তুলট | Nafisa Afrin | Activity
|| থেকো, অন্তত কবিতায় ||
~নাফিসা আফরিন
একটি কবিতা লেখার জন্য আমি বৃক্ষকে অনুরোধ করেছিলাম -
"তুমি কি আজ আমার কবিতার খাতায় জায়গা করে নিবে?
তোমার পাতার ফাঁকে ফাঁকে,
বাতাস এসে যে গল্প বলে-
সেই গল্পগুলো কি আজ আমার কবিতায়  রেখে যাবে?? "
দোয়েল, বুলবুলি আর শালিককে ডেকে বলেছিলাম-
"আজ আমার কবিতার অংশ হবে?"
কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিউলি গাছের নিকট গিয়ে বলেছিলাম-
"আমার কবিতাকুঠিতে কি তোমরা আসবে? "
বৃক্ষকে বলেছি তোমায় আমি রোজ সকাল সন্ধ্যায় পানি দিব,
দোয়েল,বুলবুলি আর শালিকে বলেছি-
 আমার বাড়িতে তোমরা সবসময় আমন্ত্রিত। 
"কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিউলি -
তোমরা কি আমার আঙ্গিনায় থাকতে রাজি, রোজ সকালে উঠে দেখব তোমাদের মুখখানি,
তোমরা কি থাকবে আমার বাড়ি! "
এত অনুরোধের পরও বৃক্ষ বলে উঠলো-
"তুমি তো থাকো মানুষের কোলাহলে, 
সেথায় গিয়ে তো দম আমার বন্ধ হবে!"
দোয়েল,বুলবুলি আর শালিক বললো-
"আমরা তো থাকি মুক্ত আকাশে,
কেন যাবো তোমার এই বন্দি ঘরে!"
শেষে কৃষ্ণচূড়া,রাধাচূড়া আর শিউলি বললো-
"আমরা আর তাহলে কেনই বা চলিবো,
মানুষের ভিড়ে হয়তো আমরাও হারিয়ে যাবো!"
ওদেরকে কি করে বুঝাই-
আমি তো চলি সদা একলাই!
 আমি শুধু একটা কথাই বলেছি-
"তোমরা অন্তত থেকো আমার কবিতার খাতায়,
তোমাদের কথা লিখব আমি সকাল-সন্ধ্যায়"।।
|| থেকো, অন্তত কবিতায় ||
~নাফিসা আফরিন
একটি কবিতা লেখার জন্য আমি বৃক্ষকে অনুরোধ করেছিলাম –
“তুমি কি আজ আমার কবিতার খাতায় জায়গা করে নিবে?
তোমার পাতার ফাঁকে ফাঁকে,
বাতাস এসে যে গল্প বলে-
সেই গল্পগুলো কি আজ আমার কবিতায়  রেখে যাবে?? ”
দোয়েল, বুলবুলি আর শালিককে ডেকে বলেছিলাম-
“আজ আমার কবিতার অংশ হবে?”
কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর…Read More