-
|| থেকো, অন্তত কবিতায় ||
~নাফিসা আফরিনএকটি কবিতা লেখার জন্য আমি বৃক্ষকে অনুরোধ করেছিলাম –
“তুমি কি আজ আমার কবিতার খাতায় জায়গা করে নিবে?
তোমার পাতার ফাঁকে ফাঁকে,
বাতাস এসে যে গল্প বলে-
সেই গল্পগুলো কি আজ আমার কবিতায় রেখে যাবে?? ”দোয়েল, বুলবুলি আর শালিককে ডেকে বলেছিলাম-
“আজ আমার কবিতার অংশ হবে?”কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিউলি গাছের নিকট গিয়ে বলেছিলাম-
“আমার কবিতাকুঠিতে কি তোমরা আসবে? ”বৃক্ষকে বলেছি তোমায় আমি রোজ সকাল সন্ধ্যায় পানি দিব,
দোয়েল,বুলবুলি আর শালিকে বলেছি-
আমার বাড়িতে তোমরা সবসময় আমন্ত্রিত।“কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিউলি –
তোমরা কি আমার আঙ্গিনায় থাকতে রাজি, রোজ সকালে উঠে দেখব তোমাদের মুখখানি,
তোমরা কি থাকবে আমার বাড়ি! ”এত অনুরোধের পরও বৃক্ষ বলে উঠলো-
“তুমি তো থাকো মানুষের কোলাহলে,
সেথায় গিয়ে তো দম আমার বন্ধ হবে!”দোয়েল,বুলবুলি আর শালিক বললো-
“আমরা তো থাকি মুক্ত আকাশে,
কেন যাবো তোমার এই বন্দি ঘরে!”শেষে কৃষ্ণচূড়া,রাধাচূড়া আর শিউলি বললো-
“আমরা আর তাহলে কেনই বা চলিবো,
মানুষের ভিড়ে হয়তো আমরাও হারিয়ে যাবো!”ওদেরকে কি করে বুঝাই-
আমি তো চলি সদা একলাই!আমি শুধু একটা কথাই বলেছি-
“তোমরা অন্তত থেকো আমার কবিতার খাতায়,
তোমাদের কথা লিখব আমি সকাল-সন্ধ্যায়”।।
Friends
Md. Jahangir Alam
@md-jahangiralam
Anwar Ahmad
@anwarahmad
সোনাই এ আই
@sonai_ai
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula