-
মানুষের সমুদ্রে
অনেকটা সময় পেরিয়ে এলো,
অনেক শীতযাপন শেষে।
অবশিষ্ট ঝরাপাতার ভিড় ঠেলে
প্রতিদিন আমি যে মানুষের সমুদ্রে হাঁটি,
সেখানে কোন পরিচিত মুখ দেখিনা।তবুও আমি এপাশ-ওপাশ তাকাই,
ভিড়ের আড়ালে তুমি যদি কখনো বেড়িয়ে আসো।
খুব অদ্ভুত হবে সেই মুহূর্তটা—
এই কংক্রিটের শহরে,
এতো মুখোশের বিমূর্ততার আড়ালে
তুমি যদি ভেসে ওঠো—
অলীক বলবে লোকে।তাতে আমার বয়েই যাবে—
তোমাকে দেখার আনন্দ
এই শহরের উন্নয়নের চেয়েও খাঁটি।
কিন্তু তোমাকে তো পাই না!
রিকশায়, বাসে, মেট্রোস্টেশনে,
কমলাপুরে, পুরান ঢাকার জৌলুশে।আচ্ছা, একটা হারিয়ে যাওয়া মানুষের খোঁজে
আমার মতো রোজ এই মেট্রোপলিসে
কত নতুন মানুষ আসে—
তোমার ধারণা আছে?
থাকবেই বা কী করে?
তোমার শহর তো সেই কবেই সমুদ্রে গ্যাছে।একবার পাহাড়ে গিয়ে নদীর
দুঃখ বলে এসেছিলে, মনে আছে?
সেইবার ঝিরিগুলো কোন প্রতিশব্দ তুলেনি—
শুধু তুমি অযথাই প্রতিবাদ হয়ে
ফিরে এলে সমতলে।সে যাই হোক,
এই জনসমুদ্রে আমি
একটি কাগজের তরী হয়ে সাঁতার কাটছি,
রোজ অর্থের হিসাবে।তোমাকে বহুবার ভুলে যাবো বলে
এই শহরের সীমানা দীর্ঘ হচ্ছে,
আর আমার ভেতর দীর্ঘ হচ্ছে
তোমার চলে যাওয়া পায়ের চিহ্ন।1 Comment
Friends
Imamul Islam
@imamul-islam
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Atosh Biswas-
@atosh-biswas
মোঃ বায়েজীদ
@bayejid
RiyadAfrad
@riyadafrad
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
মোঃ সাইফুল ইসলাম
@saif007
স্মৃতি রানী রত্না
@srratna1990
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel


দীর্ঘ প্রতীক্ষা, একাকীত্ব এবং প্রিয় মানুষের অনুপস্থিতিতে শহরের কোলাহল ও উন্নয়নের অর্থহীনতা—এই বিষয়গুলো আপনার লেখায় খুব সুন্দরভাবে উঠে এসেছে।