-
থমকাও !
ভস্ম হয়ে আশ্বিনী ঝড়ের পুনর্জনম হবে ।
ভরা নিঃশ্বাসের ছিন্নভিন্ন মগজের স্বাদ ভয়ংকর –
মিহি সন্দেশ ।
বিধাতা বিবর্জিত সত্তার মতন মুরতাদ তুমি ,
তুমি নেক্রোপলিসের ফাটা কংকালের শেয়াল ;
চামড়া থেঁতলানো শুঁয়োপোকা
তুমি একটা শুঁয়োর ;
যারে আমি ঘৃণা করি ।সংবেশকের সৎকারে জয়ধ্বনি পড়ুক
সহবতি শয়তানের মতন নাভিচ্ছেদ হোক ।
সীমাহীন চাপা উল্লাসে ভাঙা নাসিকা ফেটে চুরমার
ইজমের হুকুমতের মূলচ্ছেদ আমি লেহন করি ।মৃগরাজের মিলনে মৃদঙ্গী চাই !
তোমার মুখে লেপটানো মূত্রের কসম
ফুলশয্যার বিনষ্ট ফুলের বেজন্মা তুমি ।
মুনাফিকের ফেরফার খিস্তিভরা জিহ্বা দুভাগ হোক !
হোক হোক ! কালসাপের মতন দুভাগ হোক !
তোমার মৃত্যু হোক !
পুঁজপরা শরীর শকুন চুম্বনে চুম্বনে ভরিয়ে তুলুক
ফিরিস্তি মাফ সংসারে চোখের অপমৃত্যু হোক কিবা না হোক –
আমি তোমায় ঘৃণা করি !
রন্ধ্র শিহরানো কম্পিত ইন্দ্রিয় দিয়ে ঘৃণা করি !
তুমি নিকৃষ্ট জানোয়ার
তুমি ! তুমি এক ব্রাহ্মশাপ !(০৮/১২/২০২১ – রাত ১০.৪০ )
ঘৃণা অমর হোক1 Comment
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk


অভিনন্দন।