তুলট | মামুনুর রশীদ নোমানী | Activity
	<ttl>30</ttl>
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
বরিশাল সিটি মেয়রের রোষানলে পড়ে দুইসপ্তাহ কারাবাস 
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র রোষানলে পড়ে প্রায় দুই সপ্তাহ যাবৎ কারাবাস করে জামিনে মুক্ত হলেন দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, সম্পাদক-প্রকাশক পরিষদ’র তথ্য সম্পাদক ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী। এর আগে তার উপরে অতর্কিত হামলা করে জেলা ছাত্রলীগ নেতা রইজ মান্না, সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকুল্লাহ মুনিম সহ অন্যান্যরা। পরে আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে এই পুরো ঘটনাই ঘটেছে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে তার সামনেই। পরে মেয়রের নির্দেশে কাউন্সিলর সাইদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করলে তাতে গ্রেফতার দেখানো হয়। এ সময় তার সাথে থাকা কামরুল মৃধা ও লাবু কেও মারধর ও গ্রেফতার দেখানো হয়। গত ১৩ সেপ্টেম্বর ভোর রাতে নগরীর ত্রিশ গোডাউন কীর্তনখোলা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। মামলার এজাহার ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ১২ সেপ্টেম্বর রাতে মেয়র সাদিক আবদুল্লাহ স্বপরিবারে দলীয় লোকজন সহ নগরীর ত্রিশ গোডাউন এলাকায় বিনোদনের জন্য গিয়েছিলেন। সেখানে তিনি ‘হোবার বোর্ড’ চালান। মেয়রের সহযোগী আতিকুল্লাহ মুনিমের আইডি থেকে ‘হোবার বোর্ড’ চালানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) লাইভ করা হয়। এসময়ে মেয়রের সাথে থাকা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর (নোমানী’র বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদি) শেখ সাঈদ আহম্মেদ মান্না সহ নেতাকর্মীরা দাবী করেন তারা সাংবাদিক নোমানী’কে মেয়রের ছবি তুলতে দেখেছেন। কাউন্সিলর মান্না’র অভিযোগ, নোমানী অসৎ উদ্দেশ্যে গোপনে মেয়র সাদেক আবদুল্লাহ’র ছবি তুলেছেন। এই অভিযোগে মেয়রের উপস্থিতিতে সাংবাদিক নোমানী’কে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে ও শারীরিক ভাবে লাঞ্চিত করে পুলিশের হাতে তুলে দেয়া হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬(২) ও ৩৩(২) ধারায় মামলা দায়ের করা হয়। পরে সাংবাদিক মামুনুর রশীদ নোমানী’কে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়। সাংবাদিক নোমানীর পারিবারে দাবী, সেখানে ছবি তোলার মত কোন ঘটনা ঘটেনি। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে মেয়র সাদিক সাংবাদিকদের উপরে ছিলেন ক্ষিপ্ত। তারই জেরে নোমানীকে সামনে পেয়ে তুলকালাম কান্ড ঘটান তিনি। অথচ বরিশালে মেয়রের ভয়ে একথা কোন গণমাধ্যম লিখেনি। এমনকি সহকর্মী সাংবাদিকরাও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলছেন, নোমানী একজন পেশাদার সাংবাদিক। তিনি প্রায় দুই যুগ যাবত সাংবাদিকতা করছেন। তার সাথে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নিন্দা জানানোর ভাষা নেই। তবে বরিশালের প্রেক্ষাপটে আমাদের কিছু করার নেই। জানা গেছে, মেয়র সাদিক নির্বাচিত হওয়ার পর থেকে শুধুই কথার ফুলঝুড়ি ছড়িয়েছেন। কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করতে পারেননি। নগরীর রাস্তাঘাটের বেহাল দশা। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তিনি এক মুর্তিমান আতংক। পুরো নগরীতে চাঁদাবাজী ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। এসব নিয়ে দুই একটি পত্রিকায় আকার ইঙ্গিতে সংবাদ প্রকাশ হওয়ায় পুরো সাংবাদিক সমাজের উপরে ক্ষিপ্ত তিনি। এ কারণে সাংবাদিককে দেখেই হামলে পড়েন তিনি। গত ২৯ সেপ্টেম্বর নোমানী জামিনে মুক্ত হয়েছেন তার হাতের অবস্থা খুবই খারাপ তার চিকিৎসাধীন ডাক্তার জানিয়েছেন হাতের ভাঙ্গা স্থানটি ঠিক করতে অপারেশন করতে হবে।
বরিশাল সিটি মেয়রের রোষানলে পড়ে দুইসপ্তাহ কারাবাস 
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র রোষানলে পড়ে প্রায় দুই সপ্তাহ যাবৎ কারাবাস করে জামিনে মুক্ত হলেন দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, সম্পাদক-প্রকাশক পরিষদ’র তথ্য সম্পাদক ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভা…Read More
									<slash:comments>1</slash:comments>
বরিশালে সন্ত্রাসীদের টার্গেটে সাংবাদিক সাংবাদিক নোমানী 
এবার সাংবাদিক নোমানীকে অপহরণ নয় হত্যার উদ্দেশ্যে হামলা করেছে সন্ত্রাসীরা।বরিশালের স্থানীয় দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক ও মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ নোমানীর উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্ধর্ষ সন্ত্রাসীরা। এতে তার মাথায় প্রায় দশ ইঞ্চি / ছয় ইঞ্চি ক্ষত হয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।কর্তব্যরত চিকিৎসক আশংকা জনক বলে জানিয়েছেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে বর্তমানে সার্জারী ওয়ার্ডে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে সাংবাদিক নোমানী। এ হামলায় তার বৃদ্ধা মা পারুল বেগম এবং বোন লিপি আক্তারও গুরুতর আহত হয়েছেন। ৩ জুন শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠীর রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে এই হামলা চালায় সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী মুনসুর মোল্লার ছেলে দুলাল ও আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আগে থেকেই ওৎ পেতে ছিল। সাংবাদিক নোমানী ঘটনাস্থলে গেলেই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে নোমানীর মা ও বোন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কোপায় সন্ত্রাসীরা। তারা তিনজনই এখন মুমূর্ষূ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি আছে। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদেও অবস্থা গুরুতর। সিটি স্ক্যান সহ বেশ কিছু টেষ্ট দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে।
জানা গেছে, কালিমা তাইয়েবা খচিত একটি তোরণ ভাঙ্গার উদ্যোগ নেয় এলাকার একটি গ্রুপ।
সাংবাদিক নোমানী সহ এলাকার সচেতন মহল এর বিরোধীতা করায় সেই তোরণটি ভাঙ্গতে না পেওে ক্ষিপ্ত হয় তারা। দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে অবশেষে এই হামলার ঘটনা ঘটলো।আহতের স্বজনরা বলেন, তারা নোমানী ও তার মাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখে। হত্যা করার উদ্যেশেই তারা এভাবে কুপিয়েছে। বর্তমানে তাদেও চিকিৎসা চলছে। এদিকে মামলার প্রস্তুতিও চলছে।এ ব্যাপাওে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, সন্ত্রাসীহামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কেউ লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে এই বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও কঠোর বিচার দাবি জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, দৈনিক শাহনামা পত্রিকা কর্তৃপক্ষ সহ বরিশালের একাধিক সাংবাদিক সংগঠনগুলো।
বরিশালে সন্ত্রাসীদের টার্গেটে সাংবাদিক সাংবাদিক নোমানী 
এবার সাংবাদিক নোমানীকে অপহরণ নয় হত্যার উদ্দেশ্যে হামলা করেছে সন্ত্রাসীরা।বরিশালের স্থানীয় দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক ও মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ নোমানীর উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্ধর্ষ সন্ত্রাসীরা। এতে তার মাথায় প্রায়…Read More
									<slash:comments>1</slash:comments>
দেশবাংলায় বরিশাল ব্যুরো প্রধান হিসেবে যোগদান করলেন সাংবাদিক নোমানী
 প্রিন্ট আকারে বাজারে আসার আগেই পাঠক সমাজে ঝড় তুলেছে দৈনিক দেশবাংলা। জাতীয় পর্যায়ে সেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বারবার পুরস্কৃত, বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ হিসেবে সমধিক পরিচিত সাঈদুর রহমান রিমনের সম্পাদনায় দেশবাংলা পত্রিকাটি প্রকাশের প্রক্রিয়া চলছে। জরিপের মাধ্যমে পত্রিকা পাঠকদের কাক্সিক্ষত খবরা খবরের চাহিদা নিরুপণ ও সর্বসাধারনের যাচাই বাছাইকৃত সংবাদ কর্মি নিয়োগ করেই দারুণ কৌতুহলের সূত্রপাত ঘটিয়েছে পত্রিকাটি। আগামি জুলাই মাসেই পত্রিকাটি পাঠকদের হাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক দেশবাংলা’ মুক্তিযুদ্ধে যেমন স্বাধীনতার জন্য কাজ করেছে তেমনি হাল আমলে কর্পোরেট পুজিঁবাদকে এড়িয়ে এক ঝাঁক পেশাদার সাংবাদিকদের নিয়ে নিপিড়িত -নির্যাতিত, দুর্নীতিবাজ ও দেশবিরোধীদের মুখোশ উম্মোচনের মুখপত্র হিসেবে দৈনিক দেশবাংলা ভূমিকা রাখবে। ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে লিখনীতে ভরপুর থাকবে প্রতিটি লাইন পাতা ও পৃষ্ঠা।
৬০-এর দশকের মেধাবী ছাত্রনেতা ড. কোরেশী তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি ১৯৬১ সালে ডাকুসর ভিপিও নির্বাচিত হন। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান ছিল অসামান্য। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশীর ভূমিকা ছিল অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন ড. কোরেশী।
বর্তমানে প্রখ্যাত সাংবাদিক সাইদুর রহমান রিমন সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আতংক। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নি। তার লিখনীতে অসৎ লোকদের বুক কেঁপে উঁঠে। এমন পেশাদার ও সৎ একজন সাংবাদিকদের সম্পাদনায় আবারো দেশবাংলা বাজারে আসছে-এমন খবরে পাঠকমহলে রীতিমত সাড়া পড়েছে। কখন তারা হাতে পাবে দেশবাংলার ছাপানো পত্রিকা।
এ ব্যাপারে দৈনিক দেশবাংলার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন, আমি দৈনিক দেশবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুর রহমান রিমনের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ দৈনিক দেশবাংলা পরিবারের নিকট। ড.ফেরদৌস আহমেদ কোরেশী যখন দেশবাংলা যুবকের অর্থায়নে প্রকাশ করতো তখন আমি চারবছর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছি। সে জন্য বরাবরই দেশবাংলার প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমার ভালোবাসা ও ভালো লাগার একটি পত্রিকা দেশবাংলা। নোমানী বলেন, অকুতোভয়ী সাংবাদিক সাইদুর রহমান রিমনের দক্ষ হাতে দেশের একঝাঁক কলম সৈনিক দেশবাংলাকে পাঠক প্রিয় করতে সক্ষম হবে। তার ক্ষুরধার লিখনী ও নিঁখুত ছোয়ায় দেশবাংলা হবে গনমানুষের হৃদয়ের পত্রিকা। নোমানী বরিশাল অঞ্চলের সকল পাঠক, সংবাদপত্রসেবী ও বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, নিপিড়িত -নির্যাতিত সৎ সাহসী সাংবাদিক নোমানী দীর্ঘ দু’যুগ সাংবাদিকতা পেশায় জড়িত। কখনো লেজুড় ভিত্তি বা দালালী করেননি এই প্রতিবাদী সাংবাদিক। তিনি দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, দৈনিক বাংলার বণে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল বরিশাল খবরের সম্পাদক। এছাড়া তিনি বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, ওজাব, এসএসপিসহ বিভিন্ন গনমাধ্যমের সাথে জড়িত রয়েছেন। এছাড়া সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান এফ এফ এফ এল বিডি ফাউন্ডেশন, এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন, ফ্রেন্ডস ফর লাইফ ও সচেতন নাগরিক আন্দলনের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
দেশবাংলায় বরিশাল ব্যুরো প্রধান হিসেবে যোগদান করলেন সাংবাদিক নোমানী
 প্রিন্ট আকারে বাজারে আসার আগেই পাঠক সমাজে ঝড় তুলেছে দৈনিক দেশবাংলা। জাতীয় পর্যায়ে সেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বারবার পুরস্কৃত, বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ হিসেবে সমধিক পরিচিত সাঈদুর রহমান রিমনের সম্পাদনায় দেশবাংলা পত্রিকাটি প্রকাশের প্রক…Read More
									<slash:comments>0</slash:comments>
Even after the forensic report found no evidence.  
A charge sheet has been filed against 
Bangladeshi journalist Nomani under the Digital Security Act.
Mamunur Rashid Nomani. Police have filed a chargesheet against journalist Nomani and three others under the much-hyped and controversial Digital Security Act despite the forensic report finding nothing in dispute. The case has now been transferred to the Barisal Cyber Tribunal after the chargesheet was filed in the lower court. The defendant in the case has applied for quashing of the charge sheet. The application is pending hearing. Regarding the case, the lawyer of the defendant Mamunur Rashid Nomani, Ed. Kazi Monir, said that the charge sheet given by the police is completely false, fabricated and baseless. Because in the case, no evidence was found in the forensic report about the truth of the allegations made by the plaintiff. Apart from this, there is no element of section 26 (2) /33 (2) of Digital Security Act 2018 against the defendants. Ed. Kazi Monir also said, the defendants are completely innocent, innocent. The plaintiff has filed the case for harassment only for harassment, financial loss and social humiliation. He said, "In the meantime, we have applied for exemption from the case under Section 265 (C) of the Code of Criminal Procedure in the Cyber Tribunal. Barisal senior journalist Mamunur Rashid Nomani, the defendant in the controversial and alleged case, said that the investigating officer of the case submitted the copy of the statement of the case as a charge sheet to the court without investigation. The charge sheet is full of false stories. Which has no truth. Nomani said that in the case of Digital Security Act 2018 in Bangladesh, the investigating officer has 60 (sixty) days first, then 15 (fifteen) days, a total of 75 days to submit the investigation report, but in our case, the investigating officer is 1 (one) year 11 (eleven). After 17 (seventeen) days of the month, the charge sheet was filed in the court. The case was filed on 13/09/2020. But the investigating officer filed the chargesheet in the court after one year eleven months and 17 days. In this regard Barisal bar senior lawyer Ed. Panna said the investigating officer wasted time for harassment by misusing the entire law and colluding with the plaintiffs. Maybe the plaintiff is an influential member of the ruling party so the investigating officer did this. Mr. Panna said, 1 (one) year, 10 (ten) months and 17 (seventeen) days are not required to submit the investigation report. Took extra time only for harassment. He said, in the case of Digital Security Act, it is said that the investigation should be completed within a maximum of 75 days. But, due to various reasons, we often see, despite the provisions in the law, it is not implemented. That is, the instructions in terms of time are not followed. Whether compliance with this time limit is 'mandatory' is to be decided by the High Court.
A charge sheet has been filed against
Mamunur Rashid Nomani. Police have filed a chargesheet against journalist Nomani and three others under the much-hyped and controversial Digital Security Act despite the forensic report…Read More
									<slash:comments>0</slash:comments>
									<slash:comments>1</slash:comments>
									<slash:comments>3</slash:comments>
									<slash:comments>2</slash:comments>
মামুনুর রশীদ নোমানী changed their profile picture
									<slash:comments>2</slash:comments>
মামুনুর রশীদ নোমানী changed their profile picture
									<slash:comments>1</slash:comments>