দোলনের সঠিক সমাধান দিতে পারতো।এরা ফেরিডুবি,ব্যাংক চুরির সঠিক তদন্ত করতে পারতো।এরাই বাজার ব্যবস্থা,বৈদেশিক বিনিময়, দ্রব্যমূল্য,দূর্নীতি নিয়ন্ত্রণ ও দক্ষ কূটনৈতিকে তৈরী করতে পারতো।কিন্তু আফসোস,এরা এখন ক্লান্ত!! 
একটা প্রবাদ আছে-"যে দেশে জ্ঞানীর  কদর নাই সে দেশে জ্ঞানী জন্মায় না।" বিগত ৪০-৫০ বছরের এই কদরের অভাবেই বর্তমান বাংলাদেশ নিকৃষ্টতম রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের পচন ধরেছে।প্রাথমিক অবস্থায় তা নির্বাচন,পিলখানা,সচিবালয় গন্ডি পর্যন্ত থাকলেও বর্তমানে তা দ্রব্যমূল্য,পাড়াগাঁয়ের রাজনীতি এমনকি জাতীয় ক্রিকেট দল পর্যন্ত গড়িয়েছে।১৯৭৫ পরবর্তী ৭০-৮০'র দশকের সময়টা চোখে দেখিনি কিন্ত মনে হচ্ছে আমরা আবারো সেই সময়টার দিকেই এগোচ্ছি।সুতরাং এখনো সময় আছে ফিরে তাকান।দেশটাকে এভাবে শেষ করে দিবেন না।খুব ভালোবাসি এ দেশটাকে,খুব খরাপ লাগে এ সময়টার জন্য।
“লবণাক্ত সহনীয় একপ্রকার কচুরিপানা উদ্ভাবন করবো যা আকারে অনেক বড় হবে৷ তারপর তা বঙ্গোপসাগরে ছেড়ে দেব৷ লবণাক্ততা ও জোয়ার-ভাটা সহ্য করে তা দ্রুতই বংশ বৃদ্ধি করবে৷ ক্রমেই তা বঙ্গোপসাগর,তারপর ভারত মহাসাগর,এভাবে সকল উপসাগর, সাগর, মহাসাগর ছেয়ে যাবে৷ জাহাজ চলাচল বন্ধ হবে, লক্ষ কোটি বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ হবে,মানুষ চাকরি হারাবে,দেশে দুর্ভিক্ষ লাগবে,মানু…Read More