Profile Photo

নোমান খালভীOffline

  • nomankhalovi
  • Profile picture of নোমান খালভী

    নোমান খালভী

    9 months, 1 week ago

    “অগোচর উপস্থিতি ”

    না — আমি চলে যাইনি, কোথাও হারাইনি।
    সময়ের পথ বদলায়, দূরত্ব ভান করে,
    তবু তোমার কাছেই রয়েছি — অচেনা নয়, অগোচর শুধু।

    বলা হয় না অনেক কথা; হৃদয়ে জমে আছে ব্যথার মণিমালা।
    কথা গুলো এখনও ঘুমায়, কেবল অপেক্ষা করে নিঃশব্দের জন্য।
    হয়তো একটিই কথা বলব — সময় পেলেই, কোনো নিশীতে,
    এক সাঁঝে বসে তুমি শুনবে — আমি বলব, তুমি বলবে।

    চোখের আলোয় গোপন স্মৃতি ঘুরে ফিরে আসে,
    কথার ভাঙা টুকরোগুলো মিশে যাবে এক নির্মল রাতে।
    তখন দূরত্ব বলে যাবে বিদায়, — কেবল ধীরে ধীরে গলে যাবে,
    এবং আমরা দু’জন মিলব — অচেনা নয়, পুরোনো পরিচিতির মতোই।

    বিঃদ্রঃ একটি ফানি

    3
    2 Comments
Skip to toolbar