Profile Photo

Mushfiquzzaman MushfiqOffline

  • Mushfiq
  • Profile picture of Mushfiquzzaman Mushfiq

    Mushfiquzzaman Mushfiq

    4 years, 1 month ago

    “শ্রেষ্ঠ কারিগর”
    -মুশফিক

    বিশ্বকে জয় করতে হলে নিজেকে গড়তে হয়
    আর নিজেকে গড়তে কারিগরের দরকার হয়,
    স্বপ্ন শুধুই দেখে দেখে গেলেই হবে না জয়
    জিততে হলে সবার আগে কাটাতে হবে ভয়।

    শিক্ষক যখন জাতি গড়ার বৃহৎ কারিগর
    কেন তুমি তোলো তাঁকে অবহেলার ঝড়,
    ভেবে দেখ শিক্ষকদের মর্যাদা কতখানি বড়
    শ্রদ্ধা করো, ভালোবাসো তারপর জীবন গড়ো।

    জতি গড়ার দায়ভার যখন শিক্ষকদের হাতে
    অসম্মান আর অবহেলা কখনও না হয় যাতে,
    স্বপ্ন ভেঙে চূর্ণ হবে পারবে কি কভু ভাবতে?
    শিক্ষাগুরুর মর্যাদা সর্বদা পারো যেন দিতে।

    আমি ভালোবাসি আমার সকল শিক্ষকদের
    সম্মান করি, শ্রদ্ধা করি আপন ভাবি তাঁদের,
    আল্লাহর প্রতি অশেষ প্রার্থনা মঙ্গল হোক তাঁদের
    সম্মানিত হোক বিশ্বের সকল শিক্ষক মহলের।

    সারাজীবন করতে পারি যেন গুরুজনের সম্মান
    তাঁদের দোয়া ও ভালোবাসায় গড়তে পারি জীবন,
    আশির্বাদের হাত দিয়ে মাথায় বলে আমায় যেন
    অনেক বড় হও তুমি বাবা রেখো মোদের মান।

    Profile picture
    4 years, 1 month ago
Skip to toolbar