Profile Photo

Niaz Aziz DipOffline

  • niazdip
  • Profile picture of Niaz Aziz Dip

    Niaz Aziz Dip

    2 years, 6 months ago

    ১.★বর্ণনা★

    |”তোমার স্তনের কাছাকাছি

    তাকাতেই উড়ে গেল একঝাঁক সাদা পায়রা

    পালকের বর্ণনা নিয়ে

    আর শীতের খোলসে জড়ো হয়ে গেল আমার সমস্ত আকুল হাত

    তোমাকে স্পর্শ করতে না পারার অপরাধে অভিযুক্ত এই শীত

    খসে পরলো বীর্যভূমিতে

    আমার নরম বিছানায়|”

    ২.★মাংস-নিদ্রায় রেখে আসি এক জ্যান্ত রাঁধুনিকে★

    |পরস্পর লাল-ধোঁয়া
    ঠোঁটে চুমুর রেশ ধরে বেরিয়ে আসছে ঘুমের গন্ধ।

    চোখে নির্জনতাজুড়ে কুহুকের দল
    তবুও কোথাও করাতের গর্জন বেজে ওঠে কোন এক বনের ভিতর।
    মহুয়ার চিরন্তন সন্ধ্যাগুলো ঝুলে থাকে
    বাঁদুরের মত কোন স্বপ্নের ডালে—

    বীর্যের বাগানে এক জ্যান্ত রাঁধুনি
    তার খোপার চুল খুলে নির্বিকারভাবে
    বাতাসে ভেসে আসছে রন্ধনকালীন শ্রমশিল্প।

    অথচ চোখের উজ্জ্বল তারাগুলো খেয়ে ফেলে
    যে মাংসাশী অতীত তার নির্মম প্লেটে
    আমাকে রেখে নিদ্রা হনন করছে কয়েকটা কাঁটাচামচ।

    অবশেষে আমাকে চূলায় চড়িয়ে মাছের মত
    মচমচে ভাজা হচ্ছে যোনির একাগ্রতায়।

    আমাদের যৌথ শামুক জীবনে কোন ধানের গন্ধ নেই
    পড়ে আছে কেবল মাংসরেণু আর বাষ্পীভূত স্তন|

    ৩.★কবিতা ছদ্মনাম★

    পোড়া বনে
    হৃদয় ক্ষনে
    চিরে খায়
    ফিঙে ঠোঁট—
    (আমার)
    শরীরজুড়ে
    শীতপোকা
    আর
    মনের ভিতর
    রাতের কুয়াশা
    উড়ছে তারা—

    হৃদয়ে পেকে
    নুয়ে থাকে
    লাল সূর্যফল;
    সেই আলোতে
    পোড়ে পাখি
    মগজে মগজে
    বিছানো ঘাসে
    রক্তফুল ফোটে—
    স্মৃতির গন্ধ
    আজকাল
    অকপটে জ্বলে
    কাগুজে ডানায়
    বক্রতা আঁকে
    কবিতা ছদ্মনামে—

    ছায়াসমগ্র
    নিংড়ে দেখি
    ফিঙে ঠোঁট
    ছন্দ শেখায়
    আমাকে—

    বনে বনে
    পাতার কঙ্কাল
    আগুন
    মগজের
    গোপন দৃশ্যে—

    স্মৃতি ছবিঘর
    শুকনো হয়ে
    ঝুলে আছে
    মাংসলবৃক্ষে—

    অথচ
    অদৃষ্টের চাঁদ
    আর
    রক্তফুল গুচ্ছ
    খেয়ে ফেলে
    একান্তে; আমাকে—

    ©নিয়াজ আজিজ দ্বীপ

Skip to toolbar