-
“লবণাক্ত সহনীয় একপ্রকার কচুরিপানা উদ্ভাবন করবো যা আকারে অনেক বড় হবে৷ তারপর তা বঙ্গোপসাগরে ছেড়ে দেব৷ লবণাক্ততা ও জোয়ার-ভাটা সহ্য করে তা দ্রুতই বংশ বৃদ্ধি করবে৷ ক্রমেই তা বঙ্গোপসাগর,তারপর ভারত মহাসাগর,এভাবে সকল উপসাগর, সাগর, মহাসাগর ছেয়ে যাবে৷ জাহাজ চলাচল বন্ধ হবে, লক্ষ কোটি বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ হবে,মানুষ চাকরি হারাবে,দেশে দুর্ভিক্ষ লাগবে,মানুষ মরে সাফ হবে, ৭৮০ কোটি থেকে নেমে ২ বছরের মধ্যে ১০ কোটিতে দাঁড়াবে, অসম প্রতিযোগিতাগুলি বন্ধ হবে….হো হো হো হো৷”
কক্সবাজার সমুদ্র সৈকতে বসে সম্প্রতি বাম রাজনীতি ইস্তফা দেয়া এক জুনিয়র এই কথাগুলি বলছিলো৷ বেড়াতে এসেছিলো৷ অনেকদিন পর কলিজার ভাইকে কাছে পেয়ে গদগদ করে মনের কথাগুলো একনাগাড়ে বলে যাচ্ছিলো। ওর কথাগুলোর মধ্যে কত আশা,কত নিরাশা,কত রাগ,অভিমান,কত যে চাওয়া তা হিসেব করে দেখা সম্ভব নয়। ওর এই পাপিষ্ঠ অথচ নিষ্পাপ চাওয়াগুলো সাধারণ কোনো চাওয়া নয়। ওর চাওয়া একটা ভালো চাকরি নয়,একটা ভালো বাড়ি নয়,একটা নিউ মডেলের গাড়ি,একটা সুন্দরী বউ,ভোগ বিলাসিতায় মত্ত থাকা কিংবা অসীম ক্ষমতার অধিকারী হওয়া নয়! ওর চাওয়া একটা সুষ্ঠ-সুন্দর সমাজ, সমাজের ন্যায় বিচার,শ্রেণিহীনতা,স্বচ্ছতা আর মানুষকে নিয়ে বাঁচা। কারণ সমাজ অমানুষে পরিপূর্ণ। কিন্তু ও ক্লান্ত! অত্যন্ত মেধাবী এই ছেলেটির রাজনীতিতে প্রচন্ড ঝোঁক ছিলো। রাজনীতি করেছে বেশ কয়েকবছর। কিন্তু রাজনীতি ওকে চায়নি।সরিয়ে দিয়েছে বাংলাদেশ তার লালসা-মুখর আনন্দসভা থেকে। অথচ এই মানুষগুলোরই রাজনীতি করার কথা ছিলো।এরাই একটা সুষ্ঠ-গণতান্ত্রিক দেশ উপহার দিতে পারতো।এরাই সাগর-রুনি হত্যা,অভিজিৎ হত্যা,মেজর সিনহা হত্যার বিচার করতে পারতো।এরাই সড়ক আন্দোলন,কোটা আন্দোলনের সঠিক সমাধান দিতে পারতো।এরা ফেরিডুবি,ব্যাংক চুরির সঠিক তদন্ত করতে পারতো।এরাই বাজার ব্যবস্থা,বৈদেশিক বিনিময়, দ্রব্যমূল্য,দূর্নীতি নিয়ন্ত্রণ ও দক্ষ কূটনৈতিকে তৈরী করতে পারতো।কিন্তু আফসোস,এরা এখন ক্লান্ত!!
একটা প্রবাদ আছে-“যে দেশে জ্ঞানীর কদর নাই সে দেশে জ্ঞানী জন্মায় না।” বিগত ৪০-৫০ বছরের এই কদরের অভাবেই বর্তমান বাংলাদেশ নিকৃষ্টতম রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের পচন ধরেছে।প্রাথমিক অবস্থায় তা নির্বাচন,পিলখানা,সচিবালয় গন্ডি পর্যন্ত থাকলেও বর্তমানে তা দ্রব্যমূল্য,পাড়াগাঁয়ের রাজনীতি এমনকি জাতীয় ক্রিকেট দল পর্যন্ত গড়িয়েছে।১৯৭৫ পরবর্তী ৭০-৮০’র দশকের সময়টা চোখে দেখিনি কিন্ত মনে হচ্ছে আমরা আবারো সেই সময়টার দিকেই এগোচ্ছি।সুতরাং এখনো সময় আছে ফিরে তাকান।দেশটাকে এভাবে শেষ করে দিবেন না।খুব ভালোবাসি এ দেশটাকে,খুব খরাপ লাগে এ সময়টার জন্য।2 Comments
Friends
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
Nipun Chandra
@nipunch
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Manabendra Mondal
@manab80
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
Mahim Hima
@mahim-hima
Jagadish Biswas
@jagadish-biswas
We Shing Mong Msrma
@weshing24


খুব সুন্দর লাগল লেখক মনের ভাবনা। সচেতন হতে হবে আর প্রয়োজন গঠনমূলক চিন্তার বিকাশ ও কার্যকর ব্যবহার। শুভেচ্ছা ও স্বাগতম লেখক।